110010://1519111801-$/0101017535-00|7 কাউকে সৃষ্টি করেন এবং জীবিকাও দেন, তিনি অবশ্যই তার মালিক। কাজেই তিনিই যে তার একমাত্র হুকুমদাতা ও আইনদাতা, সার্বভৌম ও নিরংকুশ কর্তৃত্বের অধিকারী সর্বময় প্রভু হবেন, তাতে কোনোই সন্দেহ নেই। এমতাবস্থায় যে ব্যক্তি তাকে একমাত্র সার্বভৌম প্রভু ও আইনদাতা হিসাবে স্বীকার করে না, সে অবশ্যই তার প্রাকৃতিক নিদর্শনাবলীকে অস্বীকার ও প্রত্যাখ্যান করে। আর যদি 'আয়াত' দ্বারা কোরআনের আয়াতগুলোকে বুঝানো হয়, তাহলে এ হিসাবে সে আরো দ্যর্থহীনভাবে ও অকাট্যভাবে ঘোষণা করে যে, মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের জন্যে আইন ও বিধান রচনার একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে আল্লাহকে মেনে নেয়া, তার বিধান ও শরীয়তকে একমাত্র বৈধ আইন হিসাবে গ্রহণ করা এবং তার কার্যকর আইন ও পরাক্রান্ত হুকুম বলে সমগ্র মানুষের একমাত্র তারই দাস ও অনুগত বান্দা হওয়া অপরিহার্য । একইভাবে আল্লাহ তায়ালা তার সার্বভৌমত্ অস্বীকারকারীদেরকে আখেরাতের প্রতি _ অবিশ্বাসী বলে রায় দিয়েছেন। কেননা যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে এবং কেয়ামতের দিন আল্লাহর সামনে হাযির হওয়া ও জবাবদিহী করার অপরিহার্ষতায় বিশ্বাস রাখে, তার পক্ষে আল্লাহর প্রভৃত্বকে কখনো জবরদখল করা ও মানব জীবনের ওপর তার একক সার্বভৌম কর্তৃত্ব অধিকারকে নিজের জন্যে দাবী করা সম্ভব হয় না। এই সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব তার বিচার ফয়সালায়, আইন-কানুনে ও আদেশ নিষেধে প্রতিনিয়ত প্রতিফলিত হয়ে থাকে । সবার শেষে তাদের সম্পর্কে ফয়সালা ঘোষণা করেছেন যে, তারা অন্যদেরকে তাদের প্রতিপালকের সমকক্ষ মনে করে। অর্থাৎ তিনি তাদের ওপর শেরকের দোষারোপ করেছেন, যা কাফেরদের বৈশিষ্ট্য । কেননা তারা যদি তাওহীদপন্থী বা একত্ৃবাদী হতো, তাহলে যে সার্বভৌমত্ আল্লাহর একক বৈশিষ্ট্য, তাতে তারা নিজেরা অংশীদার হবার ধৃষ্টতা দেখাতো না, বা অন্য কেউ | তার দাবীদার হতে চাইলে বা তা প্রয়োগ করলে তা মেনে নিতো না। আমার মতে, যারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এবং আল্লাহর অনুমোদন ছাড়াই আইন রচনা করে, তাদেরকে আল্লাহর আয়াতসমূহ অস্বীকারকারী, আখেরাতের প্রতি অবিশ্বাসকারী এবং শেরককারী- যা করলে মানুষ কাফের হয়ে যায়- হিসাবে আখ্যায়িত করার কারণ এটাই । আল্লাহর এই রায় বা ফয়সালা নিয়ে বিতর্ক করার অধিকার কোনো মুসলমানের থাকতে পারে না।.এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হয়ে গেছে। যার কোনো রদবদল হয় না। মহান আল্লাহর এই সিদ্ধান্তের আওতায় পড়া থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, প্রত্যেক মুসলমানের সেটাই ভেবে দেখা দরকার । আল্লাহ্ তাক্সা্া কি কি কাজ হারাম করেছেন সাক্ষ্য আহবান ও মোশরেকদের মনগড়া নিষিদ্ধের তালিকা প্রত্যাখ্যানের পর আল্লাহ তায়ালা বাস্তবিক পক্ষে যে সব জিনিসকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেছেন, তার তালিকা দিচ্ছেন পরবর্তী কয়েকটি আয়াতে । এই পর্যায়ে হারাম ঘোষিত জিনিসগুলোর পাশাপাশি কিছু ইতিবাচক কর্তব্যের উল্লেখও দেখতে পাবো, যার বিপরীতে একটা নিষিদ্ধ হারাম কাজ রয়েছে । এই নিষিদ্ধ কাজগুলোর শুরুতেই রয়েছে আল্লাহর সাথে শেরকের বিষয়টি । কেননা এটাই সর্ব প্রথম স্তন্ত, যার ওপর যাবতীয় আদেশ-নিষেধের ভিত্তি স্থাপিত । “বলো, তোমরা এসো, আমি তোমাদেরকে জানিয়ে দেই তোমাদের প্রভু তোমাদের ওপর কী 1488285 ১৫৪) |
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।