Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017595-00|) আন্মাহর এই দ্বীন একটা বাস্তব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এসেছে। সুস্পষ্ট আদেশমালা ও নিষেধাজ্ঞাসমূহ সেই বাস্তব ব্যবস্থাটার স্বরূপ নির্ণয় করে। সুতরাং আল্লাহর অদৃশ্য ইচ্ছাকে কোনো কিছুর জন্যে দায়ী করা একটা অনধিকার চর্চা, একটা অযৌক্তিক প্রয়াস এবং একটা বৃথা চেষ্টা মাত্র। দৃশ্যমান, বাস্তব ও ইতিবাচক কাজেই এই চেষ্টা প্রয়োগ বাঞ্ছনীয় পরবর্তী আয়াতে (১৫১ আয়াত) আল্লাহ তাঁর রসূল (স.)-কে নির্দেশ দিচ্ছেন যে, তিনি যেন মোশরেকদের.কাছে আইন প্রণয়নের ক্ষমতা সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য তলব করেন, যেমনটি প্রভৃত্‌ ও খোদায়ী সংক্রান্ত ব্যাপারে সুরার শুরুতে সাক্ষ্য তলব করেছেন। সেখানে তিনি বলেছেন, “বলো, কে বৃহত্তর সাক্ষী? বলো, আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী (আয়াত ১৯) - আর এখানে বলেছেন, “বলো, তোমরা তোমাদের সেই সব সাক্ষীকে নিয়ে এসো (আয়াত ১৫১) বস্তুত এখানে অত্যন্ত গুরুত্পূর্ণ ও চূড়ান্ত মোকাবেলার চ্যালেঞ্জ দেয়া হয়েছে। ইসলামের স্বভাব প্রকৃতি সম্পর্কে এর তাৎপর্য সুস্পষ্ট । আল্লাহর সাথে খোলাখুলিভাবে অন্যান্যের পূজা করা বা অন্যান্যকে উপাস্য হিসাবে গ্রহণ করার মধ্য দিয়ে যে সচেতন শেরক করা হয়, আর মানুষের জন্যে আইন প্রণয়ন ও হুকুম জারীর সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে যে আরেক রকমের শেরক করা হয়, এই উভয় ধরনের শেরকের মধ্যে ইসলাম কোনো পার্থক্য করে না, বরং এই দুটোকে একই পর্যায়ের শেরক গন্য করে । শোষাক্ত প্রকারের শেরকের ক্ষেত্রে যদিও স্থান বিশেষে মানব রচিত আইনকে আল্লাহর আইন বলে চালানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে কিছু এসে-যায় না। যারা শেষোক্ত প্রকারের শেরকে লিগু হয়, অর্থাৎ আল্লাহর অনুমোদন ছাড়াই মনগড়া হালাল হারাম নির্ধারণ ও আইন রচনা করে, তাদেরকে এ আয়াতে আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যানকারী, আখেরাতে অবিশ্বাসী এবং অন্যদেরকে আল্লাহর সমতুল্য বলে গ্রহণকারী বলে আখ্যায়িত করা হয়েছে। সূরার প্রথম আয়াতের ভাষাও অবিকল এ রকম। “সেই আল্লাহর জন্যে সকল প্রশংসা, যিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। অথচ এরপরও কাফেররা তাদের প্রতিপালকের সাথে অন্যদেরকে সমকক্ষ বলে গ্রহণ করে ।' ও যারা আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে জবর দখল করে এবং মানুষের জন্যে আইন প্রণয়ন করে সেই ক্ষমতা প্রয়োগ করে, তারা যতই দাবী করুক যে, তাদের রচিত আইন আল্লাহরই আইন, তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা এ আয়াতে সুস্পষ্ট রায় ঘোষণা করেছেন। এই গুরুতৃপূর্ণ বিষয়ে আল্লাহর রায় ও ফয়সালা ঘোষণার পর আর কারো কোনো রায় বা ফয়সালা থাকতে পারে না। আমাদের বুঝতে চেষ্টা করা উচিত কি কারণে আল্লাহ তায়ালা এরূপ রায় দিলেন, আর কেনইবা তিনি তাদেরকে তার আয়াতসমূহ প্রত্যাখ্যানকারী বলে আখ্যায়িত করলেন। কেননা আল্লাহর বিধি বিধান ও তীর হুকুমের পেছনে কী মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তা অনুসন্ধান করা | প্রত্যেক মুসলমানের কর্তব্য । যারা মানুষের ওপর হুকুম জারী ও মানুষের জন্যে আইন প্রণয়ন করে, তারা যতোই দাবী করুক যে, ওটা আল্লাহরই আইন, তাদেরকে আল্লাহ তার আয়াত প্রত্যাখ্যানকারী বলে আখ্যায়িত করেছেন। কেননা “আয়াত' দ্বারা যদি প্রাকৃতিক নিদর্শনাবলী বুঝিয়ে থাকেন, তাহলে সে হিসাবেও তারা তীর আয়াত প্রত্যাখ্যানকারী। আল্মাহর প্রতিটি প্রাকৃতিক নিদর্শন তথা প্রতিটি সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে, তিনিই একমাত্র শরষ্টা ও জীবিকাদাতা। যিনি

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।