Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110019://1519111801-$/0101017535-00|) কোনো উপায় আমাদের হাতে নেই। সুতরাং মোশরেকরা কী করে তা জানলো? আর জানেনি যখন, তখন কি করে তীকে নিজেদের কাজের জন্যে দায়ী করলো? এ কথাই আল্লাহ তায়ালা বলেছেন, ও “বলো, তোমাদের কাছে কি কোনো সুনিশ্চিত তথ্য আছে, যা আমাদের কাছে পেশ করতে পারো? তোমরা তো কেবল ধারণারই অনুসরণ করে থাক এবং তোমরা কেবল অনুমানই করে থাকো ।' (আয়াত ১৪৯) ॥ অর্থাৎ আল্লাহর কিছু আদেশ নিষেধ রয়েছে, যা অকাট্যভাবে জানা যায়। সেই সব অকাট্য ও সুনিশ্চিত তথ্য ত্যাগ করে অনুমানের পথ অনুসরণ করে অজ্ঞতার তেপান্তরে পাড়ি জমানোর কী প্রয়োজন । [ও এ হচ্ছে এ বিতর্কের চূড়ান্ত মীমাংসা । আল্লাহর ইচ্ছা ও নির্ধারিত ভাগ্য কী, তা অজানা ও অদৃশ্য ব্যাপার । সেই অদৃশ্য জিনিস জানার দায়িত্ব আল্লাহ তায়ালা মানুষের ওপর চাপাননি যে, সেই অনুসারে তারা নিজেদেরকে গড়ে তুলবে. ও তার সাথে খাপ-খাইয়ে নেবে । তিনি শুধু তার প্রকাশ্য আদেশ নিষেধ জানার দায়িত্‌ অর্পণ করেছেন, যাতে তার আলোকে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে । এ কাজটি করলেই আন্মাহ তায়ালা তাদেরকে হেদায়াত দান এবং ইসলামের জন্যে বক্ষ উন্মুক্ত করার সিদ্ধান্ত নেন। এটাই তাদের জন্যে যথেষ্ট । এভাবে এ বিতর্ক বাস্তব, সহজ ও সুস্পষ্ট হয়ে দেখা দেয়! এতে আর কোনো জটিলতা ও অস্পষ্টতা থাকে না। আল্লাহ তায়ালা ইচ্ছা করলে মানুষকে শুরু থেকেই এমনভাবে সৃষ্টি করতে পারতেন যে, সে হেদায়াত তথা সৎ পথ ও সততা ছাড়া আর কিছু চিনতোই না, কিংবা সততার দিকে যেতে বাধ্য হতো কিংবা অন্তরে কেবল সততার চেতনাই ঢুকিয়ে দেয়া হতো, ফলে কোনো চাপ প্রয়োগ ছাড়াই সত্য ও ন্যায়ের পথে চালিত হতো । কিন্তু আল্লাহ তায়ালা এটা চাননি! তিনি চেয়েছেন আদম সন্তানদের মনে হেদায়াত ও গোমরাহী উভয় দিকে ধাবিত হবার যোগ্যতা,ক্ষমতা ও আগ্রহ ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করবেন। যে ব্যক্তি হেদায়াতের দিকে ধাবিত হবে, তাকে হেদায়াত লাভে সাহায্য করবেন এবং.যে ব্যক্তি গোমরাহীর দিকে ধাবিত হবে, তাকে সেদিকে যাওয়ার সুযোগ দেবেন। এই ইচ্ছা অনুসারে জগত পরিচালনা করাই তার রীতি হয়ে দীড়িয়েছে। “বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই । তিনি যদি ইচ্ছা করতেন, তবে তোমাদের সবাইকে হেদায়াত করে দিতেন।' (আয়াত ১৫০) সুতরাং বিষয়টা একেবারেই স্পষ্ট এবং এতো সহজ যে, মানবীয় বিবেকের কাছে তা বোধগম্য । বরং একে জটিল করা ও এ নিয়ে তর্ক করাটাই ইসলামী আদর্শ ও ইসলামী চেতনার কাছে অপরিচিত ও বিদঘুটে ব্যাপার ৷ এ নিয়ে যতো তর্ক হয়েছে, তা কোনো তৃত্তিদায়ক সমাধানে উপনীত হতে পারেনি । কেননা এ বিতর্ক অস্বাভাবিক পথ ধরে অগ্রসর হয়েছে। প্রত্যেক তত্ব বা মতবাদের একটা স্বাভাবিক রূপ থাকে । সেই স্বাভাবিক রূপ অনুসারেই তাকে ব্যবহার করার পদ্ধতি নির্ণীত হয়ে থাকে এবং তার প্রকাশভংগিটাও নির্ণীত হয়ে থাকে । একটা বস্তু সংক্রান্ত তত্র ব্যবহার পদ্ধতি কারখানার পরীক্ষা নিরীক্ষা দ্বারা স্থির করা যায়। একটা অংক শাস্ত্রীয় তত্র ব্যবহার পদ্ধতি মন্তিষ্প্রসূত বিভিন্ন ফর্মুলা দারা নির্ণয় করা যায়। এ সবের উর্ধের কোনো তত্তের ব্যবহার অবশ্যই অন্য কোনো পদ্ধতি অনুসারেই হতে হবে। এ সম্পর্কে আমরা আগেই বলেছি যে, এই তত্বের বাস্তব প্রয়োগ ক্ষেত্রে বাস্তবানুগ পরীক্ষণ পদ্ধতি ছারাই নির্ণয় করতে হবে এর ব্যবহার পদ্ধতি ।

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।