Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অসৎ সবার জন্যেই তিনি দয়ালু । দয়া ও ধৈর্যের কারণে তিনি শাস্তি পাওয়ার যোগ্য লোককেও শাস্তি দিতে তাড়াহুড়া করেন না। কেননা তাদের কেউ কেউ সময় ও সুযোগ পেলে তাওবাও | করতে পারে । তবে তার আযাব বড়ই কঠিন। অপরাধীরা তা থেকে নিরাপদ আছে শুধু আল্লাহর ধৈর্যের কারণে এবং নির্দিষ্ট সময় সমাগত না হওয়ার কারণে । এ কথাটার মধ্যে আশা ও ভীতি দুটোই ভারসাম্যপূর্ণভাবে নিহিত রয়েছে। আল্লাহ তায়ালা বান্দার মনের স্রষ্টা । তিনি তার মনকে কখনো কখনো ভয় দিয়ে এবং কখনো আশা দিয়ে হেদায়াতের পথে ডাকেন, যাতে সে হেদায়াত গ্রহণ করে। আন্ুষের ক্বাতীল ইচ্ছাশক্তি ও আল্লাহ লিক্জ্বণ এ পর্যস্ত তাদের সকল অপযুক্তি ও তালবাহানার জাল ছিন্ন করে দেয়ার পর তাদের সর্বশেষ ওজুহাতটি খন্ডন করার জন্যে আল্লাহ বলেন, '“মোশরেকরা বলবে, তারা যে শেরক ও গোমরাহীতে লিপ্ত, সেটা ইচ্ছাকৃতভাবে নয় বরং জবরদস্তিমূলক ৷ আল্লাহ তায়ালা যদি চাইতেন, তবে তার অজেয় শক্তি দ্বারা তাদেরকে তা থেকে বিরত রাখতে পারতেন। (আয়াত ১৪৯) মানুষ তার কর্মকান্ডে স্বাধীন, না আল্লাহ্‌র ইচ্ছার কাছে আষ্টেপৃষ্ঠে বাধা, সে সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। আহলে সুন্নাত, মোতাযেলা, মোজাকেরা ও মুরজিয়া প্রভৃতি গোষ্ঠীর মধ্যে এ বিতর্ক ইসলামী চিন্তাধারার ইতিহাসে সুপ্রসিদ্ধ । এই বিতর্কের মধ্যে গ্রীক দর্শন, গ্রীক যুক্তিবিদ্যা এবং শৃষ্টীয় ধর্মতত্বের অনুপ্রবেশ ঘটায় তা এমন জটিল আকার ধারণ করেছে যে, প্রকৃত ইসলামী যুক্তিবিদ্যার কাছে তা একেবারেই অসংলগ্ন ও অপরিচিত। সরাসরি কোরআনের সহজ সরল পদ্ধতি যদি অনৃসত হতো, ত হালা রজার জানি বার রি রযগ না এবং তা এতো ঘোরালো হতোনা । | এখানে আমরা মোশরেকদের এই উক্তিটা এবং কোরআন তার যে জবাব দিয়েছে তা যদি লক্ষ্য করি, তবে দেখতে পাই যে, ব্যাপারটা কতো সহজ ও সরল। আল্লাহ তায়ালা বলেন, 'মোশরেকরা বলবে, আল্লাহ তায়ালা যদি চাইতেন, তবে আমরাও মোশরেক হতাম না, আমাদের পূর্বপুরুষরাও হতো না এবং আমরা কোনো কিছু নিষিদ্ধও করতাম না” অর্থাৎ তাদের এই অপকর্মগুলোর জন্যে তারা আন্রাহর ইচ্ছাকে দায়ী করেছে। আল্লাহ চাইলে তারা এসব করতো না। কোরআন কিভাবে এর জবাব দিয়েছে দেখা যাক। কোরআন জবাব দিয়েছে যে, তারা অতীতের লোকদের মতোই নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং অতীতে যারাই এরূপ আচরণ করেছে, ত তারা আল্লাহর আযাবের স্বাদ উপভোগ করেছে। আর প্রত্যেক প্রত্যাখ্যানকারীর জন্যেই আল্লাহর আযাব নির্ধারিত রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তাদের পূর্ববর্তীরাও এভাবেই প্রত্যাখ্যান করেছে এবং শেষ পর্যন্ত আমার শাস্তির স্বাদ পেয়েছে। এভাবে এমন একটা ঝাঁকুনি দেয়া হয়েছে যে, যা চেতনাকে জাগিয়ে তুলতে পারে, উদাসীনতা দূর করে দিতে পারে এবং শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে পারে । আয়াতের দ্বিতীয় অংশে চিন্তা পদ্ধতি ও দৃষ্টিভংগির বিশুদ্ধীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। আল্লাহ তায়ালা মানবজাতির প্রতি কিছু আদেশ ও কিছু নিষেধাজ্ঞা জারী করেছেন । এগুলোকে সুনিশ্চিতভাবে জানা তাদের পক্ষে সহজ-সাধ্য। কিন্তু আল্লাহর ইচ্ছাটা অদৃশ্য ব্যাপার । তা জানার বিত্বাল শষ্ঠ ৪৬৬

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।