110010://1519111801-$/0101017535-00|) তোমরা সে অনুসারে এগুলোকে হারাম বানিয়ে নিলে? তোমরা এ ধরনের দাবী করলে মিথ্যাবাদী প্রমাণিত হবে। তাই তোমরা এমন দাবী করতে পারবে না। যদি করো তবে তোমাদের মিথ্যা জনসমক্ষে ধরা পড়ে যাবে। আমি তো আমার কাছে ওহীযোগে আসা কেতাবে এমন কোনো খাদ্যকে হারাম ঘোষিত হতে দেখি না, যাকে তোমরা হারাম বলো। তবে আল্লাহর নাম সহকারে যবাই করা হয়নি এমন মৃতদেহ, প্রবাহিত রক্ত, শূকরের গোশত, যা অপবিত্র এবং মোশরেকদের যবাই করা জন্তু- এগুলো হারাম বটে। এখানে মোশরেকদের জানিয়ে দেয়া হচ্ছে যে, তারা যে সব জিনিসকে হারাম বলে ঘোষণা করে তা হালাল এবং যেগুলোকে হালাল ঘোষণা করে তা হারাম । তাই তারা একদিকে যেমন আল্লাহর হালাল জিনিসকে হারাম ঘোষণাকারী, অপরদিকে তেমনি মিথ্যাবাদীও। এরপর আল্লাহ তায়ালা বলেন, “যে ব্যক্তি অনিচ্ছা সত্তে ও সীমালংঘন না করে বাধ্য হয়ে খায়, তার জন্যে তোমার প্রতিপালক ক্ষমাশীল, দয়াশীল।' অর্থাৎ উল্লেখিত নিষিদ্ধ জিনিসগুলো কেবল বাধ্য হয়ে জান বাচানোর জন্যে খেতে বাধ্য হলে খাওয়া যাবে। তবে যতোটুকু খেলে জান বীচানো যায়, তার চেয়ে বেশী খাওয়া যাবে না এবং মজা লাগার জন্যে বেশী করে খাওয়া যাবে না । এই সীমা মেনে হারাম জিনিস খেলে আল্লাহ তায়ালা মাফ করে দেবেন এবং শাস্তি দেবেন না। অনন্যোপায় অবস্থায় এই সুযোগ দিয়েছেন, এজন্যে তিনি দয়ালু । নচেত ইচ্ছা করলে তিনি সর্বাবস্থায় নিষিদ্ধ রাখলেও রাখতে পারতেন। অনিবার্ষ অবস্থায় হারাম জিনিসের কী পরিমাণ খাওয়া যায়, সে সম্পর্কে ফেকাহ শাস্ত্রে তথা ইসলামী আইনে মতভেদ রয়েছে। একটি মত হলো, যতোটুকু খেলে জীবন রক্ষা করা যাবে এবং না খেলে মারা যাওয়ার আশংকা আছে, কেবল ততোটুকুই খাওয়া যাবে । আর একটি মত হলো, যতোটুকু খেলে তৃপ্তি লাভ হয়, ততোটুকু খাওয়া যাবে । তৃতীয় মত এই যে, কিছুটা খাদ্য সঞ্চয় করে রাখাও বৈধ, যখন আশংকা দেখা দেয় যে, পরবর্তীতে দীর্ঘ সময় খাদ্য সরবরাহ বিচ্ছিন্ন থাকবে বা সংগ্রহ করার সুযোগ পাওয়া যাবে না। বিস্তারিত খুঁটিনাটি বিধি বর্ণনা করার দরকার নেই। এখানে এটুকুই যথেষ্ট। ইহুদীদের ওপর আল্লাহ প্রত্যেক নখর বিশিষ্ট প্রাণী নিষিদ্ধ করেছেন । অর্থাৎ যে প্রাণীর পায়ের খুর বিভক্ত নয়, তথা উট, হাস, কবুতর ইত্যাদি। অনুরূপভাবে, গরু ও মেষের চর্বিও নিষিদ্ধ করেছেন। অবশ্য পিঠের চর্বি এবং নাড়িভুঁড়িতে ও হাড়ে মিশ্রিত চর্বি হারাম ছিলো না। তাদের ওপর এই কড়াকড়ির কারণ ছিলো এই যে, তারা আল্লাহর আইন লংঘন করতো । আয়াত ১৪৭) আয়াতে এই নিষেধাজ্ঞার কারণ দর্শানো হয়েছে। ওই কারণটা ইহুদীদের জন্যে নির্দিষ্ট । বলা হয়েছে যে, এই কারণটাই সঠিক, তারা যেটা বলে সেটা ঠিক নয়। তারা বলে যে, তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব (আ.) নিজেই নিজের ওপর এগুলোকে নিষিদ্ধ করে নিয়েছিলেন । তারা তীর অনুকরণে সেই জিনিসগুলোই নিষিদ্ধ করে নিয়েছে। এগুলো ইয়াকুবের জন্যে হালাল ছিলো । কিন্তু তাদের খোদাদ্োহিতার জন্যে হারাম করা হয়েছে। এভাবে এই পবিত্র জিনিসগুলো থেকে বঞ্চিত করে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। _ “তারা যদি তোমাকে মিথ্যুক প্রতিপন্ন করে ............... * আয়াত ১৪৮) অর্থাৎ তোমাকে মিথ্যুক সাব্যস্ত করলে বলে দিও যে, আল্লাহ তায়ালা আমাদের জন্যে ও তার মোমেন বান্দাদের জন্যে যথেষ্ট দয়াশীল। তীর দয়া তার অন্যান্য সৃষ্টির ওপরও বিস্তৃত। সৎ ও
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।