Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-0017 অর্থাৎ আল্লাহর সুনিশ্চিত নিষেধাজ্ঞা ছাড়া যখন কোনো কিছু হারাম হতে পারে না, তখন এই নিষেধাজ্ঞাটা কখন কোথায় বসে.দেয়া হলো? তোমরা কি সেখানে উপস্থিত থেকে তা শুনেছো? এ দ্বারা বুঝানো হয়েছে আইন প্রণয়নের বৈধ উৎস একমাত্র আল্লাহ- আর কেউ নয়। মোশরেকরাও দাবী করতো যে, তাদের ঘোষিত নিষেধাজ্ঞা আসলে আল্লাহরই নিষেধাজ্ঞা । তাই “মানুষকে বিনা প্রমাণে বিপথগামী করার জন্যে যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ বন্তৃত, আল্লাহর অনুমোদন ছাড়া মনগড়া একটা বিধান বানিয়ে বলা যে, তা আল্লাহর বিধান, এটা নিকৃষ্টতম যুলুম । যারা এমন কাজ করে, তারা মানুষকে গোমরাহ করার জন্যেই তা করে । এ ধরনের লোকদেরকে আল্লাহ তায়ালা হেদায়াত করেন না।.কেননা তারা তাদের ও হেদায়াতের মাঝখানের যোগসূত্র ছিন্ন করে ফেলেছে এবং বিনা প্রমাণে আল্লাহর সাথে শরীক বানিয়েছে । এ ধরনের যালেমদেরকে হেদায়াত করা আল্লাহর রীতি নয়। সকতিপম্স হাক্লাম জিন্িযের বর্পণলা এতক্ষণ মোশরেকদের বাতিল ও মিথ্যা ধ্যান ধারণা, ভিত্তিহীন ও যুকতিহীন আকীদা বিশ্বাস ও কার্যকলাপগুলোর পরিচিতি দেয়া হলো । তাদের ক্ষেত, ফসল ও পশু, যার সম্পর্কে তারা নিজেদের খেয়ালখুশী বা শয়তান, সমাজপতি ও পুরোহিতদের প্ররোচনা অনুসারে সিদ্ধান্ত নেয়, তাদের স্রষ্টা যে আন্মাহ তায়ালা ছাড়া অন্য কেউ নয়, তাই আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কোনো সিদ্ধান্ত বা বিধান দেয়ার অধিকার নেই, বরং বান্দার যাবতীয় সহায়-সম্পদের বিধি বিধান দেয়ার সর্বময় ক্ষমতা শুধু আল্লাহর, এ কথাও দ্যর্থহীনভাবে জানিয়ে দেয়া হলো। এরপর এখন আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে, আসলে আল্লাহ তায়ালা তাদের ওপর কোন কোন জিনিস হারাম করেছেন, তা আন্দাজ অনুমানের ভিত্তিতে বললে হবে না; তিনি যা করেছেন তা- সুনিশ্চিত ওহী ও প্রমাণের ভিত্তিতে হারাম করেছেন। আনুষংগিকভাবে একথাও জানানো হচ্ছে যে, আইন রচনার ও হুকুম জারী করার আইনগত ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহর । তিনি যখন কোনো জিনিসকে হারাম করেন, তখন তা হারাম এবং কোনো জিনিসকে হালাল. ঘোষণা করেন, তখন তা হালাল হয়ে যায়। এ ব্যাপারে কোনো মানুষের বা আর কারো কোনো হস্তক্ষেপের অধিকার নেই, কিংবা আইন প্রণয়নের ক্ষমতায় তার সাথে কেউ কোনোভাবে শরীকও নেই । আনুষংগিকভাবে, ইহুদীদের ওপর কী কী হারাম করা হয়েছিলো এবং মুসলমানদের ওপর হালাল করা হয়েছিলো, তাও জানানো হয়েছে। আরো বলা হয়েছে যে, আল্লাহর আইন লংঘন ও যুলুম করার কারণে ইহুদীদের ওপর বিশেষ শাস্তি স্বরূপ কিছু হালাল জিনিসকেও হারাম করা হয়েছিলো । “বলো, আমার কাছে যে ওহী এসেছে তাতে ” আয়াত ১৪৬ - ১৪৮) আল্লাহ তায়ালা তার নবী (স.)-কে বলেন, হে মোহাম্মদ, যে সব মোশরেক তাদের পশু, ফসল ও সন্তানদের বেলায় নিজেদের খেয়ালখৃশী ও তাদের শরীক বাতিল মাবুদ তথা দেবদেবী, সমাজপতি, যাজক ও পুরোহিতদের ইচ্ছা অনুসারে একটিকে হালাল ও একটিকে হারাম ঘোষণা করে, তাদেরকে তুমি বলো যে, তোমাদের কাছে কি এই সব জিনিসের হারাম ঘোষণা সম্বলিত দলীল প্রমাণ নিয়ে কোনো দূত আল্লাহর কাছ থেকে এসেছে? যদি এসে থাকে, তবে আমাকে জানাও । অথবা আল্লাহ্‌ তায়ালা কি তোমাদের উপস্থিতিতে এতদসংক্রান্ত নির্দেশ দিয়েছেন যে,

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।