Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|) | লুকিয়ে থাকা এবং অন্ধকারাচ্ছন্ন মাতৃজঠরে শুক্রবীজের অবস্থান এবং দলে দলে মানুষ, জ্বিন, পক্ষীকুল, জীবজন্তু, প্রথম দিককার ও শেষের, সব মৃত ও জীবিত এবং রাত ও দিন সদা সর্বদা মানুষের হেফাযত করা সবই মহান আল্লাহর দান। গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে একদল মানুষ আজ প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে এবং প্রকৃতির মধ্যকার এসব কিছু তাদের অনুভূতি রাজ্যে সৃষ্টি করেছে প্রচন্ড আন্দোলন । এজন্যে এর গুঢ় রহস্য বুঝার জন্যে তারা তাদের সমস্ত শক্তি ও মনোযোগ নিয়োগ করে চলেছে। তারপর যে সব প্রাণ মাতানো নতুন জিনিস তাদের দৃষ্টিগোচর হচ্ছে সেইগুলো হাসিল করার জন্যে তাদের মনের মধ্যে পয়দা হচ্ছে তীব্র আকাংখা ও ব্যাকুলতা । এরপর যখন এই সব প্রিয় জিনিস তাদের হৃদয় দুয়ারে আঘাত হানতে থাকে জাগাতে থাকে তাদের হৃদয়পটে নব নব চেতনা, তখন তাদের কাছে মনে হয় সম্ভবত এহেন জিনিসের সংস্পর্শে তারাই প্রথম এলো এবং অন্য মানুষের অন্তর ইতিপূর্বে এর সন্ধান আর কখনও পায়নি। তাদের মনের এ অবস্থাকে, তাদের আচরণকে এবং তাদের বাস্তব অবস্থাকে তুলনা করা যায় একটি শ্রোতন্থিনী নদীর সাথে যার উত্তাল তরংগাভিঘাতে দুকুল ছাপিয়ে উঠছে। একবার তরংগ থেমে যাওয়ার সাথে সাথে পুনরায় সৃষ্টি হচ্ছে নতুন আর এক তরংগ ৷ এই ভাবে একটির পর আর একটি তরংগ আসছে আর আছড়ে পড়ছে বালিয়াড়ির ওপরে । এইভাবে উপর্পরি আসা এই অশান্ত ঢেউ মনের ওপর সৃষ্টি করছে অভূতপূর্ব এক উন্মাদনা, যার মধ্যে রয়েছে যুগপৎ ভয় ও তীব্র আবেগ, যার প্রতি আমরা ওপরে ইধ্গিত করেছি। এর সাথে শীত্রই আমরা ইনশাআল্লাহ আরও বিভিন্ন দৃশ্য বর্ণনা করবো, যার সাথে এই প্রসংগের গভীর সাম স্য রয়েছে, ভীতিজনক হলেও সেগুলোতে রয়েছে আরও সৌন্দর্যের বহু নিদর্শন, রয়েছে প্রাণোচ্ছলকারী সজীবতা এবং রয়েছে ছবির মতো ফুটে ওঠা ঘটনাবলী, যা হৃদয়গ্রাহী ব্যাখ্যা দেয় প্রতিটি জিনিসের আর এর মধ্যে মধুর এক সুর ধ্বনিত হয়, যা হৃদয়গুলোকে একত্রিত করে একটি দল গড়ে তুলতে উদ্ুদ্ধ করে এবং প্রত্যেক সংকট ও প্রত্যেক কঠিন অবস্থার মোকাবেলা করতে উৎসাহ যোগায়। রর আর আমরা এ কথা পুবেই বলে রাখছি যে, আমরা কিছুতেই এ সূরার মধ্যে বর্ণিত কথাগুলোকে কারো অন্তরের মধ্যে বসিয়ে দিতে পারবো না। তবে আমরা সূরাটির প্রাসংগিক আলোচনা যেমন আছে, তেমনিই উপস্থাপন করতে পারি মাত্র, মানুষের সকল গুণ, শক্তি ও উপায়ও আমরা গ্রহণ করতে পারি না এ কথাগুলো পৌঁছে দেয়ার জন্যে । বরং, আমরা শুধু এতোটুকু করতে পারি যে, মহান এ কোরআন থেকে যারা দূরে সরে গেছে, তাদের কাছে এ ভান্ডারের ইমারত গড়ে তোলার জন্যে সকল প্রকার যুক্তি তুলে ধরতে পারি, যাতে করে ইসলামী সমাজ কোরআনের পরিবেশে এবং কোরআনের নিয়ম নীতির মধ্যে থেকে পরবর্তী অবস্থার প্রয়োজন মতো জীবন গড়ে তুলতে পারে। আল কোরআনের পরিবেশে জীবন গড়ার অর্থ শুধু কোরআন চর্চা, কোরআন পাঠ এবং অপরকে কোরআন শেখানোই নয়, কোরআনের পরিবেশে বাস করার দ্বারা আমরা শুধু এই কাজটুকু করার কথাই বুঝাতে চাইনি । আমরা চেয়েছি মানুষের জীবন ও জীবনের প্রতিটি বিষয় আল কোরআনের শিক্ষা অনুসারে গড়ে উঠুক। আমরা চেয়েছি, যে পরিবেশে আল কোরআন নাধিল হয়েছিলো, আজ যদি অনুরূপ পরিবেশ বিরাজ করে, তাহলে সেই পরিবেশকে যেন আল কোরআন সেই ভাবে ঢেলে সাজাতে পারে যেমন করে অতীতে সাজিয়েছিলো। যেন সেইভাবে মানুষের অন্তর, কাজ ও ব্যবহারের মধ্যে পরিবর্তন আনতে পারে যেমন করে অতীতে করেছিলো । সেই সামাজিক সংহতি ও রাষ্ট্র ব্যবস্থা তথা পরিপূর্ণ শাস্তি প্রতিষ্ঠা করতে পারে যেমন করে অতীতে

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।