Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এবং অপচয় করো না? ফসল কাটার দিনই তীর প্রাপ্য দিয়ে দেয়ার আদেশ প্রদানের প্রেক্ষিতে কোনো কোনো . রেওয়ায়াতে এ আয়াতটিকে মদীনায় অবতীর্ণ আখ্যায়িত করা হয়েছে। কিন্তু সূরার ভূমিকায় আমি বলেছি যে, এ আয়াত মন্কায় অবতীর্ণ । কেননা পূর্বাপর মক্কায় অবতীর্ণ এ অংশটির মাঝখান থেকে এ আয়াত বাদ দিলে তার ধারাবাহিকতা অটুট থাকে না। আয়াতটি মদীনায় নাযিল হওয়া পর্যন্ত বিলম্বিত হলে এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফসলের একটি অংশ দান করার আদেশ থেকে বুঝা যায় না যে, এটা যাকাতই হতে হবে। এ আয়াত সম্পর্কে একাধিক বর্ণনায় বলা হয়েছে যে, এ দ্বারা অনির্ধারিত সদকা বুঝানো হয়েছে। নির্দিষ্ট পরিমাণ যাকাতের আদেশ এসেছে হিজরী ছিতীয় বছরে । গরিব তারার রিনি এ কথা দ্বারা খাওয়া ও দান করা- উভয় ক্ষেত্রেই অপচয় বুঝানো হয়েছে। কেননা বর্ণিত আছে যে, আরবরা দানের ব্যাপারেও প্রতিযোগিতা করতো আর প্রতিযোগিতা করতে গিয়ে অপচয় করতো । এ জন্যেই আল্লাহ অপচয়ে এই নিষেধাজ্ঞা জারী করলেন। পশুদের প্রসংগ উল্লেখ করতে গিয়ে বলেছেন, “আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দিয়েছেন তা থেকে খাও এ দ্বারা আল্লাহ স্মরণ করিয়ে দিতে চান যে, তাদের যা কিছু সম্পদ রয়েছে, তা আল্লাহর প্রদত্ত এবং আল্লাহর সৃজিত ৷ শয়তান তো কিছুই সৃষ্টি করেনি। তাহলে আল্লাহ প্রদত্ত জীবিকার ব্যাপারে শয়তানের নির্দেশ অনুসরণের কী যুক্তি থাকতে পারে? তাছাড়া শয়তান তো তাদের প্রকাশ্য শত্রু । তাহলে সেই প্রকাশ্য শক্রর কথামতো চলার হেতু কী? এরপর শুরু হচ্ছে জাহেলী বু-সংস্কার ও অলীক ধ্যান-ধারণার সৃক্ষ্স পর্যালোচনা । এগুলোর ওপর আলোকপাত করে এক এক করে আলোচনা করে তার ভেতরকার সেই সব হীন ও কলংকজনক দিকগুলো উদঘাটন করা হয়েছে, যার পক্ষে কোনো যুক্তি প্রদর্শন করা চলে না। এমন কি সেগুলোর কর্তা নিজেই লজ্জিত হবে, যখন দেখবে যে, তার পক্ষে কোনো যুক্তি প্রমাণ নেই। ১৪৪ ও ১৪৫ আয়াতে আল্লাহ এ বিষয়টিই তুলে ধরেছেন। যে পশুগুলো নিয়ে বিতর্ক চলছে এবং যার কথা পূর্ববর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে যে, তা আল্লাহ তায়ালা তাদের জন্যে সৃষ্টি করেছেন, এগুলো আট জোড়া । প্রত্যেক পুরুষ ও স্ত্রীকে যখন সংগীর সাথে উল্লেখ করা হয়, তখন তাকে জোড়া বলা হয়। মেষ থেকে এক জোড়া এবং ছাগল থেকে এক জোড়া । এগুলোর মধ্যে কোনোটি মানুষের ওপর হারাম করা হয়েছে, নাকি পেটে থাকতেই তা হারাম ঘোষিত হয়েছে? “আমাকে জ্ঞানের ভিত্তিতে জানাও, যদি সত্যবাদী হয়ে থাকো ৷ কেননা এ সব বিষয়ে অনুমানের ভিত্তিতে ও বিনা প্রমাণে কোনো ফতোয়া বা আদেশ গ্রহণযোগ্য হয় না। অনুরূপভাবে, গরুর জোড়া ও উটের জোড়া থেকেই কোনটি কখন নিষেধ করা হলো? নাকি পেটে থাকতেই ওগুলো নিষিদ্ধ হয়েছে? আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করছেন, তোমরা কি এ সংক্রান্ত আদেশ দানের সময় উপস্থিত ছিলে?

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।