Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017595-00|) এরপর ১৪২ ও ১৪৩ আয়াতে আল্লাহ তায়ালা তাদেরকে সেই মৌল সত্যের দিকে ফিরিয়ে নিচ্ছেন, যা থেকে তারা বিপথগামী হয়েছিলো । সেই বিপথগামিতার বর্ণনা পূর্ববর্তী কয়েকটি আয়াতে ধারাবাহিকভাবে দেয়া হয়েছে । তাদেরকে ফসল ও পশু সম্পদের উৎসের দিকে ফিরে যেতে বলা হয়েছে। এগুলোকে নিয়ে তারা জ্িন.শয়তান ও মানুষ শয়তানদের কৃপ্ররোচনা অনুসারে কাজ করে থাকে । অথচ তারা তাদের এই সব সম্পদ সৃষ্টি করেনি। আল্লাহ তায়ালাই এগুলো সৃষ্টি করেছেন। যাতে তারা তার শোকর আদায় করে। অবশ্য তাদের শোকরের মুখাপেক্ষী আল্াহ |. তায়ালা নন। তিনি দয়ালু ও অভাবশূন্য । তিনি কেবল তাদের দ্বীন দুনিয়া শুধরে যাক এটা চান। অথচ যারা কিছুই সৃষ্টি করেনি, তাদের কথামতো তারা চলে। তারা তাদের সম্পদের একাংশ আল্লাহর জন্যে এবং একাংশ ওইসব প্রতিমার জন্যে বরাদ্দ করে। শুধু তাই নয়, শয়তানের প্ররোচনায় আল্লাহর অংশ নিয়ে ছিনিমিনিও খেলে । _. কোরআনের সরল সহজ কথা হলো, সৃষ্টিকর্তা ও জীবিকাদাতা যিনি, পালনকর্তা ও প্রভুও তিনি। তীর অনুমতি ছাড়া তার দেয়া সম্পদে হস্তক্ষেপ করাও বৈধ নয়। তার আইন ও বিধান | অনুসারেই হস্তক্ষেপ করতে হবে। আল্লাহর আইন ও বিধান রসূলের কাছে আগত ওহীতে প্রতিফলিত, তারা যেগুলোকে আল্লাহর আইন বলে দাবী করে, তাতে নয়। “তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি মাচার ওপর তোলা উদ্যানসমূহ ও মাচার ওপর না তোলা উদ্যানসমূহ সৃষ্টি করেছেন। (আয়াত ১৪২-১৪৩) আল্লাহ তায়ালাই এই সব দ্যান প্রথমে সৃষ্টি করেছেন। মৃত থেকে জীবনকে বের করে আনেন । উদ্যানগুলোর মধ্যে নানা শ্রেণীভেদ আছে । এক শ্রেণীর উদ্যান মানুষ লাগায় এবং তা দেয়ালে বা মাচায় তুলে দেয়। আর এক রকম উদ্যান আছে, যা স্বয়ন্তু। এগুলো কারো কোনো চেষ্টা ছাড়া আপনা-আপনিই জন্মে। এগুলো আন্মাহ্‌র প্রত্যক্ষ সিদ্ধান্তের ফল। আল্লাহ তায়ালা বিভিন্ন আকারের, বিভিন্ন বর্ণের ও বিভিন্ন স্বাদের এবং পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ ও অসাদৃশ্যপূর্ণ উদ্ভিদ ও ফলমূল সৃষ্টি করেন, যয়তুন ও ডালিম সৃষ্টি করেন। অনুরূপ বিভিন্ন রকমের পশুও সৃষ্টি করেন, এদের মধ্যে কতক আছে ভারবাহী, কতক অভারবাহী, কতক ছোট ও কতক বড়। আল্লাহ তায়ালাই পৃথিবীতে জীবনের বিস্তার ঘটিয়েছেন, তাকে রকমারি রূপ দিয়েছেন, সেগুলোকে মানুষের জীবনের উপযোগী বানিয়েছেন। এরপরও কিভাবে মানুষ এই সব আয়াত ও তথ্যের প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের নির্দেশ মোতাবেক পশু ও ফসলাদির ব্যাপারে কাজ করে। আল্লাহ তায়ালা মানুষকে যে রকমারি জীবিকা ও সম্পদ দান করেন, সে সম্পর্কে কোরআনে বিস্তর বর্ণনা দেখতে পাওয়া যায়। এর উদ্দেশ্য হলো, মানব জীবনের ওপর আইন ও হুকুম জারী শাাটিত ৮65 সে ব্যাপারে প্রমাণ উপস্থাপন কেননা যিনি সৃষ্টিকর্তা, জীবিকাদাতা ও পালনকর্তা, তিনিই প্রভুত্ব, কর্তৃত্, ও সার্বভৌমত্বের একমাত্র ন্যায়সংগত ও অবিসংবাদিত অধিকারী । এখানে কোরআন ফসলাদি ও ফলমূল এবং পশু ও তার মধ্যে নিহিত নেয়ামতের বিরাট বিবরণ দিয়েছেন। এগুলো ইতিপূর্বে যেমন আল্লাহকে একমাত্র এবাদাত ও আনুগত্য পাওয়ার যোগ্য প্রমাণ করার জন্যে উল্লেখ করা হয়েছে, তেমনি এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহর একক সার্বভৌমত্ব তথা আইন ও আদেশ নিষেধ জারী করার সর্বময় ক্ষমতা প্রমাণ করার জন্যে। এ থেকে বুঝা যায় যে, ০০০০০০০০০৪০ .& প্রসংগে আল্লাহ বলেন,

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।