Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অভিযোগ প্রক্ষালনের জন্যে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা ওই পদ্ধতিতে নাস্তিক্যবাদের মুখোশ উন্মোচিত হবার পর তার ভূমিকা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। পৃথিবীর শেষ বৃহত্তম ইসলামী খেলাফতকে ধ্বংস করার যে দুর্নাম সে কুড়িয়েছে, তা তাকে অতপর নতুন সংশোধিত ভূমিকা পালনে সক্ষম রাখেনি। এই নতুন ভূমিকা হলো, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় অবকাঠামোতে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় ধ্যান ধারণার প্রচারণা । ইসলামের নাম পরিবর্তন করে 'ধর্ম' নামে নামকরণ । ধর্মের নাম ব্যবহার করে চরিত্রবিধ্বংসী ও সহজাত নৈতিকতাবিনাশী কাজ চালিয়ে যাওয়া । জাহেলিয়াতকে ইসলামের পোশাক পরানো, যাতে করে ইসলাম দরদী সরল জনগণকে বিভ্রান্ত করে দলে ভেড়ানো যায় এবং মুখে এই প্রতারণাপূর্ণ মুখোশ এঁটে জনগণকে ইহুদী ও খৃ্টধর্মে দীক্ষিত করা- যা ক্রুসেড যুদ্ধের কলংকের দরুন বিগত তেরশো বছর ধরে. ইসলাম বিরোধী চক্রান্ত চালিয়েও তারা করতে পারেনি । “আর তারা বলতো যে, এই পশুদের পেটে যা আছে, তা কেবল আমাদের পুরুষদের জন্যে ।” (আয়াত ১৪০) মোশরেকরা এভাবে তাদের ভিত্তিহীন ধ্যান ধারণা ও কার্যকলাপ চালিয়ে যেতো। পৌন্তলিকতাপ্রসূত এসব বিকৃত ধ্যান ধারণার মধ্যে একটা ধারণা ছিলো এই যে, হারাম ও হালাল ঘোষণা করার অধিকার শুধু পুরুষদের । সেই সাথে তারা এ দাবীও করতো, পুরুষরা যে বিধি রচনা করে, তা আল্লাহরই রচিত। তাছাড়া এক শ্রেণীর পশুর গর্ভস্থ বাছুরকে তারা পুরুষদের জন্যে নির্দিষ্ট এবং মহিলাদের জন্যে হারাম ঘোষণা করতো । কিন্তু বাছুর মৃত ভূমিষ্ঠ হলে তাতে পুরুষ ও | নারীর সমান অধিকার থাকতো । এর পেছনে কোনো যুক্তি-প্রমাণের বালাই ছিলো না। কেবল পুরুষদের খেয়ালখুশীই এ ধরনের উদ্ভট ধর্ম আবিষ্কার করেছিলো । | আয়াতের শেষ ভাগে যারা এ ধরনের মিথ্যে আইন প্রণয়ন করে তাকে আল্লাহর আইন বলে চালাবার ধৃষ্টতা দেখায় তাদের বিরুদ্ধে কঠোর হুমকি দেয়া হয়েছে এই বলে যে, “আল্লাহ তায়ালা তাদের বিকৃতির সমুচিত শাস্তি দেবেন। তিনি সর্বজ্ঞ এবং মহাকুশলী ।” অর্থাৎ তিনি জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেন_ ওইসব অজ্ঞ মোশরেকের মতো অনুমানের ভিত্তিতে নয় । তক্োকআনের ভাষ্য ও ভ্রান্তি বেড়াজাল মানুষ যখন কোরআনের সাথে সাথে এই সব গোমরাহী ও তার ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে, তখন সে অবাক না হয়ে পারে না। আল্লাহর আইন ও বিধান এবং তার সহজ সরল পথ সেরাতুল মোস্তাকীম থেকে বিচ্যুত হওয়ার কী কুফল ভোগ করতে হয়, আন্দায অনুমান, কুসংস্কার ও | অস্পষ্টতার মধ্য দিয়ে চললে কতো বড় খেসারত দিতে হয়। ভ্রান্ত আকীদা-বিশ্বাস অনুসরণের ফলে ব্যক্তিকে তার নিজ বিবেকের কাছে ও সমাজের কাছে কিরূপ জবাবদিহি করতে হয়, আল্লাহর আইনকে পরিত্যাগ করে মনগড়া আইন অনুসরণ করলে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন কিরূপ ১০৮৮ ০৮০৮ দেখানো হয়েছে, এরা উল নর জেতা রা সন্তানদের দিক থেকে, বিবেক ও আত্মার দিক থেকে, আল্লাহ তাদেরকে যে গায়রুল্লাহর দাসতৃ থেকে অব্যাহতি দিয়ে সম্মানিত করেছিলেন সেই মর্যাদার দিক থেকে, সর্বোপরি হেদায়াতের পরিবর্তে গোমরাহীপ্রান্তির দিক থেকে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।