Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

1109://1916111301-//01010995.001) আবু জাফর ইবনে জারীর বলেন যে, “আল্লাহর নামে তাদের মনগড়া মিথ্যাচার" এ কথার অর্থ | হলো, তারা এক একটা জিনিসকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করে বলতো যে, এটিকে আল্লাহই নিষিদ্ধ করেছেন। আল্লাহ তায়ালা তাদের এই দাবীকে প্রত্যাখ্যান করছেন, এবং রসূল (স.)-কে ও মোমেনদেরকে জানিয়ে দিচ্ছেন যে, ওরা মিথ্যা দাবী করছে। এভাবে আমরা জাহেলিয়াতের বিভিন্ন আচার ও প্রথা দেখতে পাই এবং তা কোনো বিশেষ যুগের জাহেলিয়াতের নয় বরং সকল যুগের জাহেলিয়াতের বৈশিষ্ট্য । অবশ্য সাম্প্রতিককালে কিছু কিছু জাহেলী সমাজ এমন ধৃষ্টতাও দেখাতে শুরু করেছে যে, গোটা বিশ্বগজতকে তারা জড় সর্বস্ব ্বয়স্তু বলে আখ্যায়িত করেছে। আবার আল্লাহকে যারা অস্বীকার করে না, তাদের কেউ কেউ ধর্মকে নিছক একটা আকীদা বিশ্বাস বলে মনে করে এবং সমগ্র জীবন জুড়ে বিস্তৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা বলে স্বীকার করে না। আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে, যে জাহেলিয়াত এমন একটা বিশ্ব জোড়া ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যাতে সার্বভৌমত্ব আল্লাহর জন্যে নয়, বরং মানুষের জন্যে নির্দিষ্ট এবং দাবী করে যে, তারা ধর্মকে সম্মান করে ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই তারা তাদের রান্ত্রীয় ও সামাজিক বিধি ব্যবস্থা ও আইন কানুন প্রণয়ন করে, এই জাহেলিয়াতের কর্মপন্থাই সবচেয়ে জঘন্য ও সবচেয়ে কুটিল কর্মপন্থা। যে সব অঞ্চলে এক সময় ইসলামী শাসন চলতো, সেখানে কামাল পাশার নগ্ন ধর্ম বিদ্বেষী তুকী পদ্ধতির পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক খৃষ্টবাদ ও ইহুদীবাদ উপরোক্ত কুটিল পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছে। কামাল পাশা আন্তর্জাতিক খৃষ্টবাদ ও ইহুদীবাদেরই হাতে গড়া নেতা ছিলো । তীর প্রবর্তিত উপ্ন ধর্মনিরপেক্ষ পদ্ধতি পৃথিবীতে মুসলমানদের সর্বশেষ বৃহত্তম রাজনৈতিক এঁক্যের প্রতীক খেলাফত ব্যবস্থা ধ্বংসে গুরুতপূর্ণ ভূমিকা পালন করেছিলো । কিন্তু কামালের এ পদ্ধতি তুরস্ক ছাড়া আর কোনো এলারায় প্রভাব বিস্তারকারী মডেল হতে পারেনি। ইসলামকে বর্জন করার কারণে এই ধর্মদ্রোহী পদ্ধতি সেই সব জাতির কাছে অপ্রিয় হয়ে গেছে, যাদের অন্তরে এখনো ধর্মীয় ভাবাবেগ সুপ্ত রয়েছে । এ কারণে আন্তর্জাতিক খৃষ্টবাদ ও ইহুদীবাদ নতুন পদ্ধতি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করছে। এ পদ্ধতিরও লক্ষ্য একই মুসলমানদের এঁক্যের সম্তাবনা নস্যাত করা এবং খেলাফতের পুনপ্রতিষ্ঠা ঠেকানো । কিন্তু কামাল পাশার প্রবর্তিত পদ্ধতির ভুলক্রটিগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্যে নয়া ষট্যন্ত্রকে ধর্মীয় পোশাক পরানো হয়েছে এবং তাতে কিছুটা ধর্মীয় আবহ যুক্ত করা হয়েছে। এটা করা হয়েছে অংশত প্রত্যক্ষ প্রচারণার মাধ্যমে এবং অংশত ছোট ছোট অনৈসলামী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশের ব্যবস্থার মাধ্যমে, যাতে মনে হয় যে, যে সব কাজের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে, তা ছাড়া রাক্ট্রের আর সব কার্যকলাপ ভালো । বস্তুত এই ধর্মীয় পোশাক পরা ধর্মনিরপেক্ষতাই এ যুগে ইসলামের বিরুদ্ধে জন শয়তান ও মানুষ শয়তানদের পরিচালিত জঘন্যতম বড়যন্ত্র। তবে কিছু কিছু খৃষ্টবাদী ও ইহুদীবাদী মহল ইদানীং সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে তে তুকী পদ্ধতির ধর্মনিরপেক্ষতাকে “ইসলামের পুনরুথানের একটা আন্দোলন” আখ্যায়িত করে তা পুনর্বহাল করা যায় এবং আমরা যেন স্বয়ং কামাল পাশার ঘোষিত এ বক্তব্যকে আর সঠিক,বলে বিশ্বাস না করি যে, ওটা ইসলামকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যানকারী তথা ধর্মহীন ধর্মনিরপেক্ষতা । ওরিয়েন্টালিষ্ট বা প্রাচ্যবাদী গোষ্ঠী যোরা খৃষ্টবাদী ও ইহুদীবাদী সাম্রাজ্যবাদের তাত্তিক প্রচারণার হাতিয়ার) কামাল পাশার প্রবর্তিত ধর্মনিরপেক্ষতা থেকে নাস্তিকতা ও ধর্মহীনতার,

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।