Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) আধুনিক জাহেলী সমাজেও শয়তানরা এরূপ করছে। তাদের অধিকাশংই নাস্তিক কমিউনিষ্টদের মতো ওদ্বত্য প্রদর্শন করে না! আল্লাহর অস্তিত্‌ অস্বীকার করা ও প্রকাশ্যে ধর্মমতে প্রত্যাখ্যান করার স্পর্ধা দেখায় না। আরবের জাহেলী সমাজের শয়তানরা যে পন্থায় কাজ করতো, এরাও সেই একই পন্থার আশ্রয় নিয়ে আছে। তারা বলে, আমরা ধর্মকে সম্মান ও ভক্তি করি। তারা দাবী করে যে, তারা যে সব আইন কানুন তৈরী করে, মূলত ধর্মই তার উৎস। এটা কমিউনিষ্টদের চেয়েও জঘন্য ও নোংরা পদ্ধতি! এ পদ্ধতিতে মানুষের অন্তরে বিরাজমান ধর্মীয় ভাবাবেগকে চাপা দিয়ে রাখা হয়। অবশ্য ইসলামকে চাপা দিয়ে রাখা সম্ভব নয়। কেননা ইসলাম নিছক অস্পষ্ট কোনো ভাবাবেগ নয়৷ এ পদ্ধতিতে ধর্মীয় ভাবাবেগকে চাপা দিয়ে রেখে স্বাভাবিক ধর্মীয় শক্তিকে অনৈসলামী জাহেলী অবকাঠামোর অভ্যন্তরে বিলীন করে দেয়া হয়। এটা সবচেয়ে জঘন্য ও নিন্দনীয় পদ্ধতি। এরপর ইসলামের আবেগদীপ্ত দরদী ভক্তরা আবার চলে আসেন ইসলামী তত্বের কিছু খ্যাক খুঁটিনাটি বিষয়কে সজোরে প্রত্যাখ্যান করার সর্বাত্মক চেষ্টা চালাতো। একটি জাহেলী মোশরেকসুলভ রাষ্ট্র ব্যবস্থা যেখানে আল্লাহর প্রভূত্ব ও সার্বভৌমত্বের সমগ্র ক্ষমতা ও অধিকারকেই গ্রাস করতে বসেছে, সেখানে তাদের সমস্ত অস্থিরতা ও অসন্তোষ ওই সব খুঁটিনাটি বিষয় ও বিধিকে ঘিরে আবর্তিত হয়। আর এহেন নির্বোধসুলভ অসন্তোষ ও অস্থিরতা নিয়ে তারা এই জাহেলী মোশরেকসুলত রাষ্ট্র ব্যবস্থার ওপর ইসলামের লেবেল আঁটার কাজটি সম্পূর্ণ করতে চান। সেই সাথে তারা এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে এই মর্মে সাক্ষ্যও দেন যে, তা ইসলামী বটে, কেবল অসুক অমুক খুঁটিনাটি বিধি লংঘিত হচ্ছে। ইসলামের এই সকল দরদী ভক্তরা প্রচলিত সমাজ ও রাষ্ট্রকে যথারীতি বহাল রেখে তাকে |. বিশুদ্ধ ও পবিত্র করতে যথাসাধ্য চেষ্টা করেন। ধর্মীয় লেবেলধারী পেশাদার ইসলামী প্রতিষ্ঠানগুলোও অনুরূপ ভূমিকা পালন করে থাকে । অবশ্য ইসলাম কোনো লেবেলকে স্বীকার করে না এবং কোনো পেশাদার যাজক বা পুরোহিতকে তার মুখপাত্র হিসেবে নিয়োগ দেইনি । “তারা ঘোষণা করতো যে, এই পশু ও ক্ষেত নিষিদ্ধ ....' (আয়াত ১৩) এ আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইমাম ইবনে জারীর তাবারী বলেন, “এ হচ্ছে মোশরেকদের সম্পর্কে আল্লাহর দেয়া বিবরণ । তারা নিজ খেয়ালখুশী মতো এবং আল্লাহর অনুমোদন ছাড়াই যে কোনো জিনিসকে হালাল এবং যে কোনো জিনিসকে হারাম ঘোষণা করতো ।' হিজর শব্দের অর্থ হলো হারাম বা নিষিদ্ধ । যারা আল্লাহর ক্ষমতা ও এখতিয়ারকে জবরদখল করতো এবং দাবী করতো যে, তাদের রচিত আইনই আল্লাহর আইন। তারা কিছু কিছু ফসল ও কিছু কিছু পশুকে নিজেদের দেবদেবীর জন্যে বরাদ্দ করতো আর বলতো, এই পশুগুলো এবং এই ফসলগুলো তাদের জন্যে নিষিদ্ধ । তাদের দাবী মোতাবেক আল্লাহ তায়ালা যাদেরকে খাওয়াতে চান, তারা ছাড়া ওই সব পশুর গোশত ও ফসল খেতে পারবে না। এ ব্যাপারে কতক লোককে অুনমোদিত বলে স্থির করার অধিকার ছিলো কেবল যাজক, পুরোহিত ও সমাজপতিদের । আরো কিছু পশুকে তারা আরোহণের জন্যে নিষিদ্ধ ঘোষণা করতো । এগুলো সূরা মায়েদার একটি ] আয়াতে বাহীরা, সায়েবা ও ওসীলা নামে অভিহিত। অপর কতকগুলো পশুকে নির্দিষ্ট করেছিলো | এভাবে যে, ওগুলোতে আরোহণ, যবাই ও দুধ দোহনের সময় আন্রাহর নাম 'নেয়া যাবে না। কেবল দেবদেবীর নাম নিতে হবে। এ সবই ছিলো আল্মাহর নামে তাদের জঘন্য মনগড়া মিথ্যাচার । | [৬ সুক্ষ আল্লপ আলক্লা______6568 লারা মলহিল ই]

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।