Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সামগ্রী এ সবই বলতে গেলে দাসত্বের সামগ্রী । এ সব কারা তৈরী করছে এবং কারা এর জন্যে উৎসাহ যোগাচ্ছে? বহু ফ্যাশন কারখানা এর পেছনে রয়েছে, রয়েছে ব্যাংক ও অর্থায়ন সংস্থা, যারা তাদের পুঁজি শিল্পে বিনিয়োগ করে এবং বিপুল অংকের মুনাফা লাভ করে। এর পেছনে এক দল ইহুদী পুঁজিপতিও রয়েছে, যারা গোটা মানব জাতিকে ধ্বংস করতে চায়, যাতে বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। তারা প্রকাশ্য অন্ত্র ও সেনাবাহিনী দিয়ে বিশ্বকে দখল করতে চায় না, বরং নিজেদের তৈরি মতবাদ ও মূল্যবোধকে বিশ্বের ওপর চাপিয়ে দিতে চায়। চাপিয়ে দিতে চায়. নিজেদের নিকৃষ্ট মতাদর্শ ও কৃষ্টি এবং সমাজ প্রথার আকারে তা চালু করতে চায়। তারা জানে যে, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিধি-ব্যবস্থা ও রীতি প্রথার আকারে প্রচলিত না করলে শুধু মতবাদ দিয়ে কাজ হয় না। সামাজিক কৃষ্টি ও রীতিপ্রথা এমন এক অস্পষ্ট জিনিস, যা দিয়ে সাধারণ মানুষ তেমন মাথা ঘামায় না। কেননা এর মূল কোথায়, আর শাখা প্রশাখা কোথায়, সে সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণা থাকে না। ্ এটা আসলে জিন শয়তান ও মানুষ শয়তানদের কারসাজি। এটা বিচিত্র রূপধারী জাহেলিয়াত। আমরা যদি কোরআনকে শুধু প্রাচীন জাহেলিয়াতের উপাখ্যান মনে করি, সর্বকালের সকল জাহেলিয়াতের বিবরণ ও প্রতিকারের ব্যবস্থা মনে না করি এবং প্রতি মুহূর্তে বিকৃতির দিকে ধাবমান পরিস্থিতিকে সঠিক পথ “সেরাতুল মোস্তাকীম*-এর দিকে পরিচালিত করার পথনির্দেশ হিসাবে মনে না করি, তাহলে কোরআনকে সঠিকভাবে বুঝা ও তাদের প্রকৃত মর্যাদা উপলব্ধি করা আমাদের দ্বারা সম্ভব হবে না। অবশ্য শয়তানী চক্রান্ত যতোই ভয়াবহ এবং তার চাপ যতোই দুঃসহ হোক, কোরআন আমাদের সামনে আশার আলাও প্রজ্লিত করে । সে আমাদেরকে জাহেলিয়াতের তীতি থেকে মুক্ত করে এবং আমাদের সামনে সেই বৃহত্তম সত্য উদঘাটিত করে, যার ব্যাপারে আমরা কখনো কখনো বিস্রান্তের মধ্যে থাকি। সেই মহাসত্য এই যে, শয়তানরা ও তাদের সাংগোপাংগরা আল্লাহর মুঠোর মধ্যে ও নিয়ন্ত্রণের আওতায়। তারা যে কিছু করে নিজেদের ব্যক্তিগত শক্তি সামর্থের ভিত্তিতেই করে না। আল্লাহ তায়ালা তাদের রশ্বি সাময়িকভাবে টিলে করে দেন এবং তার ইচ্ছাক্রমে তাদেরকে কিছুটা সুযোগ দেন বলেই তারা এটা করতে পারে। এই সুযোগ দানের উদ্দেশ্য হলো তার বান্দাদেরকে পরীক্ষা করা । আল্লাহ তায়ালা ইচ্ছা করলে তারা এসব করতে পারতো-না। কেবল পরীক্ষার জন্যেই আল্লাহ তায়ালা এই সুযোগ দেয়ার ইচ্ছা করেছেন । কাজেই রসূল (স.) ও মোমেনদের ঘাবড়াবার কোনো কারণ নেই। তাদের নিজ কাজ যথারীতি চালিয়ে যাওয়া উচিত। শয়তানরা যতো চক্রান্ত করতে চায় এবং আল্লাহর ওপর তো মিথ্যা আরোপ করতে চায়, করতে থাকুক এবং তা নিয়ে দুশ্চিন্তা করা ও তার পরোয়া করার কোনো প্রয়োজন নেই। এ কথাই আয়াতের শেষাংশে আল্লাহ তায়ালা বলেছেন, “আল্লাহ তায়ালা চাইলে তারা এটা করতো না, কাজেই তাদের ও তাদের মিথ্যাচারের পরোয়া করো না।' ংগত এখানে উল্লেখ করা দরকার যে, আরবের মোশরেকরা তাদের বিভ্রান্তিপূর্ণ ও বিকারগ্রস্ত জাহেলী ধর্মমতকে ও কর্মকান্ডকে নিজেদের তৈরি বলার সাহস করতো না, বরং মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহর ওপর চাপাতো এবং দাবী করতো যে, আল্লাহ তায়ালাই ইবরাহীম (আ.) ও. ইসমাঈল (আ.)-এর মাধ্যমে ওই ধর্ম তাদেরকে দিয়েছেন । শিলা ষ্ঠ ৪

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।