Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$৬/0101017535-00|) বিকৃতি ও দুর্নীতির. এই রূপটি আরবের জাহেলী সমাজে প্রচলিত ছিলো, সমকালীন গ্রীক, পারসিক ও রোম সমাজেও প্রচলিত ছিলো এবং ভারত আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে আজও প্রচলিত-রয়েছে। এগুলো আর্থিক দুর্নীতির এমন কতকগুলো রূপ, যা শুধু প্রাচীন জাহেলী সমাজেই সীমাবদ্ধ নয়। আধুনিক জাহেলী সমাজেও আল্লাহ তায়ালা অনুমোদন করেন নি এমন বহু আর্থিক লেনদেনের রীতি প্রচলিত আছে। এভাবে আধুনিক জাহেলিয়াত ওইসব প্রাচীন জাহেলিয়াতের সাথে মোশরেকসুলভ রীতিনীতিতে সমভাবাপন্ন ।. জাহেলিয়াত এমন প্রত্যেকটি ব্যবস্থা ও রীতিনীতির নাম, যার মাধ্যমে আল্লাহর আইনের অনুমতি ছাড়াই মানুষের কার্যকলাপ পরিচালনা করা হয়। এর আকার আকৃতি যতো বিচিত্র রকমেরই হোক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ ১৯৬ জিও ১৩৮) অর্থাৎ দেবদেবী ও শরতানর যেমন তা কাছে তাদের অন্যায় আর্থিক কর্মকান্তকে শোভন করেছে তথা ন্যায় সংগত কাজ বানিয়ে দেখির্েছে এবং উৎসাহিত করেছে, তেমনি তারা তাদের সন্তান হত্যাকেও ভালো কাজ বানিয়ে দেখিয়েছে। তারা কখনো অভাবের ভয়ে, কখনো যুদ্ধবন্দিনী হবার ভয়ে, কখনো সামাজিক অমর্যাদার ভয়ে মেয়ে শিশুদেরকে জ্যান্ত পুতে ফেলতো, আবার কখনো দেবদেবীর নামে মান্নত মেনে সন্তান বলি দিতো। যেমন আব্দুল মোত্তালেব সম্পর্কে বর্ণিত, আছে যে, তিনি তাকে রক্ষা করতে সক্ষম এমন দশটি সন্তানের পিতা হলে একটি সন্তানকে বলি | দেবেন বলে মান্নত করেছিলেন । এটা সুবিদিত যে, মানুষ জাহেলী কৃপা দারা ্ররোচিত হয়েই উক্ত উভয় প্রকারের অপকর্মে লিপ্ত হতো। এই সব জাহেলী প্রথা ছিলো মানুষের জন্যে মানুষের রচিত প্রথা । এখানে “শরীক' বলতে জ্বিন শয়তান ও মানুষ শয়তানদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ সমাজপতি, পুরোহিত ও মন্দিরের রক্ষকরা এবং জিনদের সহযোগীরা । আয়াতে এই কু-প্ররোচনার মূল উদ্দেশ্যটা জানিয়ে দেয়া হয়েছে, “তাদের ধ্বংস সাধন ও তাদের ধর্ম সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টির মতলবে...." তাদের ধ্বংসের প্রক্রিয়াটা তাদের সন্তান হত্যার মধ্য দিয়ে শুরু হয়, অতপর সামগ্রিকভাবে সামাজিক জীবনে নৈরাজ্য ও বিশৃংখলা, মানুষের উদন্রান্ত পশুতে পরিণত হওয়া এবং তাদের নৈরাজ্যবাদী ও | দুর্নীতিবাজ শাবকদের স্বার্থ ও খেয়ালখুশীর অনুকূলে পরিচালিত হওয়ার মধ্য দিয়ে তা পূর্ণ পরিণতি লাভ করে । এভাবেই তারা সন্তান হত্যা ও সম্পদ বিনাশের প্ররোচনা পায়, অথচ তাকে অগ্রাহ্য করা ও প্রতিরোধ করার কোনো শক্তি পায় না। কেননা ধর্ম সংক্রান্ত বিভ্রান্তিকর ধ্যান ধারণা সমাজে প্রচলিত কুপ্রথাগুলোকে আরো আনুকূল্য ও সহায়তা দিয়ে থাকে । এই বিভ্রান্তিকর ধর্ম বিশ্বাস এবং তা থেকে উৎসারিত ও সমাজ প্রথা কেবল প্রাচীন জাহেলী সমাজেই সীমিত থাকেনি । আজকের আধুনিক জাহেলী সমাজে আমরা এগুলোর উপস্থিতি আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এই সব এতিহ্য ও রীতিপ্রথা মানুষকে সীমাহীন দুঃখকষ্ট ও দুর্দশায় নিক্ষেপ করে, অথচ তা থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় খুঁজে পায় না। শুধু দৈহিক ও মানসিক কষ্টে নিক্ষেপ করে না বরং বহু সাধ্যাতীত আর্থিক ব্যয়েরও কারণ ঘটায়! জীবনী শক্তি ধ্বংস করে এবং নৈতিকতার সর্বনাশ সাধন করে । অথচ এ থেকে পরিত্রাণ পাবারও পথ খুঁজে পায় না। সকালে এক পোশাক, দুপুরে এক পোশাক, সন্ধ্যায় আরেক পোশাক, খাটো পোশাক, চাপা পোশাক ও নানা রকমের হাস্যকর পোশাক এবং হরেক রকমের সাজসজ্জা ও বিলাস ব্যসনের

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।