110010://1519111801-$/0101017535-00|) কাতাদা বলেন, জাহেলী সমাজের কিছু লোক তাদের পশু ও ফসলের একাংশ আল্লাহর জন্যে এবং একাংশ তাদের দেবদেবীর জন্যে বরাদ্দ করতো । যদি আল্লাহর অংশের কিছুটা দেবদেবীর ংশের সাথে মিশে যেত, তবে তা বহাল রাখতো । আর দেবদেবীর অংশের কিছুটা যদি আল্লাহর অংশের সাথে মিশতো, তাহলে তা সেখান থেকে তুলে এনে দেবদেবীর অংশের সাথে মিশিয়ে রাখতো । দুর্ভিক্ষ দেখা দিলে আল্লাহর জন্যে বরাদ্দকৃত অংশ ভোগ করতো, দেব দেবীর অংশে হাত দিতো না। আল্লাহ তায়ালা বলেন, “তাদের ফয়সালা ভীষণ খারাপ | সুদ্দী বলেন, তারা তাদের সম্পদকে ভাগ করে এক ভাগকে আল্লাহর জন্যে নির্দিষ্ট করতো । আর ফসলের চারা রোপণ করলে তার একাংশ আল্লাহর জন্যে এবং একাংশ তাদের দেব দেবীর জন্যে নির্দিষ্ট করতো । আল্লাহর জন্যে নির্দিষ্ট অংশে যে সফল উৎপন্ন হতো, তা দান করে দিতো । আর দেবদেবীর নামে নির্দিষ্ট অংশে যে ফসল ফলতো, তা দেবদেবীর নামেই ব্যয় করতো । দেবদেবীর অংশের ফসল যখন নষ্ট হয়ে যেতো এবং আল্লাহর অংশ বেশী হয়ে যেতো, তখন তারা বলতো, “আমাদের দেবদেবীর জন্যে খরচ না করে উপায় নেই।, অতপর আল্লাহর অংশ নিয়ে দেবদেবীর নামে ব্যয় করতো। আর যখন আল্লাহর অংশে ফসল ফলতো না এবং দেবদেবীর অংশের ফসল বেশী হতো, তখন বলতো, “আল্লাহ তায়ালা চাইলে নিজের অংশ বাড়িয়ে নিতে পারতেন।" তাই দেবদেবীর অংশ থেকে কিছুই আল্লাহর অংশে তুলে দিতো না। আল্লাহ তায়ালা বলেন, তারা যদি তাদের বণ্টনের নীতিতে নিষ্ঠাবান হতো, তাহলে বন্টনের এ পদ্ধতিটা ছিলো নিকৃষ্ট ধরনের ৷ আমার কাছ থেকে নেবে অথচ আমাকে দেবে না- এটা কেমন বিচার? মোশরেকদের কর্মকান্ডের মূল্যায়ন করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, আমার অংশ থেকে তাদের দেবদেবীর জন্যে নেয় অথচ তাদের দেবদেবীর অংশ থেকে আমাকে দেয় না- এটা তাদের খুবই অন্যায় বিচার। আন্মাহ তায়ালা এ উক্তি দ্বারা তাদের চরম মূর্খতা ও ভ্রষ্টতার বিবর্ণ দিয়েছেন। তারা ন্যায়ের পথ থেকে এতোই বিচ্যুত হয়ে পড়েছে যে, যিনি তাদেরকে সৃষ্টি করছেন ও খাদ্য দিয়েছেন এবং যিনি তাদেরকে অপরিমেয় সম্পদ দান করেছেন, তার প্রতিও তারা সুবিচার করতে রাষী নয়। আর অগ্রাধিকার দিলো তাকে, যে তাদের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। জিন শয়তান ও মানুষ শয়তানরা তাদের বন্ধুদের কাছে পশু ও ফসল সম্পর্কে মোমেনদের সাথে ঝগড়া করার জন্যে যে সব কুপ্ররোচনা দিয়ে থাকে, এ হচ্ছে তারই অংশ বিশেষ । এই সব ধ্যান ধারণা ও কার্যকলাপের মধ্যে শয়তানের স্বার্থ সংরক্ষিত হয়েছে। কেননা এ সব কৃপ্ররোচনা দিয়ে সে তার বন্ধুদেরকে মোমেনদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। মানুষ শয়তানদের তথা সমাজপতি ও পুরোহিতদের স্বার্থ এই যে, প্রথমত এর মাধ্যমে তারা তাদের বন্ধুদের ও অনুসারীদের মনে স্থান করে নেয়, এবং তাদেরকে তাদের মধ্যে প্রচলিত বাতিল ধ্যান ধারণা ও অলীক আকীদা বিশ্বাস অনুসারে তাদের লোভ লালসা চরিতার্থ করতে উদ্কে দেয়। দ্বিতীয়ত এর মাধ্যমে তারা সাধারণ মানুষকে মিথ্যে ধারণায় মাতিয়ে রেখে দেবদেবীর জন্যে বরাদ্দকৃত অংশের নামে নিজেদের আর্থিক লাভবান হবার সুযোগ সৃষ্টি করে নেয়। পক্ষান্তরে জিন শয়তানদের স্বার্থ এই যে, এর মাধ্যমে তারা মানব জাতিকে কুপ্ররোচনা দিয়ে তাদেরকে ধর্মীয় ও চারিত্রিক বিকৃতির পথে ঠেলে দিতে এবং দুনিয়ার ধ্বংসের মুখে ও আখেরাতে জাহান্নামে নিক্ষেপ করার ব্যবস্থা করতে সক্ষম হয়।
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।