11000://1519111801-$/0101017535-00|) এ লড়াই এর সূচনা করেছিলো । সেখানে সে কেবল আকীদা বিশ্বাসের পর্যায়ে এ কাজ করেছিলো, রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা বা আইন প্রণয়নের চেষ্টা করেনি। তখন কেবল মানুষের মনে এই বিশ্বাস বদ্ধমূল করার চেষ্টা করেছে যে, সার্বভৌমতৃ তথা প্রভূত ও সর্বময় শাসন ক্ষমতা এবং আইন হুকুম জারীর ক্ষমতা ও শর্তহীন আনুগত্য লাভের অধিকার একমাত্র আল্লাহর । কোনো মুসলমান এই | সার্বভৌম ক্ষমতা দাবী করবে না এবং অন্য কেউ দাবী করলেও তা মেনে নেবে না। মন্কায় অবস্থানকালে মুসলমানদের মনে যখন এই আকীদা দৃঢ়ভাবে বদ্ধমূল হলো, তখন আল্লাহ তায়ালা তাদেরকে তা বাস্তবে প্রয়োগের সুযোগ দিলেন মদীনায় । | সুতরাং ইসলামের একনিষ্ঠ ও আবেগদীপ্ত ভক্তরা ভেবে দেখুন, তারা ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করার পর যা করা উচিত তা করছেন কিনা । প্রাচীন ও আধুনিক জাহেলিয়াতের সামঞ্জস্ত আয়াতগুলোর সার্বিক আলোচনা এ পর্যন্তই । এবার একে একে আয়াতগুলোর ব্যাখ্যায় মনোনিবেশ করবো । ূ 'আন্মাহ যে ফসল ও গবাধি পণ সৃষ্টি করেছেন তা থেকে একাংশ তারা আল্লাহ্র জন্যে বরাদ্দ করতো ... (আয়াত ১৩৭) ফসল ও গবাদি পশুর ব্যাপারে প্রচলিত জাহেলী ধ্যান ধারণা ও এতিহ্য বর্ণনা করার পাশাপাশি কোরআন ঘোষণা করছে যে, তাদের ফসল ও গবাদিপশু সব আল্লাহ তায়ালাই তাদের | জন্যে সৃষ্টি করে দিয়েছেন। আকাশ ও পৃথিবী থেকে মানুষকে আন্মাহ ছাড়া আর কেউ জীবিকা প্রদান করে না। এই ঘোষণার পর বলা হচ্ছে তারা আল্লাহর দেয়া এই সব জীবনোপকরণ দিয়ে কী করে। এই দুইটি উপকরণ থেকে তারা একাংশ আল্লাহর জন্যে এবং অপরাংশ তাদের দেবদেবীর জন্যে বরাদ্দ করতো। (মন্দিরের রক্ষক ও পুরোহিতরাই যে শেষোক্ত অংশটির ভক্ষক হতো, সেটা নিতান্তই স্বাভাবিক) অতপর তারা আল্লাহর জন্যে নির্দিষ্ট অংশটিও সাবাড় করে দিতো, যেমন আয়াতে বলা হচ্ছে। হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে, যখন তারা কোনো খাবার জিনিস কা'বা শরীফে ঢুকাতো, তখন তার একাংশ আল্লাহর জন্যে এবং আর একাংশ মূর্তিগুলোর জন্যে আলাদা আলাদাভাবে রেখে দিতো । মূর্তিগুলোর সামনে রক্ষিত খাবারের ওদিক থেকে আল্লাহর জন্যে রক্ষিত খাবারের দিকে বাতাস প্রবাহিত হলে আল্লাহর অংশটাকে সরিয়ে এনে মূর্তির অংশটার সাথে যুক্ত করতো । আর যখন আল্লাহর অংশের দিক থেকে বাতাস মূর্তিগুলোর অংশের দিকে বয়ে আসতো, তখন যে অংশ যেখানে ছিলো, সেখানেই রেখে দিতো । কোনোটি সরিয়ে রাখতো না। এ সম্পর্কেই আল্লাহ তায়ালা মন্তব্য করেছেন যে, “কতো খারাপ তাদের বিচার-ফয়সালা ।' মোজাহেদ থেকে বর্ণিত, তারা তাদের ফসলের একাংশ আল্লাহর নামে এবং আরেক অংশ তাদের দেবদেবীর নামে নির্দিষ্ট করে রাখতো । এরপর আল্লাহর অংশ থেকে কিছু যদি বাতাসে উড়ে দেবদেবীর অংশে চলে আসতো, তাহলে তারা তা সেই ভাবেই রেখে দিতো । আর যদি দেবদেবীর অংশ থেকে কিছু উড়ে আল্লাহর অংশের দিকে চলে আসতো, তাহলে সেটা তুলে নিয়ে পূর্বের স্থানে রেখে দিতো । তারা বলতো, আন্মাহ তায়ালা তো সম্পদশালী, তার এটুকুর দরকার নেই। আর পশুর মধ্য থেকে যেগুলোকে তারা এভাবে দুই ভাগে ভাগ করতো, তা হলো বাহীরা ও সায়েবা শ্রেণীভুক্ত উটনী। প্রথমটিকে কান চিরে ও দ্বিতীয়টিকে অক্ষত অবস্থায় প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করতো এবং দ্বিতীয়টিকে কোনোভাবে কাজে লাগানো বৈধ মনে করতো না।
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।