Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017595-00|) যারা মূর্তিপূজাকারীকে মোশরেক বলে অভিহিত করে, অথচ খোদান্রোহী শক্তির শাসন ও বিচার ফয়সালা গ্রহণকারীকে মোশরেক বলে আখ্যায়িত করে না এবং প্রথমোক্ত ব্যক্তির প্রতি বিরক্ত হয়, কিন্তু শেষোক্ত. ব্যক্তির ওপর বিরক্ত হয় না, তারা কোরআন অধ্যয়ন করে না এবং ইসলামকে চেনে না। তাদের উচিত আল্লাহ যেভাবে কোরআন নাধিল করেছেন, সেই ভাবেই তা পড়া এবং বিশেষত “কাফেরদেরকে যদি অনুসরণ করো, তবে তোমরা অবশ্য অবশ্য মোশরেক হয়ে যাবে”, এই উক্তিটা গুরুত্ব সহকারে অনুধাবন করা । ইসলামের এই আবেগদীপ্ত দরদী ভক্তদের কেউ কেউ প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কিছু কিছু আইন, পদক্ষেপ ও কথাবার্তা সম্পর্কে বিবৃতি দিয়ে খুঁত ধরেন যে, অমুক কাজ ইসলাম বিরোধী অথবা ইসলাম অনুসারী । কোথাও কোথাও কিছু ইসলাম বিরোধী আইন বা বিধি ব্যবস্থা দেখে তারা রেগে যান। যেন ইসলাম পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েই আছে, তাই অমুক অমুক ক্রটি যেন তার পূর্ণতাকে রাহুগ্স্ত নাকরে। - এই সব ্বীনদরদী ব্যক্তি তাদের অজান্তেই ইসলামের ক্ষতি সাধন করে থাকেন। বরং এ ধরনের খুঁটিনাটি ত্রুটি ধরার জন্যে নিক্ষল চেষ্টা করে তার দেহে এমন ক্ষতের সৃষ্টি করেন, যা সহজে নিরাময়যোগ্য নয় । জনগণের এমন অনেক মূল্যবান শক্তিকে তারা এই সব খুঁটিনাটি চেষ্টায় অপচয় ও নষ্ট করেন, যা ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস প্রতিষ্ঠায় ব্যয় করা যেত। এসব কাজ দ্বারা তারা আসলে জাহেলী সমাজ রাষ্ট্রের পক্ষে এই বলে সাক্ষ্য দেন যে, ইসলাম এখানে কায়েমই আছে, কেবল অমুক অমুক ত্রুটি শুধরালেই তা পূর্ণতা লাভ করবে । অথচ এখানে সার্বভৌম ক্ষমতা অর্থাৎ আইন প্রণয়ন, শাসন ও বিচার ফয়সালার সর্বময় ও চূড়ান্ত ক্ষমতা ও এখতিয়ার যতোক্ষণ মানুষের হাত থেকে আল্লাহর হাতে ন্যস্ত না হবে, ততোক্ষণ টা ইলগানের অভি বিন থাকবে । মনে রাখতে হবে যে, আল্লাহর সার্বভৌমত বহাল থাকলেই অর্থাৎ আল্লাহর আইন চালু থাকলেই এবং সেই আইন অনুসারে রাষ্ট্র পরিচালিত হলেই' ইসলামের অস্তিত্ব অক্ষুণ্র থাকে । আল্লাহর সার্বভৌমতৃ না থাকলে ইসলামের অস্তিত্ও থাকতে পারে না। আজকের পৃথিবীতে ইসলামের একমাত্র সমস্যা এটাই যে, এখানে খোদাদ্বোহী তাগুতী শক্তি রাষ্ট্র-ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তা আল্লাহর সার্বভৌমত্ব ও প্রভৃত্বের ওপর আগ্বাসন চালানো, ও তা ছিনতাই করার ধৃষ্টতা দেখাচ্ছে। অতপর তা নিজের জন্যে আইন প্রণয়নের ক্ষমতা নিশ্চিত করছে এবং জীবন, সহায় সম্পদ ও সন্তানাদি সম্পর্কে নিজেদের খেয়ালখুশীমত বিধি নিষেধ প্রয়োগ করছে। এটাই সেই সমস্যা যার মোকাবেলা করার জন্যে কোরআন এতো বিপুল পরিমাণ উদ্দীপনাময় বক্তব্য উপস্থাপন করেছে, একে দাসত্ব ও প্রভৃত্বের সাথে সংশ্লিষ্ট করেছে, এবং এর ওপর ঈমান ও কুফর এবং ইসলাম ও জাহেলিয়াতের ফয়সালা নির্ভরশীল বলে জানিয়েছে। ইসলাম স্বীয় অস্তিত্কে টিকিয়ে রাখার জন্যে যে সত্যিকার লড়াই চালিয়েছে, তা নাস্তিকতার বিরুদ্ধে পরিচালিত লড়াই ছিলো না। তাই এ কথা বলা যাবে না যে, ইসলামের আবেগোদীপ্ত ভক্তরা নিছক ধর্মীয় পরিচিতির জন্যে চেষ্টা সাধনায় নিয়োজিত । এ লড়াই সামাজিক ও নৈতিক উচ্ছংখলতার বিরুদ্ধেও ছিলো না। কেননা এ সব হচ্ছে ইসলামের অস্তিত্বের লড়াইয়ের পরবর্তী লড়াই। বস্তুত ইসলাম নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠার জন্যে সর্ব প্রথম যে লড়াই করেছে, তা ছিলো সার্বভৌমত্বের অধিকারী কে হবে, সেটা স্থির করার লড়াই । এ জন্যে সে মক্কায় থাকা অবস্থাতেই

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।