110010://1519111801-$/0101017535-00|) এরপরও সূরাটি নিজ স্বতন্ত্র পদ্ধতিতে একটি মৌলিক বিষয় তুলে ধরেছে । কোরআনের প্রকৃতিই হচ্ছে প্রতিটি মুহুর্তে, প্রতিটি পদক্ষেপে এবং প্রত্যেক পরিবেশের মধ্যে যখনই যে সূরাটি নাষিল হয়েছে তা আপন সুষমায় সমৃদ্ধ এক চমৎকার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এ সৌন্দর্য মানুষের কোমল অনুভূতিকে নাড়া দিয়েছে এবং মানুষকেও বানিয়েছে সুন্দর, পরিবেশ ও পরিবেশের ঘটনাবলীকে এবং ওই ঘটনাবলীর মাধ্যমে মানুষের মন মগযকেও সুন্দর করে তুলেছে। হা, এইই হচ্ছে প্রকৃত সত্য । এ মহাসত্যকে আমি আমার অন্তরের এবং আমার অনুভূতিতে গভীরভাবে অনুভব করেছি এবং আমি সূরাটির প্রাসংগিক বিষয়, দৃশ্যাবলী ও সকল ঘটনাবলী গভীরভাবে প্রত্যক্ষ করে সেই অনুসারে আমার আচরণ নির্ধারণ করি। আর আমি মনে করি পাক পবিত্র এ কালামে আমি যে মজা পাই তা যে কোনো হৃদয়বান দিলওয়ালা লোক এর থেকে পেয়ে থাকে এর রং, রস ও মাধুর্য যে কোনো সজীব প্রাণকেই নাড়া দেয় । এ প্রসংগে আখেরাত সম্পর্কে যে ভীতি প্রদর্শন করা হয়েছে পাঠকের সামনে তা এমনভাবে জীবন্ত হয়ে ওঠে যেন পাঠক আযাবের দৃশ্যগুলো নিজ চোখে দেখতে পায়। এ সব কিছু এক সাথে মিলে আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্বের সত্যতা ও সার্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে। তার এ প্রভূত ও কর্তৃত্ প্রাকৃতিক দৃশ্যাবলী এবং সকল জীব জন্তুর মধ্যে দেদীপ্যমান হয়ে রয়েছে, ফুটে উঠেছে মানুষের অস্তিত্ব ও তার বিবেকের মধ্যে, প্রকাশিত হয়েছে গোটা দৃশ্য জগতের জানা অজানা অভ্যন্তরে। মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন ফুটে রয়েছে সৃষ্টির সকল কিছুর মধ্যে, জীব জন্তু ও মানুষের উন্নতি ও অগ্গতিতে । একইভাবে তার প্রভুত্র প্রমাণ পাওয়া যায় পূর্ববর্তীদের মধ্যে অনুষ্ঠিত ছন্দ সংগ্রামে ও তাদের পদাংক অনুসরণে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মানুষে মানুষে হানাহানিতে। সারা পৃথিবী জুড়ে যে বিশাল প্রকৃতি রয়েছে তার প্রতিটি পরতে পরতে ছড়িয়ে রয়েছে আল্লাহর অস্তিত্রে প্রমাণাদি, যে সব ঘটনাবলী নিয়ত সংঘটিত হচ্ছে এবং ঝরে পড়ছে নিশিদিন তার করুণারাশি অথবা কোনো বিপর্যয় সে কিছুর মধ্যে। এইভাবে মানুষের জীবন ও তার স্থায়িতৃ, তার বাস্তব অবস্থা. ও আশা আকাংখা, বিশ্বপালকের কুদরত ও সৃষ্টি নৈপুণ্য সব কিছু মিলে প্রতিনিয়ত জানাচ্ছে তার প্রতুত্ব ও প্রতিপালন ক্ষমতা সম্পর্কে । সবশেষে আল কোরআন তুলে ধরছে কেয়ামতের দৃশ্যাবলীকে এবং বর্ণনা করেছে সেখানে কিভাবে গোটা মানবমন্ডলী তাদের সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হবে সে সম্পর্কে । সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত যতো কিছু আলোচনা হয়েছে তার মূল কথা হচ্ছে আকীদা, অর্থাৎ যা প্রকাশ্যে আছে এবং যা রয়েছে রহস্যে ঢাকা সে সব কিছুই আন্নাহর অস্তিত্, একতৃ, একাধিপত্য এবং সর্বময় মালিক হওয়ার কথা ঘোষণা করছে । গোটা মানবমন্ডলী তার অস্তিত্ব কথা অনুভব করে, যেহেতু সৃষ্টির সকল কিছু ত্রষ্টাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, সৃষ্টির প্রকাশ্য ও গোপন সব কিছুর মধ্যে বিদ্যমান স্রষ্টার উপস্থিতির অসংখ্য প্রমাণ, এ বিশ্বাস রূপ নির্বরিণী থেকে এবং এ মহা সৃষ্টির মধ্যে বিধৃত সকল রহস্যাবৃত জিনিস থেকে তার অস্তিত্র প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে আল্লাহর যে ক্ষমতা বিরাজ করছে সূরাটি সে বিষয়েও বিশদভাবে আলোচনা করেছে। জানিয়েছে এর মধ্যে রয়েছে আলো ও অন্ধকার উভয়ের অস্তিত্ব, বিরাজ করছে এই মহা সৃষ্টির মধ্যে চীদ, সূর্য ও তারকারাজি, রয়েছে এর মধ্যে সুউচ্চে স্থাপিত বাগ বাগিচা এবং নিম্ন ভূমিতে বিরাজিত সজি বাগান, মুষলধারে বৃষ্টিপাত হওয়া ও পৃথিবীর দিকে দিকে প্রবাহিত হওয়া, কোনো কোনো বিচ্ছিন্ন এলাকায় এই পানির মজুদ হয়ে থাকা এবং কোনো এলাকা শুষ্ক মরুভূমিতে পরিণত হওয়া, স্থল ও পানি ভাগের অন্ধকারাচ্ছন্ন এলাকার সব কিছুর মধ্য থেকে আল্লাহর প্রতি আনুগত্য দান, অনুপস্থিত ও উপস্থিত সব কিছুর রহস্য, মুর্দা থেকে যিন্দার আগমন এবং মিন্দা থেকে মৃত জিনিসের বের হয়ে আসা, মাটির নীচে অন্ধকারের মধ্যে বীজ
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।