Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সামষ্টিক জীবনের জন্যে কিছু মৌখিক নীতিমালার সাক্ষাত পাই, যার মধ্যে প্রথমেই উল্লেখ রয়েছে তাওহীদের । বাকীগুলোর মধ্যে কিছু আদেশ নিষেধও রয়েছে। তবে নিষিদ্ধ জিনিসই বেশী । - এই সব নিষিদ্ধ জিনিস হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার প্রতি সদাচরণ, দারিদ্রের ভয়ে সন্তানহনন- এই সাথে জীবিকার আশ্বীসও দেয়া হয়েছে। গোপন ও প্রকাশ্য অশ্লীলতার কাছে যাওয়া, নিষিদ্ধ প্রাণকে ন্যায়সংগতকরণ ব্যতিরেকে হত্যা করা, এতীমের সম্পত্তি ন্যায়সংগত কারণ ছাড়া স্পর্শ করা যতোক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। অতপর ক্রয় বিক্রয়ের পণ্যকে সঠিকভাবে মাপার আদেশ, সাক্ষ্যদান ও সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচারের আদেশ, এমনকি সে যদি আত্বীয়ও হয় এবং ওয়াদা পালনের আদেশ । এই সবগুলোকে আল্লাহ্‌ তায়ালা নিজের উপদেশ বলে আখ্যায়িত করেছেন এবং বারবার এটির পুনরাবৃত্তি করা হয়েছে। এই সমস্ত আদেশ নিষেধের মধ্যে আকীদা বিষয়ক মূলনীতি ও ইসলামী আইনের মৌল আদর্শ প্রতিফলিত হয়েছে। আলোচ্য আয়াতগুলোতে এ দুটো বিষয়ের এমন সুসমব্িত ও সুবিন্যস্ত অবস্থান ও এমন একত্র আত্মপ্রকাশ ঘটেছে যে, কোরআন অধ্যয়নকারীর কাছে এর তাৎপর্য অস্পষ্ট থাকে না।-এই সমস্ত আদেশ ও নিষেধকে এই দীর্ঘ পর্বের শেষে “আল্লাহর সঠিক ও সরল পথ' নামে আখ্যায়িত করা হয়েছে। (আয়াত ১৫৪) “এখানে গোটা পর্বের বক্তব্যের সার নির্যাস তুলে ধরা হয়েছে এবং একে একটি মাত্র সুস্পষ্ট ও. সুনির্দিষ্ট ঘোষণার আকারে পেশ করা হয়েছে। এই সার নির্যাস অনুসারে ইসলাম অথবা শেরকের সংজ্ঞা নির্ধারণে ইসলামের আইন কানুন ও আকীদা বিশ্বাস একই ভূমিকা পালন করে। বরঞ্চ এর আকীদা বিশ্বাস থেকেই এর আইন কানুন উৎসারিত। আরো সতর্কভাবে বলতে গেলে, এর আইন কানুন অবিকল এর আকীদা বিশ্বাস। কেননা এর আইন কানুন এর আকীদা বিশ্বাসেরই বাস্তব রূপ। এই মৌলিক সত্যটি কোরআনের আয়াতসমূহ থেকে এবং কোরআনের বর্ণনাভগি থেকেই স্পষ্ট হয়ে ওঠে। আরটিলত সাত ধরে সুরলমানদের যনে হিরা ধর্ম সং ধারনা বির কে সত্যটিকে ক্রমাগতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তা করা হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক পন্থায় । এমনকি পরিস্থিতি শেষ পর্যন্ত এতোদুর গড়িয়েছে যে, ইসলামের শক্ররা তো দূরের কথা, এর উৎসাহী ভক্তরা পর্যন্ত শাসন ক্ষমতা ও সার্বভৌত্বকে ইসলামী আকীদা বিশ্বাস থেকে বিচ্ছিন্ন একটা ব্যাপার বলে মনে করতে আরম্ত করেছে। ইসলামের আকীদা বিশ্বাসের জন্যে তারা যেমন উতলা ও আবেগোদ্ধীপ্ত হয়, রাষ্ত্রীয় শাসন ক্ষমতা ও সার্বভৌমত্বের জন্যে তেমন হয় না। ইসলামের আকীদা বিশ্বাস ও এবাদাত সংক্রান্ত বিধান থেকে যারা বিচ্যুত, তাদের বিচ্যুতিকে যেমন বিচ্যুতি গন্য করা হয়, ইসলামের রাজনৈতিক, সাংবিধানিক ও রাষ্ট্রীয় বিধান থেকে বিচ্যুতিকে সে ধরনের বিচ্যুতি গন্য করা হয় না। অথচ ইসলাম এমন একটা জীবন বিধান, যার আকীদা, এবাদাত ও আইন কানুনে কোনো বিভাজন নেই । কিছু কুচক্রী মহল সুপরিকল্পিত পন্থায় শত শত বছর ধরে. এর মধ্যে বিভাজন ঢুকানোর চেষ্টা করেছে। এরই ফলে ইসলামের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ক্ষমতা তথা সার্বভৌমতৃ- সংক্রান্ত বিষয়টি এতো অপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে, এমনকি ইসলামের সবচেয়ে আবেগাণুত ভক্তদের কাছেও । একটা মন্কী সূরার আলোচ্য বিষয় আইন কানুন ও সরকার নয়। বরং আকীদা বিশ্বাসই তার প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকে । সেই সাথে সে সামষ্টিক জীবনের কোনো একটা উপবিধির বাস্তবায়নেও আগ্রহী হয়ে থাকে । কেননা সামষ্টিক জীবন আর নাস নিসার নে ভিতি ও তার প্রকৃত অত নির্ভরশীল |

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।