Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) ধ্যান ধারণা সম্পর্কেও কিঞ্ৎ আলোকপাত করা হয়েছে। পর্যালোচনার শেষ ভাগে আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করেন যে, এই সব যুক্তিহীন আইন কানুনকে তোমরা কিসের ভিত্তিতে গ্রহণযোগ্য মনে করো? 'আন্মাহ তায়ালা যখন তোমাদেরকে এই সব আদেশ দিয়েছিলেন, তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? আর সে জন্যেই কি এই আইনের গুপ্ত রহস্য তোমরা ছাড়া আর কেউ জানে না, এবং শুধু তোমাদেরকেই এই আদেশ দেয়া হয়েছিলো? এখানে আল্লাহর নামে মিথ্যে দোহাই পাড়া ও মিথ্যে অপবাদ দেয়াকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে এবং মানুষকে না জেনে শুনে বিভ্রান্ত করার কঠোর সমালোচনা করা হয়েছে। এই নিন্দা ও ধিক্কারকে এই উদ্দেশ্য সফল করার কাজে ব্যবহার করা হয়েছে। এখানে সার্বভৌম ক্ষমতা ও সর্বময় কর্তৃত্বকে আইন প্রণয়নের অধিকারের উৎস রূপে গন্য করা হয়েছে, আর এই ক্ষমতা যে সব খাবার জিনিসকে নিষিদ্ধ করার কাজে ব্যবহৃত হয়েছে, তারও কিছু সংখ্যকের ফিরিস্তি দেয়া হয়েছে, চাই তা শুধু মুসলমানদের ওপর নিষিদ্ধ করা হোক, অথবা শুধুমাত্র ইহুহীদের ওপর হারাম এবং মুসলমানদের জন্যে হালাল করা হচ্ছে। এরপর যে বিষয়টির পর্যালোচনা করা হয়েছে তা হলো মোশরেকরা তাদের এই জাহেলী জীবনধারাকে আন্মাহর ইচ্ছার ফল বলে উল্লেখ করেছে । তারা বলেছে, “আল্লাহ যদি চাইতেন, তাহলে আমরা মোশরেক হতাম না এবং কোনো হালালকে হারাম করতাম না ।” এ থেকে প্রমাণিত হচ্ছে যে, এ ধরনের কথা বলা প্রত্যেক কাফেরেরই বৈশিষ্ট্য। আল্লাহর আযাব না এসে যাওয়া পর্যন্ত তারা এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতো না । “এভাবেই তাদের পূর্ববর্তীরা নবীর দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে যতক্ষণ না আমার আযাবের স্বাদ উপভোগ করেছে।' বস্তুত আল্লাহর আইন ছাড়াই কোনো জিনিসকে হারাম করা শেরকের মতোই । দুটোই আল্লাহর নিদর্শনকে অস্বীকারকারীদের বৈশিষ্ট্য । তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে, তোমাদের এই সব মনগড়া সাক্ষ্যদানের মঞ্চে আগমনের আহবান জানানোর মধ্য দিয়ে, যেমন সুরার প্রথম দিকেও এ ধরনের আহবান জানানো হয়েছে। উভয় জায়গায় একই ধরনের ভাষা ব্যবহার করে বুঝানো হয়েছে যে, উভয় ক্ষেত্রে মূল প্রতিপাদ্য বিষয় একটাই- আল্লাহর সাথে শেরক করা এবং আল্লাহর অনুমতি ছাড়া আইন প্রণয়ন করা । “বলো, তোমাদের সেই সাক্ষীদেরকে নিয়ে এসো, যারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তায়ালা এগুলোকে হারাম করেছেন .... ' (আয়াত ১৫০) এ আয়াতে আমরা ভাষার অভিন্নতা ছাড়াও যে জিনিসটি লক্ষ্য করি তা এই যে, যারা আল্লাহর অনুমতি ছাড়া আইন প্রণয়ন করে, তাদেরকেই প্রবৃত্তির খেয়ালখুশীর অনুসারী, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্নকারী এবং আখেরাতে অবিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়েছে । এ দ্বারা বুঝানো হয়েছে যে, তারা যদি আল্লাহর আয়াত ও নিদর্শনগুলোকে স্বীকার করতো, আখেরাতে বিশ্বাস করতো, আন্াহর নির্দেশকে অনুসরণ করতো, তাহলে আল্লাহকে ডিংগিয়ে নিজেদের জন্যে ও অন্যান্য মানুষের জন্যে আইন প্রণয়নের ধৃষ্টতা দেখাতো না এবং আন্মাহর অনুমতি ছাড়া হারাম ও হালাল ঘোষণা করতো না। পর্বটির শেষপ্রান্তে এসে তাদেরকে আহবান জানানো হয়েছে যে, এসো, প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা তোমাদের জন্যে কী কী অকাট্যভাবে হারাম করেছেন, তা জানিয়ে দেই। এখানে আমরা

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।