110010://1519111801-$/0101017535-00| সামাজিক চাপে এবং ধর্মীয় কু-সংস্কারের প্রভাবে এই সব বিধি ও প্রথা মেনে চলতো । দারিদ্র ও সামাজিক মর্যাদাহানির ভয়ে তারা মেয়ে শিশুকেও হত্যা করতো । আর মান্নতের ক্ষেত্রে পুরুষ শিশুও হত্যার আওতায় আসতো । যেমন আব্দুল মোত্তালেব মান্নত করেছিলেন তার যদি দশটা পুত্র সন্তান জন্মে এবং তারা তাকে রক্ষা করার মতো শক্তি সামর্থ অর্জন করে, তাহলে তাদের একজনকে তিনি দেবদেবীর উদ্দেশ্যে বলি দেবেন । “অনুরূপ মোশরেকদের অনেককে তাদের শরীকরা সন্তান হত্যায় উৎসাহিত করে..... (আয়াত ১৩৭) ৪. তারা কতক পশু ও কতক ফসলকে নিষিদ্ধ ঘোষণা করতো এবং দাবী করতো যে, ওগুলো আল্লাহর বিশেষ অনুমতি ছাড়া খাওয়া যায় না। অনুরূপভাবে, কতক পশুর ওপর আরোহণ নিষিদ্ধ | ঘোষণা করতো, আবার কতক পশুকে যবাই করা বা তার পিঠে আরোহণ করার সময় আল্লাহর নাম উচ্চারণকে নিষিদ্ধ করতো । কতক পশুকে কোরবানীতে যবাই করা নিষিদ্ধ ঘোষণা করতো । কেননা হজ্জে আল্লাহর নাম উচ্চারিত হয়ে থাকে । উপরন্তু তারা বলতো যে, এসব কাজ নাকি তারা আল্লাহর হুকুমেই করে। (আয়াত ১৩৮) ৫. কোনো কোনো পশুর গর্ভস্থ বাছুরকে তারা তাদের পুরুষদের জন্যে নির্দিষ্ট ও মেয়েদের জন্যে নিষিদ্ধ ঘোষণা করতো । তবে গর্ভস্থ বাছুর যদি মৃত হতো, তবে তাকে পুরুষ ও মহিলা উভয়ের জন্যে বৈধ ঘোষণা করতো ৷ অথচ এই হাস্যকর আইনকেও তারা আল্লাহর আইন বলে চালাতো । (আয়াত ১৩৯) | এই ছিলো জাহেলী যুগের আরব সমাজের ধ্যান ধারণা, রীতিপ্রথা ও কর্মকান্ড। কোরআনের এই মক্কী সুরার আলোচ্য দীর্ঘ পর্বটি এই রীতি প্রথাগুলোর অবসান ঘটানো, মানুষের মন থেকে এগুলোর আকর্ষণ মুছে ফেলা এবং সমাজ থেকে এগুলোর উচ্ছেদ ঘটানোর উদ্দেশ্যে নাযিল হয়। আলোচ্য পর্বে কোরআন যেভাবে উক্ত উদ্দেশ্য সফল করেছে তা হলো, সে প্রথমেই ঘোষণা করেছে যে, নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর মিথ্যে দোহাই পেড়ে আল্লাহর দেয়া জীবিকাকে হারাম করেছে, তারা শুধু ক্ষতিগ্রস্তই হয়নি, বরং সম্পূর্ণরূপে পথন্রষ্টও হয়েছে। তাদের ধ্যান ধারণা ও আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যে দাবী সবই বৃথা ও নিষ্ষল হয়েছে। ্ অতপর সে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই বলে যে, যে ধন সম্পদে তারা এই সব গর্হিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, সে ধন সম্পদ আন্মাহ তায়ালাই সৃষ্টি করেছেন। তিনিই জন্মিয়েছেন মাচার ওপর তোলা উদ্যানসমূহ এবং মাচার ওপর না তোলা উদ্যানসমূহ। তিনিই তাদের জন্যে সৃষ্টি করেছেন এতোসব জীবজন্তু । যিনি যাদের জীবিকা দেন, তিনিই তাদের সর্বময় কর্তা, মালিক ও | মনিব এবং তিনিই মানব জাতির জন্যে তাদেরকে দেয়া যাবতীয় জীবিকার ব্যাপারে আইন রচনার অধিকারী । এই প্রসংগে তিনি বেশ কিছু সংখ্যক ফসল ফলমূল ও উদ্যানের উল্লেখ করেছেন, আল্লাহর দেয়া নেয়ামতসমূহের মধ্য থেকে কিছু জীবজস্তুর উল্লেখ করেছেন, যাদের কোনোটা বাহন হিসাবে ব্যবহৃত হয়, কোনোটার গোশত খাওয়া হয়, কোনোটার চামড়া, পশম ও চুল দিয়ে বিছানা তৈরি হয় । এ প্রসংগে মানুষ ও শয়তানের মাঝে বিরাজিত চিরস্থায়ী শক্রতারও উল্লেখ করে এ কথা বুঝানো হয়েছে যে, এহেন প্রকাশ্য ও চিরস্থায়ী শক্রর কৃ-প্ররোচনায় মানুষ কিভাবে বিভ্রান্ত হয় এবং কিভাবে তাদের পদাংক অনুসরণ করে । এরপর বিস্তারিত আলোচনা করে দেখানো হয়েছে যে, পশুদের সম্পর্কে তারা যে ধ্যান ধারণা পোষণ করে, তা নিতান্তই শিশুসুলভ, নির্বোধসুলভ এবং একেবারেই অযৌক্তিক । এই সব বাজে
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।