Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আখেরাতের কিছু দৃশ্য, ঈমান ও কুফরের স্বভাব প্রকৃতি, জ্বিন শয়তান ও মানুষ শয়তানদের সাথে আল্লাহর নবী ও মোমেনদের সংঘাত সংগ্রাম এবং সার্বিক প্রেক্ষাপটে ঈমান ও আকীদা সংক্রান্ত আরো কিছু প্রেরণাদায়ক ও উদ্দীপনাময় তত্ব ও তথ্য । মধ্যবতী এই পর্বটি নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনার উদ্দেশ্য এই যে, আমরা দেখতে চাই কোরআনী বিধান মানব জীবনের এই সব খুঁটিনাটি সামাজিক রীতিনীতির প্রতি কতোখানি দৃষ্টি দেয়, আর এই সমস্ত রীতিনীতি আল্লাহর আইন ও শরীয়ত মোতাবেক হোক এবং আল্লাহর সার্বভৌমত্‌ ও প্রভুত্বের সাথে সংগতিপূর্ণ হোক, সে ব্যাপারে কতোখানি মনোযোগী । কোরআনী বিধান এ বিষয়টির দিকে কেন এতো মনোযোগী? মনোযোগী এ জন্যে যে, এটি নীতিগতভাবে ইসলামের সমগ্র “আকীদা' তথা মৌল তত্বের এবং গোটা 'দ্বীনের' সংক্ষিণ্ত-সার । ইসলামের আকীদা বিশ্বাসের মূলকথা হলো “আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই'- এই সাক্ষ্যদান। এই সাক্ষ্যদানের মাধ্যমে একজন মুসলমান তার অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য সবার প্রসুত্ উচ্ছেদ করে এবং শুধুমাত্র আল্লাহর প্রভুত্বকে প্রতিষ্ঠিত করে । আর এ কারণে সে সবার সার্বভৌমত্‌ প্রত্যাখ্যান করে এবং সমস্ত সার্বভৌমত্বকে. একমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট করে। এই সার্বভৌমত ও প্রভুত্রে ক্ষমতা ও অধিকার যেমন বড় আইন রচনায় ব্যবহার করতে হয়, তেমনি ছোট আইন বা বিধি উপবিধি রচনায়ও । সুতরাং আইন প্রণয়ন ও হুকুম দেয়া বলতেই প্রভূত তথা খোদায়ীর অধিকার প্রয়োগ বুঝায়। আর এই অধিকার ও ক্ষমতা আন্লাহ তায়ালা ছাড়া আর কারো থাকতে পারে- এটা কোনো মুসলমান স্বীকার করতে পারে না। ইসলামের “দ্বীন' শব্দের অর্থই হলো জীবনের প্রতিটি কাজে, চিন্তায় ও বিশ্বাসে বান্দা কর্তৃক আন্মাহর হুকুমের আনুগত্য এবং গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য যে কোনো হুকুমদাতার হুকুম প্রত্যাখ্যান । আইন প্রণয়ন বা হুকুম দান যেমন প্রভুত্‌ ও খোদায়ী, তেমনি আইন বা হুকুমের আনুগত্য হচ্ছে গোলামী বা এবাদাত। এ জন্যে এ ক্ষেত্রে মুসলমান শুধু আল্লাহর হুকুম পালন ও শুধু আল্লাহর আনুগত্য করে এবং প্রত্যেক গায়রুল্লাহর আনুগত্য ও দাসত্ত প্রত্যাখ্যান করে। এ কারণেই সমগ্ কোরআন জুড়ে এই মৌলিক আকীদার ওপর জোর দেয়া হয় এবং এর ওপর এতো বেশী নির্ভর করা হয়, যেমনটি আমরা এই মব্কী সূরায় এবং কোরআনের মক্কী অংশের সর্বত্র দেখতে পাই। কোরআনের মক্কী সূরাগুলো মুসলমানদের সামষ্টিক জীবনের নিয়ম বিধি ও আইন কানুন নিয়ে মাথা ঘামায় না। কেবল আকীদাগত ও তাত্বিক বিষয়টির ওপর দৃষ্টি কেন্দ্রীভূত রাখে। এই হচ্ছে প্রতৃত্ব ও সার্বভৌমত্ সংক্রান্ত এই মৌল আকীদার ওপর কোরআনের এতো জোর দেয়ার পটভূমি | (আয়াত ১৩৬-১৫২)

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।