110010://1519111801-$/0101017535-00| তাদের মর্যাদাকে যেন তারা ক্ষুণ্ন না করে । তাদের কর্তব্য হবে সর্বপ্রকার বাধা বিঘ্নের মোকাবেলায় দ্বীন ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখা এবং এই দ্বীনের নিয়ম নীতিগুলো পরিপূর্ণভাবে মেনে চলার মাধ্যমে তাদের আনুগত্যের প্রমাণ পেশ করা । এই কার্যক্রমই হচ্ছে প্রত্যেক মুসলমানের শক্তির মূল কথা এবং গোটা মুসলিম সমাজের শক্তির উৎস । | ইসলামী জীবন বিধানের প্রতিটি জিনিসই বাস্তব অবস্থার উপযোগী এবং কোনোক্রমেই এ ব্যবস্থার মধ্যে প্রকৃত সত্যকে উপেক্ষা করা হয় নাই। সত্য এবং ইসলাম এক ও অভিন্ন জিনিস। এই দুই-এর মধ্যে কোনো পার্থক্য নাই। সত্য বিরোধী কোনো নিয়মকেই ইসলাম গ্রহণ করেনি। আর যতো ভালো মত ও পথই আছে তার সবগুলোকেই পাশ্চাত্য জগৎ মানুষের কল্যাণে সত্যায়িত করেনি বা ভালো বলে গ্রহণ করেনি । সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস যেমন অবিচল হতে হবে, তেমনি আল্লাহ প্রদত্ত সকল আইন কানুনকে চূড়ান্ত ও সুন্দরতম ব্যবস্থা বলে মেনে নেয়াই হবে ঈমানের পরিচায়ক । একইভাবে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া ও দৃঢ়ভাবে টিকে থাকাও জরুরী । অবশ্য এর অর্থ এটা নয় যে, এ আন্দোলন অবিকল প্রথম যুগের আন্দোলনের মতোই হবে_ যেমন অনেকে মনে করে থাকেন। ইসলামী আকীদা বিশ্বাস সম্পর্কে এটিই আমার শেষ কথা । এখানে অবশ্য আমি এই কথাটি বলতে চাই যে, মক্কী যুগে অবতীর্ণ কোরআনুল কারীমের সূরা ও আয়াতগুলোর মধ্যে আল্লাহর সত্ত্বা ও অস্তিত্বের প্রতি বিশ্বাস, তীর ক্ষমতা ও এখতিয়ারের প্রতি বিশ্বাস এবং তিনিই যে সকল ক্ষমতার মালিক একথার প্রতি দৃঢ় আস্থা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা এসে গেছে। অবশ্যই আমি হৃদয় মন দিয়ে বুঝতে পেরেছি এবং আমি সর্বান্তকরণে মনে করি যে, ইসলামী দাওয়াতের ধারক ও বাহক যারা তাদের বুঝতে হবে এ পথের. রূপরেখা কি, তাদের অবশ্যই এ বিশ্বাস থাকতে হবে যে, এটিই সব থেকে সুন্দর পথ এবং এ বিশ্বীসের ওপর তাদের অবিচল হয়ে যেতে হবে এবং জানতে হবে যে তাদের কাছে যা আছে তাই ভালো এবং তারাই সবার ওপরে সবদিক দিয়ে মর্যাদাবান। “নিশ্চয়ই এ কোরআন সেই পথেই পরিচালনা করে, যা সব থেকে মযবুত এবং সব থেকে স্থায়ী ।' সত্যই বলেছেন মহান আল্লাহ। আসুন, এবার আমরা দেখি সূরাটির মধ্যে পর্যায়ক্রমে কী আলোচনা এসেছে। এ হচ্ছে একটি বিন্ময়কর সূরা । এ সূরাটি মক্কী যুগে অবতীর্ণ সেই সূরাগুলোর অন্যতম, যা তুলে ধরেছে আল কোরআনের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং সেই জীবন পদ্ধতির রূপরেখা, যা ইতিমধ্যে অন্য মৌলিক সূরাগুলোর মধ্যে বর্ণিত হয়েছে এবং ফী যিলালিল কোরআনের এই তাফসীরে যার ওপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা হয়েছে। কোরআনের সেই বিশেষ স্বাতন্ত্যকে সূরাটি রক্ষণ করেছে, যার বাহ্যিক রূপ প্রতিটি সুরার মধ্যে বিদ্যমান এবং কোনো ভাবে কারো নযর থেকেই এ বৈশিষ্ট্যটি বাদ পড়ে না। প্রত্যেক সুরারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, আর প্রত্যেক সুরার মধ্যে কিছু কিছু সুন্দর দিক এবং এমন কিছু বিষয় আছে যাকে কেন্দ্র করেই সে সূরার অবতারণা, রয়েছে তার মধ্যে আলোচনার বিষয়টিকে উপস্থাপনের বিশেষ বিশেষ পদ্ধতি, রয়েছে এমন কিছু প্রভাবপূর্ণ ও জীবন্ত চিত্র এবং এমন কিছু ছায়া এমন কিছু পরিবেশ যার জন্যে প্রত্যেকটি সূরাই সমগুরুত্ব সম্পন্ন ৷ এতদসত্তেও কিছু বিষয় বারবার আসে এবং বারবার সেগুলোর উল্লেখ দ্বারা সে বিষয়টিকে মানুষের মন মগযে অংকিত করে দেয়ার চেষ্টা হয়। কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়কে যখন বারবার তুলে ধরা হয়, তখন দেখা যায় সব কিছু মিলে একটি মাত্র বিষয়, যাকে কেন্দ্র করে আল-কোরআনের অবতারণা, আর তা হচ্ছে মানুষ ও তার জীবন।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।