110010://1519111801-$/0101017535-00|) যে সব অত্যাচারী ও দুরাচারী জিন শয়তান ও মানুষ শয়তান ষড়যন্ত্র ও উদ্ধত্যপূর্ণ আচরণে লিগ্ত থাকে, নিজেদের ইচ্ছামতো হালাল-হারাম স্থির করে এবং নিজেদের তৈরী আইন দেখিয়ে আল্লাহর আইন নিয়ে তর্ক করে, অথচ তারা আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, নিজ দয়ায় তিনি তাদেরকে বাচিয়ে রেখেছেন, যখন ইচ্ছা তাদেরকে নিশ্চিহ্ন করে দেন এবং যাদেরকে চান তাদের স্থলাভিষিক্ত করেন, সেই সব অত্যাচারী দুরাচারী শয়তানদের মনের ওপর এ আয়াতগুলো হাতুড়ির আঘাত স্বরূপ । একই সাথে এ আয়াতগুলো ওই শয়তানদের অত্যাচার উৎপীড়ন, ও চক্রান্তের শিকার মুসলমানদের মনে সান্ত্বনার প্রলেপ স্বরূপ । শয়তানরা যতো বাড়াবাড়ি ও চক্রান্ত চালাক না কেন, তারা আল্লাহর নিয়ন্ত্রণাধীন ও দুর্বল। এরপর ১৩৪ আয়াতে আরেক দফা হুমকি উচ্চারিত হয়েছে, “তোমাদেরকে যে জিনিসের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা আসবেই আসবে । তোমরা তাকে ব্যর্থ করে দিতে পারবে না।' অর্থাৎ ওহে স্পর্ধিত জ্বিন শয়তান ও মানুষ শয়তানদের গোষ্ঠী, তোমরা আল্লাহর মুঠোর মধ্যে ও তার নিয়ন্ত্রণের মধ্যেই আছ, তীর ইচ্ছা ও সিদ্ধান্তের বজ কঠিন বন্ধনে আবদ্ধ আছো, কাজেই তার পাকড়াও ও শাস্তি এড়িয়ে যাওয়ার সাধ্য তোমাদের নেই। কেয়ামতের দিন তোমাদের জন্যে অবধারিত । সেই দিন মহাশক্তিধর আল্লাহর পাকড়াও তোমরা এড়াতে পারবে না। পরবর্তী আয়াতে আরেকটি হুমকি রয়েছে। তবে তা অপেক্ষাকৃত সৃষ্ষ্ ও প্রচ্ছন্ন । (আয়াত ১৩৫) এটা এমন এক ব্যক্তির হুমকি, যিনি সত্যের ওপর পরিপূর্ণ আস্থাশীল । যে সত্য জীবন বিধান তিনি সাথে করে এনেছেন, যে মহাসত্য জগত ও মহাসত্য সত্তা মানব জাতির দৃষ্টির আড়ালে রয়েছে আর সেই সত্যের যে দুর্জয় শক্তি রয়েছে, সেই সত্য ও তার শক্তির ওপর তার অবিচল আস্থা বিদ্যমান। এই আস্থার ভিত্তিতেই রসূল (স.)-এর পক্ষ থেকে হুমকি উচ্চারিত হয়েছে যে, তিনি মোশরেকদের দায়দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত । তিনি কারো পরোয়া করেন না। কারণ তিনি নিজে সত্যের ওপর আছেন এবং তার কাছে নাধিল হওয়া বিধান আগাগোড়া অকাট্য সত্য । আর তার বিরোধীরা যে গোমরাহীতে নিমজ্জিত এবং তাদের পরিণাম যে ভয়াবহ, সে ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। “অত্যাচারী দুরাচারীরা কখনো সফল হয় না। অর্থাৎ এটা একটা চিরন্তন ও অমৌঘ বিধি যে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, অথচ আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু ও সহায়ক নেই, যারা আল্লাহর হেদায়াতের পথ অনুসরণ করে না, অথচ আল্লাহর পথের বাইরে গোমরাহী ও সর্বনাশ ছাড়া আর কিছু নেই, সেই সব মোশরেক কখনো সফল হবে না। সুরার পরবর্তী পর্ব ১৩৬ থেকে ১৫২ আয়াত পর্যন্ত বিস্তৃত । এ দীর্ঘ পর্বটি শুরু করার আগে বর্তমান পর্বটির আলোচিত বিষয়গুলোর ওপর একটা সংক্ষিপ্ত দৃষ্টি বুলানোর প্রয়োজন মনে করছি। কেননা এই পর্বটি এর পূর্ববর্তী পর্বদ্ধয়ের সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং উভয়ের মধ্যে সেতুবন্ধ স্বরূপ। পূর্ববর্তী পর্বটির প্রধান আলোচ্য বিষয় ছিলো আল্লাহর নাম নিয়ে যবাই করা জন্তুর হালাল হওয়া এবং আল্লাহর নাম ছাড়া যবাই করা জন্তুর হারাম হওয়া সংক্রান্ত । আর এর পরবর্তী পর্বটিতে রয়েছে ফসল, জীবজন্তু ও সন্তানদের নিয়ে মান্নত মানা সংক্রান্ত বিধি। এ দুই পর্বের মাঝে যোগসূত্র স্থাপনকারী বর্তমান পর্বটিতে আলোচিত হয়েছে কিছু মৌলিক আকীদা বিশ্বাস, ১৩৩৮০
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।