11100://1912111501-/010101959-0011 ছলনায় বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্তাবনাও রয়েছে। অনুরূপভাবে, আল্লাহর এই মহাবিশ্বরূপী গ্রন্থে অনেক উজ্জ্বল নিদর্শন থাকা সত্তেও মানব সত্ত্বায় বিদ্যমান গ্রহণযন্ত্রগুলো ওইসব নিদর্শন থেকে শিক্ষা গ্রহণে বিকল বা অক্ষমও হয়ে যেতে পারে। আল্লাহ তায়ালা মানব সন্তবার অভ্যন্তরে নিহিত এই সব সাজ-সরঞ্জামকে তথা বিবেক বুদ্ধি, মন ও অন্যান্য গ্রহণযন্ত্রকে মরিচামুক্ত করা, এগুলোর বৈকল্য ও বিকৃতি সারানো, এবং তার অন্তর্দৃষ্টি ও চেতনা অনুভূতিকে শানিত করার দায়িতু অর্পণ করেছেন রসূলদের ওপর । রসূলরা আল্লাহর বাণীকে যথাযথভাবে মানুষের কাছে পৌছিয়ে দেয়া ও মানুষকে সতর্ক করার পর যারা | তাদেরকে মিথ্যক সাব্যস্ত করবে ও দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, তাদের জন্যে তিনি আযাব |. নির্ধারিত করে রেখেছেন। এ দ্বারা একদিকে যেমন বুঝা যায় যে, আল্লাহ তায়ালা এই মানব জাতির ওপর কতো দয়ালু যে, তার হেদায়াতের জন্যে এতো সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, অপরদিকে তেমনি এটাও জানা যায় যে, মানুষের সহজাত বিবেক বুদ্ধি ও মনকে তিনি কতো গুরুতু ও মূল্য দিয়েছেন। কিন্তু তাই বলে এই সহজাত বিবেক, নাভির রক্ষা করা, সত্যের দিকে পরিচালিত করা এবং প্রবৃত্তির কুপ্ররোচনা থেকে আত্মরক্ষার নিশ্চয়তা দেয় না। একমাত্র আকীদা বিশ্বাস ও ধর্মের সহায়তা ও সমর্থন পেলেই এগুলো মানুষকে গোমরাহী থেকে রক্ষা করতে পারে । পরবর্তী আয়াতে করমফ সম্পর্কে আর একটি তথয জানানো হয়েছে, মোমেনদের ও 7552 * (আয়াত ১৩২) মিলে ভিসি টা তেমনি শয়তানদের জন্যেও বিভিন্ন স্তর রয়েছে একটার চেয়ে আর একটা নিকৃষ্টতর। এই স্তর বিন্যাস্ত হবে প্রত্যেকের কর্মের মান অনুপাতে । আর প্রত্যেকের কৃতকর্মের ওপর কঠোর দৃষ্টি রাখা হচ্ছে। ফলে একটি কর্মও দৃষ্টির আড়ালে থাকতে পারবে না। 'তোমার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন ।' সত্যবিস্ুশ্খদের গ্রভি ত্রলমাগত হুমকি এরপর ১৩৩ আয়াতের বক্তব্য হলো, আল্লাহ তায়ালা কেবল তার বান্দাদের প্রতি দয়াবশতই নবী ও রসূল পাঠিয়েছেন । তিনি নিজে তাদের ঈমান ও এবাদাতের মুখাপেক্ষী নন। তারা সৎকাজ করলে তাতে দুনিয়া ও আখেরাতে তাদের নিজেদেরই কল্যাণ হবে । অনুরূপভাবে তিনি যে মোশরেক ও পাপাচারী প্রজন্মকে বাচিয়ে রাখছেন, সেটা তারই দয়ার আলামত । নচেত তিনি তাদেরকে ধ্বংস করে নতুন প্রজন্ম সৃষ্টি করতে সক্ষম, “তোমার প্রতিপালক অভাবশূন্য, অমুখাপেক্ষী ও দয়াময় |...” (আয়াত ১৩৩) সুতরাং মানুষের ভুলে যাওয়া উচিত নয় যে, তারা কেবল আল্লাহর দয়াতেই বেঁচে আছে, তাদের জীবন আল্লাহর ইচ্ছার ওপরই নির্ভরশীল, তাদের হাতে যে ক্ষমতা ও পরাক্রম তা আল্লাহ তায়ালা প্রদত্ত । ওটা তাদের নিজস্ব নয় এবং আপনা থেকেই তা হয়নি। সুতরাং তাদের ওপর এবং তাদেরকে যা কিছু ক্ষমতা ও কর্তৃত্ব দেয়া হয়েছে, তার ওপর আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কোনো হাত নেই এবং ক্ষমতা ও কর্ৃতৃ নেই। তাদেরকে নিশ্চিহ্ন ও বিলুপ্ত করা এবং অন্যদেরকে তাদের স্থলাভিষিক্ত করা তার জন্যে সহজ কাজ । ইতিপূর্বেও তিনি তাদেরকে আরেকটি প্রজন্মের স্থলাভিষিক্ত করেছেন । একমাত্র নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত ক্রমেই এটা করেছেন। বিলাল ষ্ঠ ৪৩
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।