Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) সাথে জ্বিনদের সাথেও এই প্রাশ্থোত্তরটা হয়তো উপরোক্ত পটভূমিতেই হয়ে থাকবে । তবে বিষয়টা সংক্রান্ত আসল জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। এ বিষয় নিয়ে এতটুকু আলোচনা করাই যথেষ্ট । এর চেয়ে বেশী আলোচনা নিরর্৫থক। যাই হোক, জিজ্ঞাসিত জ্বিন ও মানুষেরা বুঝতে পেরেছে যে, প্রশ্বটা প্রশ্ন করার জন্যে করা হয়নি বরং তাদের স্বীকারোক্তি আদায় করার জন্যে ও ধমকানোর জন্যে করা হয়েছে। এ জন্যে তারা পুরো স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের নিজেদের অবস্থার যথাযথ বিবরণ দিয়েছে, “তারা বললো, আমরা আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি।' এই পর্যায়ে বিবরণের মাঝখানে মন্তব্য করা হচ্ছে, জীবন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছিলো । তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে যে, তারা কাফের ছিলো ।” এখানে তাদের দুনিয়ার অবস্থার বর্ণনা দেয়া হয়েছে। তাদেরকে দুনিয়ার জীবন ধোকা দিয়েছিলো এবং কুফরীতে লিপ্ত করেছিলো । এক্ষণে কেয়ামতের ময়দানে যেখানে অস্বীকার করে ও দন্ত দেখিয়ে কোনো লাভ নেই, তাই নিজেদের অপরাধ খোলাখুলি স্বীকার করছে। মানুষের জন্যে এর চেয়ে খারাপ পরিণতি আর কিছু হতে পারে না যে, সে আত্মপক্ষ সমর্থন বা অস্বীকার করার কোনো ক্ষমতাই রাখে না। এখানে আমরা কোরআনের এক বিশ্বয়কর প্রকাশভধগির সাক্ষাত পাই যে, সে কেয়ামতের দৃশ্যকে বর্তমান এবং বর্তমান দুনিয়ার অবস্থাকে সুদূর অতীতের ঘটনার আকারে তুলে ধরছে। কোরআন চলমান পৃথিবীতে পঠিত। অথচ তা আখেরাতের ঘটনাবলীকে বর্তমানের এবং দুনিয়ার ঘটনাকে অতীতের ঘটনার আকারে তুলে ধরে । ফলে আমরা যেন ক্ষণেকের জন্যে হলেও ভুলে যাই যে, কেয়ামত ভবিষ্যতের ব্যাপার । বরং মনে হয় যেন ওটা এই মুহূর্তেই আমাদের সামনে উপস্থিত। আর দুনিয়ার জীবন যেন আমাদের কাছে অতীতের এক ফেলে আসা ইতিহাস বলে মনে হয়। এটা কোরআনের এক অনুপম প্রকাশভংগি বটে । কেয়ামতের দৃশ্যের বর্ণনা শেষে কোরআন রসূল (স.), মোমেনরা ও সমগ্র মানব জাতিকে সম্বোধন করে মানুষ শয়তান ও জ্বিন শয়তানদের কর্মফল সংক্রান্ত এই ঘোষণার পর্যালোচনা ও মূল্যায়ন করেছে। উক্ত ঘোষণায় কাফের জিন ও মানুষদেরকে দোযখে পাঠানোর রায় ঘোষণা করা হয়েছে। এই পর্যালোচনার আওতায় এসেছে রসূলদের আগমন, রসূলদের দাওয়াত, সতকীকরণ সব কিছু সম্পর্কেই কাফেরদের স্বীকারোক্তি । এই পর্যালোচনা ও মূল্যায়নে আল্লাহ তায়ালা বলেছেন যে, আল্লাহ তায়ালা সতর্ক করার আগে তার বান্দাদেরকে পাকড়াও করেন না এবং শাস্তি দেন না। শাস্তি দেয়ার আগে তাদের কাছে তার আয়াত পাঠ করানো হয় এবং সতর্ককারীরা গিয়ে সতর্ক করে, ₹স করেন না।' (আয়াত ১৩১) মানুষের প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহের দাবী এই যে, তাদের কাছে কোনো না কোনো রসূলকে না পাঠানো পর্যন্ত তারা কুফর ও.শেরকে লিপ্ত হওয়া সত্যেও তাদেরকে যেন শাস্তি না দেন। ৃ একথা যদিও সত্য যে, আল্লাহ তায়ালা মানুষের সহজাত মন ও বিবেককে নিজের দিকে আকৃষ্ট করেই সৃষ্টি করেছেন, তথাপি তার মধ্যে বিপথগামী হবার সম্ভাবনাও সৃষ্টি করে দিয়েছেন। মানুষকে তিনি যেমন বিবেক ও বোধশক্তি দিয়েছেন, তেমনি তার বিবেকের বিভিন্ন কামনা-বাসনার

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।