Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) বান্দাদের সাথে হয়, তখন তারা পরস্পরকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন করে । তাদের স্বভাব ও লক্ষ্যের এক্যের কারণে তারা সত্যের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। অনুরূপভাবে তাদের গুনাহ ও অপকর্মের কারণে আখেরাতে তাদের পরিণতিও একই রকম হয়, যেমনটি একটু আগে ১২৮ আয়াতের শেষ ভাগে দেখলাম । | আমরা এ যুগে এবং বেশ কয়েক শতাব্দী ধরে ইহুদী খৃষ্টান, পৌত্তলিক ও কমিউনিষ্ট নামক মানুষ শয়তানদের মধ্যে বহু বিষয়ে পারস্পরিক মতভেদ থাকা সত্তেও ইসলামের বিরুদ্ধে ও পৃথিবীর সকল অঞ্চলের ইসলামী আন্দোলন ও সংগঠনগুলোর বিরুদ্ধে বিরাট জোটের আকারে সংঘবদ্ধ হতে দেখছি। এ জোট নিসন্দেহে ভয়াবহ ৷ এদের কাছে শুধু যে ইসলামের বিরুদ্ধে লড়াই করার শত শত বছরের অভিজ্ঞতা সঞ্চিত রয়েছে তা নয়, বরং তাদের কাছে রয়েছে প্রয়োজনীয় সকল বস্তুগত ও সাংস্কৃতিকর বুদ্ধিবৃত্তিক শক্তি এবং জোটের শয়তানসুলভ চক্রান্ত ও কুমতলব সিদ্ধ করা ও সমগ্র এলাকাকে পদানত করার যোগ্য সাজ সরঞ্জাম । অপশক্তির এই বিশাল জোটের কথাই ১২৯ আয়াতে প্রতিফলিত হয়েছে যে, “এভাবেই আমি যালেমদেরকে পরস্পরের বন্ধু ও ও কুপ্ররোচনা দান) করতো না। কাজেই তুমি তাদেরকে ও তাদের মিথ্যা প্রচারণার পরোয়া করো না।' তবে এই আশ্বাসবাণী শুধু আবৃত্তি করলে কাজ হবে না, এর দাবী এই যে, হুবহু রসূল (স.)-এর পদাৎক অনুসারী ঈমানদার ও সংলোকদের একটি সংগঠন থাকতে হবে এবং এই সংগঠনকে এই বিশ্বাস রাখতে হবে যে, ইসলামের বিরুদ্ধে ও মুসলমানদের বিরুদ্ধে সকল অপশক্তির পরিচালিত এই সর্বাত্মক যুদ্ধের মোকাবেলায় সে রসূল সে.)-এরই স্থলাভিষিক্ত। জ্বিন ও মানবজাতি কাছে প্রহ্য এরপর ১৩০ আয়াতে যে প্রশ্নোত্তরের দৃশ্যটি তুলে ধরা হয়েছে, আমরা সেদিকে দৃষ্টি দিচ্ছি, “হেজ্বিন ও মানব জাতি, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসূলরা আসেননি?...' পৃথিবীতে তাদের কাছে রসূলদের আগমন ও তাদের সাথে কাফেরদের আচরণের কথা আল্লাহর অজানা নয়, তথাপি তাদের কাছে এই প্রশ্ন রাখা হয়েছে তাদের স্বীকৃতি আদায়ের জন্যে । তাদের জবাব দ্বারা আখেরাতে তাদের শাস্তি পাওয়ার যোগ্যতা প্রমাণিত হয়েছে৷ যেহেতু প্রশ্নটা জ্বিন ও মানুষ উভয়কেই করা হয়েছে, তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে, আল্লাহ তায়ালা কি মানুষের মতো জ্বনদের কাছেও রসূল পাঠিয়েছেন? মানব জাতির দৃষ্টির আড়ালে অবস্থানকারী এই সৃষ্টির খুটিনাটি খবর আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে আয়াতটার ব্যাখ্যা এভাবেও করা যেতে পারে যে, জ্নেরা নবীদের কাছে আসা ওহীর বাণী শুনতো এবং নিজেদের লোকদের কাছে গিয়ে তা জানাতো এবং তাদেরকে সতর্ক করতো । যেমন সুরা আহকাফে জিনদের সম্পর্কে বলা হয়েছে, “আমি তোমার দিকে জ্বিনদের একটি দলকে কোরআন শুনতে পাঠালাম। তারা সেখানে উপস্থিত হয়ে পরস্পরকে বললো, চুপ করে শোনো । কোরআন শোনার পালা শেষ হলে তারা তাদের স্বজাতির কাছে সতর্ককারী হিসাবে ফিরে গেল। তারা বললো, হে আমাদের জাতি, মুসার পর মুসার কেতাবের সমর্থনকারী এক কেতাব শুনে এসেছি। এ কেতাব সত্যের দিকে এবং সঠিক পথের দিকে পরিচালিত করে । হে আমাদের জাতি, আল্লাহর আহ্বায়কের আহবান গ্রহণ করো এবং তার ওপর ঈমান আনো । .. সুতরাং এটা অসম্ভব নয় যে, মানুষের সাথে

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।