110010://1519111801-$/01010175395-00| এবং গোপন ও প্রকাশ্য গুনাহকে বাহবা দিয়ে উৎসাহিত করতো ও ভালো কাজ হিসাবে চিহিিত করতো । আর এতে মানুষেরা আহলাদে আটখানা হয়ে যেতো এবং আনন্দে গদগদ হতো । আর এই আনন্দ-উল্লাসের সুযোগেই শয়তান তাদের দেহের শিরায় শিরায় ঢুকে যেতো । এই সব বেকুফ ও আত্মভোলা মানুষ দ্বারা শয়তানও লাভবান হতো । শয়তান তাদেরকে নিয়ে খেলা করতো, ঠান্টা-বিদ্রপ করতো, আর এসবই করতো মানব জাতির মধ্যে ইবলীসের উদ্দেশ্য সফল করার জন্যে। এই সমস্ত সরল ও আত্মভোলা মানুষেরা একে মনে করতো পারস্পরিক সুযোগ সুবিধা ও লাভের বিনিময় । এ লাভ ও সুবিধা তাদের পার্থিব জীবনের মেয়াদ পর্যন্ত বহাল থাকতো । অবশেষে সেই মেয়াদ ফুরিয়ে যেতো এবং কেয়ামতের দিনই শুধু টের পাবে যে, ওই আয়ুক্কালের মেয়াদটা আল্লাহই দিয়েছিলেন এবং সেই মেয়াদকালে তারা আল্লাহর মুঠোর মধ্যেই ছিলো । অবশেষে সেই শেষ বিচারের দিন ন্যায়সংগত কর্মফল ঘোষণা করে বলা হবে, . “আল্লাহ তায়ালা বলবেন, আগুনই আজ তোমাদের ঠিকানা । সেখানে তোমরা চিরদিন থাকবে । অবশ্য আল্লাহ তায়ালা যাকে বাচিয়ে দিতে চান, তার কথা ভিন্ন ....। বস্তুত আগুনই স্থায়ী ঠিকানা হবে । 'অবশ্য আল্লাহ যা চান ...' একথাটার তাৎপর্য এই যে, আল্লাহর ইচ্ছা সব রকমের ধ্যান ধারণা এবং আকীদা বিশ্বাসের উর্ধে । কেননা আল্লাহর অবাধ ও উন্মুক্ত ইচ্ছার বিষয়টি ইসলামী আকীদা বিশ্বাসের অন্যতম স্তন । আল্লাহর ইচ্ছা কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। এমনকি আল্লাহর ইচ্ছা একবার যা সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যেও সীমাবদ্ধ থাকতে বাধ্য নয়। “নিশ্চয় তোমার প্রভু মহাবিজ্ঞানী ও মহাজ্ঞানী ।” অর্থাৎ তিনি নিজের জ্ঞান এবং গভীর তত্তৃজ্ঞান ও প্রজ্ঞার বলে নিজের সিদ্ধান্ত ঘোষণা ও কার্যকর করেন । এতো জ্ঞান ও এমন প্রজ্ঞা তার ছাড়া আর কারো নেই। দৃশ্যটা পূর্ণ করার জন্যে সংলাপ পুনরারন্ত করার আগে এই দৃশ্যের যে অংশটা শেষ হলো, তার ওপর উপসংহার টানা হয়েছে এভাবে, অর্থাৎ জিন ও মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব ও তাবেদারীর সম্পর্ক গড়ে ওঠে এবং এ ধরনের বন্ধুত্বের যেমন পরিণতি হয়, ঠিক তেমনি আমি যালেমদেরকে তাদের অপকর্মের পরিণতি স্বরূপ পরস্পরের বন্ধু বানাই । কেননা তাদের মধ্যে স্বভাবে ও বাস্তবতায় সাদৃশ্য রয়েছে এবং উদ্দেশ্যে লক্ষ্যে ও পরিণতিতেও মিল রয়েছে। এটা শুধু সংশ্লিষ্ট স্থান ও কালের চিত্র নয়, বরং সর্বকালেই জ্বিন শয়তান ও মানুষ শয়তানদের মধ্যে এ ধরনের সখ্য ও বন্ধুত্ব বিরাজ করে। যালেমরা অর্থাৎ কোনো না কোনো পর্যায়ে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা সত্য ও ন্যায়কে প্রতিহত করার জন্যে পরস্পরকে বন্ধু হিসাবে গ্রহণ করে এবং নবী ও মোমেনদের বিরুদ্ধে শত্রুতা করার লক্ষ্যে তারা পরস্পরকে সাহায্য করে । একেতো তারা জাতে এক এবং চরিত্রে এক, যতোই তাদের আকার আকৃতি ভিন্ন হোক না কেন, তদুপরি তাদের স্থার্থও অভিন্ন। একদিকে আল্লাহর প্রভূত ও সার্বভৌত্ের আনুগত্যের কোনো তায়াক্কা না করে প্রবৃত্তির খেয়ালখুশী অনুসারে চরম স্বেচ্ছাচারমূলক কাজ করা, অপরদিকে মানুষের ওপর খোদা ও প্রভু হয়ে চেপে বসা হচ্ছে উক্ত স্বার্থের ভিত্তি । আমরা তাদেরকে সফল যুগে একই গোষ্ঠীরূপে দেখতে পাই, যদিও তাদের মধ্যে কিছু কিছু মতভেদ, ছবন্ব-সংঘর্ষ ও স্বার্থের সংঘাত থাকে। কিন্তু সংঘাতটা যখন আল্লাহর দ্বীন ও আল্লাহর প্রিয়
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।