110010://1519111801-$/0101017535-0017 পশু ও সন্তানদের নিয়ে মান্নত মানা সংক্রান্ত আলোচনা । এসেছে জাহেলী রীতিপ্রথা ও মতাদর্শ সংক্রান্ত বক্তব্য । তাই সমগ্র আলোচনা এই সমস্ত বিষয়ের সমন্বিত রূপেই এবং ইসলামের নির্ধারিত স্বাভাবিক রূপেই প্রকাশ পাবে । সেই রূপটি এই যে, আন্মাহর মানদন্ডে এবং আল্লাহর মহান কেতাবে এই সবগুলোকেই আকীদা বিষয়ক বলে গন্য করা হয়েছে। জ্বিন ও মানুষ শকসতানদেকর সমতা পূর্ববর্তী পর্বে সেই সব সৌভাগ্যবান ব্যক্তি সম্পর্কে আলোচনা.করা হয়েছে, যাদের বুককে আল্লাহ তায়ালা ইসলামের জন্যে উন্যুক্ত করে দিয়েছেন। ফলে তাদের অন্তর সব সময় আল্লাহর স্মরণে রত থাকে, উদাসীন হয় না, তারা শাস্তির ভবনের' দিকে এগিয়ে যেতে থাকে এবং আল্লাহর সাথে বজায় থাকে তাদের বন্ধুত্ব । এবার এর ঠিক বিপরীত দৃশ্যটি তুলে ধরা হচ্ছে। কেয়ামতের দৃশ্যসমূহ বর্ণনার ক্ষেত্রে এটাই কোরআনের সর্বাধিক প্রচলিত রীতি । এখানে সেই সব জিন শয়তান ও মানুষ শয়তানের বর্ণনা দেয়া হচ্ছে, যারা পরস্পরকে বিভ্রান্তিকর ও প্রবঞ্চনাপূর্ণ কথার এবং পরস্পরকে মুসলমানদের সাথে হালাল হারাম বিষয়ে তর্ক করতে প্ররোচিত করে । তাদেরকে অত্যন্ত জীবন্ত দৃশ্যের আকারে তুলে ধরা হয়েছে। মনে হয়, তারা সেখানেও বেশ বাকপটু ৷ এতে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা ও হুমকিও উচ্চারিত হয়েছে। পুরো আলোচনাটা অত্যন্ত সজীব এবং কেয়ামতের জবলত্ত দৃশ্যে ভরপুর । আল্লাহ তায়ালা বলেন, “যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে ...? (আয়াত ১২৮ - ১৩০) “যেদিন তিনি সবাইকে একত্রিত করবেন” । এখানে দৃশ্যটা তুলে ধরা হয়েছে ভবিষ্যতের । কিন্তু তা শ্রোতার সামনে এসেছে এমনভাবে যেন সে তা সরাসরি এক্ষুণি দেখতে পাচ্ছে। একটি মাত্র শব্দ উহ্য রেখে দৃশ্যটাকে এরূপ সজীব করা হয়েছে। মূল কথাটা ছিলো এরকম, “যেদিন তিনি সবাইকে একত্রিত করবেন এবং তাদেরকে বলবেন, হে জ্বিন ও মানুষ জাতি “তাদেরকে বলবেন” এই কথাটা উহ্য রেখে ভবিষ্যতের ঘটনাকে বর্তমান চাক্ষুষ ঘটনায় পরিণত করেছেন। এটা কোরআনের বাচন ভর্গির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । অর্থাৎ অনেক মানুষকে তোমাদের তাবেদার বানিয়েছিলে, তারা তোমাদের যাবতীয় উপদেশ ও প্ররোচনা শুনতো এবং তোমাদের অনুকরণ করতো । কথাটা জ্বিনদেরকে জানানোর জন্যে বলা হয়নি। জ্নরা এমনিতেই জানতো যে, তারা বহু মানুষকে তাদের অনুসারী বানিয়েছে । আসলে এ কথা দ্বারা তাদের এতো বিপুল সংখ্যক মানুষকে বিপথগামী করার এই অপরাধকে স্মরণ করিয়ে দেয়া ও সেজন্যে তাদেরকে ভর্বসনা করাই এর উদ্দেশ্য । এ জন্যে এখানে জ্নদের কোনো জবাব উদ্ধৃত করা হয়নি। বরং শয়তানের কু-প্ররোচনাকে যারা তেমন গুরুত্ব দিতো না সেই সরলমতি শয়তানভজা মানুষেরা জবাব দেয়। 87৯৮ তা আমরা পুর্ণ করেছিলাম ... এই জবাব থেকে স্পষ্ট হয়ে যায়, টা রী জা সরলতা ও বোকামিতে ভোগে । অনুরূপভাবে এ জবাব থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে, শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয়। মানুষকে জ্নরা বিভ্রান্ত করতো, তাদের বাতিল চিন্তাধারা, ধৃষ্টতা
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।