110010://1519111801-$/0101017535-00|) উপলব্ধি করা সম্ভব হয় না। ইসলামের আকীদা শাস্ত্রীয় বিতর্কিত দর্শনে এবং অনৈসলামী দর্শনেও এটাই ঘটেছে। তাই এই মহাসত্যের পর্যালোচনার জন্যে ভিন্ন কর্মপন্থা অবলম্বন ও প্রত্যক্ষ স্বাদ গ্রহণ আবশ্যক। এবার পরবর্তী আয়াতের পর্যালোচনায় মনোনিবেশ করছি। আলোচ্য পর্বটি সামগ্রিকভাবে যবাই করা জন্তু জানেয়ার সংক্রান্ত উপসংহার হিসাবে এসেছে। ওই আলোচনা আগেই সম্পন্ন হয়েছে। সুতরাং উভয় বিষয় পরস্পর ওতপ্রোতভাবে জড়িত এবং উভয়টি মিলিত হয়ে ইসলামের ভিত্তি নির্মাণ করেছে। জন্তু জানোয়ারের যবাই সংক্রান্ত আলোচনা আইন প্রণয়নের ক্ষমতা বিষয়ক আলোচনারই নামান্তর । আর আইন প্রণয়নের ক্ষমতাটাই হচ্ছে প্রভৃতৃ ও সার্বভৌমতৃ। আর এই সার্বভৌমত্ব ও প্রভুত সংক্রান্ত বিশ্বাসের নামই ঈমান। এ জন্যেই ঈমান সংক্রান্ত আলোচনা যথাস্থানে এভাবেই করা হয়। পরবর্তী আয়াতটি এই পর্ধের শেষ উপসংহার । এতে এই উভয় আলোচনাকে সংযুক্ত করা হয়েছে। উভয়টি মিলিত হয়ে আল্লাহর সেরাতুল মুস্তাকীম তথা সঠিক ও সরল পথ বিনির্মাণ করে। এই দুটি অর্থাৎ আইন প্রণয়নের নিরংকুশ ক্ষমতা ও সার্বভৌমতৃ যে আল্লাহর- এই আকীদা ও এই আকীদা থেকে নির্গত আইন ও শরীয়ত থেকে বিচ্যুত হওয়া সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার শামিল । আর এই দুটোর ওপর স্থির থাকার নামই শান্তির ভুবন অভিমুখী পথের ওপর স্থির থাকা এবং এরই আরেক নাম আল্লাহকে স্মরণকারী বান্দাদের সাথে তার বন্ধু ও সখ্যতা । আল্লাহ ১২৭ আয়াতে বলেন, এ হচ্ছে তোমার প্রতিপালকের সরল ও সঠিক পথ শুধু সরল ও সঠিক পথ না বলে তোমার প্রতিপালকের সঠিক পথ বলার উদ্দেশ্য হলো অধিকতর আস্থা সৃষ্টি ও পরিশেষে সুসংবাদ প্রদান। এ হচ্ছে হেদায়াত ও গোমরাহীতে আল্লাহর নীতি । আর ইতিপূর্বে আলোচিত হয়েছে হালাল ও হারাম সম্পর্কে আল্লাহর বিধি। উক্ত নীতি ও বিধি উভয়ই আল্লাহর মানদন্ডে সমমান সম্পন্ন এবং উভয়টি কোরআনে একই সুত্রে গাথা । আল্লাহ তায়ালা তার আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করেছেন। তবে এ দ্বারা উপকৃত হয় তারাই, যারা এগুলোকে মনে রাখে, ভুলে যায় না ও উদাসীন হয় না। মোমেনের অন্তর সব সময় আল্লাহকে ও তীর বিধি-বিধানকে স্মরণ রাখে এবং কখনো উদাসীন হয় না। মোমেনের অন্তর খোলামেলা, প্রশস্ত ও উদার এবং জীবন্ত । প্রত্যেক কল্যাণকর জিনিসকে সে স্বাগত জানায় ও গ্রহণ করে। আর যারা সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ রাখে ও স্মরণ করে, তাদের জন্যে তার কাছে শান্তির বাসভবন রয়েছে, রয়েছে নিরাপত্তা ও সুখের বাসভবন । তিনিই তাদের অভিভাবক, বন্ধু, সাহায্যকারী, রক্ষক ও প্রতিপালক । এটা তাদের সৎকর্মেরই সুফল । এটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিদান । এখানে আমরা আর একবার এই আকীদার একটি বিরাট বৈশিষ্টের সাক্ষাত পাই। আল্লাহর সার্বভৌমত্ব ও তার রচিত শরীয়তকে সেরাতুল মুস্তাকীম বলে আখ্যায়িত করার মধ্য দিয়েই এই বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে ৷ এর মধ্য দিয়েই ঈমান ও আকীদার প্রতিফলন ঘটে । এটাই আল্লাহ্র এই দ্বীনের স্বভাব । বিশ্ব-প্রতিপালক আন্মাহই এটা নির্ধারণ করেছেন । (আয়াত ১২৮ - ১৩৫)
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।