Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সংযোগ নিয়ে, মানুষের হেদায়াত ও গোমরাহী নিয়ে এবং মানুষের কর্মফল নিয়ে আলোচনা করে, এই সব আয়াত দ্বারা যে সত্যটি প্রতিষ্ঠিত হয়, তা যথাযথভাবে বুঝতে হলে মনস্তাত্বিক যুক্তির উর্ধে উঠে মানবীয় বিবেকের অন্য একটা দিককে কাজে লাগাতে হবে। মনস্তাত্তিক যুক্তি বলতে আমরা বুঝি এই বিষয় সংক্রান্ত সেই সব বিতর্কিত মতবাদ, যা ইসলামী দর্শনের ইতিহাসে বিশেষত মো'তাযেলা, আহলে সুন্নাহ ও মরজিয়া প্রভৃতি গোষ্ঠীর মধ্যে কিংবা অন্যান্য অদৃশ্য তত্ব ও দর্শনের ইতিহাসে যে সব চিন্তাধারার বিকাশ ঘটেছে সেগুলোকে । এই বিষয়টাকে বুঝার জন্যে একদিকে যেমন মনস্তাত্তিক যুক্তির বাইরে মানবীয় বিবেকের অন্যান্য দিককে ব্যবহার করা প্রয়োজন,অপরদিকে তেমনি “মনস্তাত্ত্বিক বিতর্ক' নিয়ে নয় বরং বাস্তব সত্য নিয়ে আলোচনা করা জরুরী । কোরআন মানবসত্ত্বীয় ও বাস্তব জগতে একটা বাস্তব সত্যকে তুলে ধরে। কিন্তু এই সত্যটির ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা এবং মানুষের ইচ্ছা ও কর্মের মাঝে বিরোধ দেখা দেয় বলে বাহ্যত প্রতীয়মান হয় । অথচ মনস্তাত্ত্বিক যুক্তি দিয়ে এটা বুঝা যায় না। উদাহরণ স্বরূপ যখন বলা হয় যে, আল্লাহর ইচ্ছা মানুষকে প্রবলভাবে হেদায়াত বা গোমরাহীর দিকে ঠেলে দেয়, তখন এটা বাস্তব সত্য হয় না। আবার যদি বলা হয় যে, মানুষের ইচ্ছাই তার পুরো ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তবে সেটাও বাস্তব সত্য হয় না। বাস্তব সত্যটা এই উভয়ের মাঝখানে অবস্থিত একটা সূক্ষ্ম জিনিস, এটা আল্লাহর অবাধ ইচ্ছা ও কার্যকর ক্ষমতা এবং বান্দার স্বাধীন নির্বাচন ক্ষমতা ও সেচ্ছামূলক চেষ্টার মধ্যবর্তী ব্যাপার । এই উভয়ের মাঝে কোনো বিরোধ বা সংঘর্ষ নেই। কিন্তু এই বাস্তব সত্যকে যথাযথভাবে বুঝা মনস্তাত্বিক যুক্তির আওতায় সম্ভব নয়। সত্যের একটি বিশেষ প্রকারই নির্দিষ্ট করে দেয় কী পদ্ধতিতে তা নিয়ে আলোচনা করতে হবে এবং কোন পন্থায় সে ব্যাপারে মত প্রকাশ করতে হবে। মনস্তাত্বিক যুক্তি প্রদর্শন পদ্ধতি বা বিতর্কিত মতবাদসমূহ দ্বারা এই সত্যের আলোচনা করা সম্ভব নয়। অনুরূপভাবে এই সত্যকে যথাযথভাবে বুঝার. জন্যে মানসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে এর পূর্ণাংগ স্বাদ গ্রহণ আবশ্যক । যে ব্যক্তি ইসলামের দিকে সক্রিয়ভাবে ও স্বতস্ফর্তভাবে অগ্রসর হয়, সে নিজের বুকে তার জন্যে প্রশস্ততা ও উন্মুক্ততা অনুভব করে । এটা নিসন্দেহে আল্লাহর সৃষ্টি। এটা এমন একটা জিনিস, আল্মাহর সিদ্ধান্ত ছাড়া যার সৃষ্টি ও আত্মপ্রকাশ সম্ভব নয়। এই সৃষ্টি ও আত্মপ্রকাশ বান্দা সম্পর্কে আল্লাহর ইচ্ছা থেকেই উৎসারিত । পক্ষান্তরে যে ব্যক্তির সহজাত স্বভাব গোমরাহীর দিকে ধাবিত হয়, তার বুক সংকীর্ণ এবং হৃদয় কঠিন ও পাষাণ হয়ে যায়। আর এটাও যে আল্লাহই সৃষ্টি করে দেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা এটা আল্লাহর সিদ্ধান্ত ও ইচ্ছা ছাড়া কার্যকরভাবে সংঘটিত হতেই পারে না। আল্লাহ তায়ালা তার সিদ্ধান্ত দ্বারা একে সৃষ্টি ও চালু করেন। এই দুটো কাজই বান্দা সম্পর্কে আল্লাহর ইচ্ছা অনুসারে সংঘটিত হয়। তবে আল্লাহর এই ইচ্ছা বান্দার ওপর বল প্রয়োগ করে না। এটা হলো আল্লাহর সেই ইচ্ছা, যা মানুষ নামক এই সৃষ্টিকে নির্দিষ্ট পরিমাণ ইচ্ছার স্বাধীনতা দিয়ে পরীক্ষা করার রীতি চালু করেছে। আর বান্দার হেদায়াত বা গোমরাহীর দিকে ধাবিত হওয়ার এই ইচ্ছাটুকুকে বান্দা যদি স্বেচ্ছায় প্রয়োগ ও ব্যবহার করে, তবে সেই প্রয়োগ ও ব্যবহারের স্বাভাবিক ফলাফলকে আল্লাহই সৃষ্টি ও কার্যকর করেন। এভাবে বান্দার ইচ্ছা ও চেষ্টা সফল হয়। আন্মাহ তায়ালা যদি তাকে কার্যকর ও সফল না করতেন, তবে তা সফল হতো না। যখন একটি মানসিক সমস্যা দিয়ে অপর একটি মানসিক সমস্যার মোকাবেলা করা হয় এবং এ সব সমস্যার প্রতিকার করা হয়, অথচ আসল সত্যকে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করা হয় না এবং সত্যের সন্ধানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করা হয় না, তখন সত্যকে যথাযথভাবে শিলা শষ্ঠ ৪২২

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।