Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) ইসলামী ব্যবস্থার পাশাপাশি অন্যান্য মতবাদ অধ্যয়ন করতে চাই, তখন প্রকারান্তরে ধরেই নেই যে, বাস্তব জগতের প্রয়োজন মেটানোর জন্যে ইসলামী ব্যবস্থা যথেষ্ট নয়। আসলে এই সময় মনের এই কুচিন্তাকে কিছুতেই আমরা একেবারে ঝেড়ে মুছে ফেলতে পারি না। এমতাবস্থায়, বাস্তবে ইসলামী আন্দোলনের সাথে জড়িয়ে না থাকলে আমাদের মন থেকে এটা কিছুতেই দূর করা সন্ভব নয় যে, 'সকল কাজে ইসলামকে অগ্রাধিকার দেয়া বর্তমান জগতে কিছুতেই উপকারী হতে পারে না।” বাতিল ব্যবস্থার অসারতা অনুধাবন করার জন্যে ইসলামী আন্দোলনের কর্মীদের কর্তব্য হচ্ছে সাধ্যানুষায়ী ইসলামী ব্যবস্থা ও বাতিল ব্যবস্থাকে পাশাপাশি পড়াশুনা করা । যেহেতু তারা মনে-প্রাণে ইসলামী ব্যবস্থার শ্রেষ্ঠতে বিশ্বাসী । আবারও আমি একথার ওপর জোর দিতে চাই যে, ইসলামের মূল বিশ্বাসকে বিজয়ী বিশ্বাস হিসাবে ধরে রাখার জন্যে প্রয়োজন যথাশীঘ্ৰ ইসলামী আন্দোলনের কাজে আত্মনিয়োগ করা । কারণ পূর্ণাংগ ইসলামী জীবন ব্যবস্থা বোস্তব জীবনের জন্যে প্রদত্ত ইসলামী সমস্ত আইন কানুন) কায়েমের লক্ষ্যে পরিচালিত আন্দোলনে শরীক হওয়ার মাধ্যমেই একমাত্র ইসলামী আকীদার প্রতি আস্থাবান হওয়ার প্রমাণ পেশ করা যায়। এভাবে পুনরায় বলছি, একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাই মানুষের জন্যে প্রকৃতি সংগত এই জীবন পদ্ধতিই সব থেকে বড়, সব থেকে মযবৃত এবং মানুষের সকল সমস্যা সমাধানে সব থেকে বেশী কার্যকর এবং মানুষের প্রকৃতির জন্যেও সব থেকে উপযোগী- তার চিন্তাধারাকে সঠিক খাতে প্রবাহিত করার জন্যে যেমন, তেমনি মানুষের মন মগণযে এর সুশীতল পরশ বুলানোর ক্ষেত্রেও এ ব্যবস্থা সর্বাপেক্ষা উপযোগী । ইসলামী আন্দোলনে যোগদান করার পূর্বেই এ মহান শ্বীন'-এর আকীদা সম্পর্কে নিশ্চিন্ততা ও প্রশান্তি লাভ করা খুবই জরুরী । কারণ এই প্রশান্তিই তাকে ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর দায়িত্ব পালনে সাহস ও উৎসাহ জোগাবে এবং ত্বকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে। আর, ইসলামী চিন্তাধারার শ্রেষ্ঠত্ব সম্পর্কে এইভাবে মন যখন নিশ্চিন্ত হয়ে যাবে, তখনই বাস্তবে সকল কিছুর ওপর এই ব্যবস্থাই যে একমাত্র কার্যকর ব্যবস্থা তা প্রমাণ করার জন্যে মনের মধ্যে শক্তি পাওয়া যাবে এবং তখনই ইসলামী আইন কানুন চালু করার দিকে পা বাড়ানো সহজ হবে। আমাদের পারিপার্থিক অবস্থা ইসলামী দাওয়াতের ক্ষেত্রে কোনো কোনো কর্মীর ধমনীতে খুবই চাপ সৃষ্টি করে চলেছে, যার কারণে তারা ইসলামী ব্যবস্থাকে বিজয়ী ব্যবস্থা হিসাবে দেখার জন্যে খুব ব্যস্ত হয়ে পড়েছে। কারণ অনেক সময়ে তাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, “যে ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে তোমরা আহবান জানাচ্ছ, তার বিস্তারিত রূপরেখা কী? এ ব্যবস্থা চালু করার জন্যে তোমাদের কাছে কী কী যুক্তি আছে? কী আইন কানুন আছে? এ সূরার মধ্যে তার বর্ণনা রয়েছে এবং এগুলো জানার জন্যেই তারা খুব ব্যস্ত হয়ে পড়েছে এবং তাদের আকীদা মযবুত করার পূর্বেই তারা সেই আইনগুলো জানতে চায়। প্রকৃতপক্ষে মক্কার জীবনে ঈমানের এই স্তরে তারা আল্লাহ তায়ালার বিধান মানার জন্যে যোগ্য হতে পারেনি। আল্লাহ তায়ালা চেয়েছিলেন, এই স্তরে তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঈমানকে মযবুত করবে এবং তাদের মেযাজের সংগে যখন ঈমান খাপ খেয়ে যাবে, তখনই তাদের জীবনের জন্যে উপযোগী বিভিন্ন আইন কানুন নাধিল করা হবে । যেহেতু, এই সব আইন কানুনের মধ্যে যে কঠোরতা আছে তখন তাদের পক্ষে তা বর্দাশত করা সম্ভব হবে। ইসলামী দাওয়াত দানকারীদের কর্তব্য হচ্ছে আপাতদৃষ্টিতে চাকচিক্যময় কোনো জিনিসের দিকে যেন তারা না তাকায়, তাদের বিভিন্ন কাজ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা যে জাহেলী সমাজ ব্যবস্থার প্রচলিত নিয়মনীতি পরিত্যাগ করতে পেরেছে, তারা যেন তার দৃষ্টান্ত স্থাপন করে এবং যারা দ্বীন ইসলামের নিয়ম কানুনগুলোকে সর্বান্তকরণে মেনে নিতে পারেনি, বিশাস ৬ষ্ঠ হ

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।