110010://1519111801-$/0101017535-00|) এরপর দেয়া হয়েছে লাঞ্কনা ও কঠিন শাস্তির হুমকি, “অপরাধে যারা লিপ্ত হয়েছে, ত তাদেরকে আল্লাহর কাছে লাঞ্ছনা ও তাদের ষড়যন্ত্রের শাস্তি স্বরূপ কঠিন শাস্তি ভোগ করতে হবে ।' আল্লাহর কাছে লাঙ্কনা ভোগ করতে হবে নিজের অনুসারীদের ওপর প্রভুত্ব ও খবরদারী চালানোর বদলা স্বরূপ, রও ইত দেখিয়ে ভাতে ভালোর নিলি বি আল্লাহর রসূলের পদ দখল করার স্পর্ধাপূর্ণ বাসনার শাস্তি স্বরূপ এবং কঠিন শাস্তি ভোগ করতে হবে ভয়ংকর ষড়যন্ত্র, রসূলদের বিরুদ্ধে শত্রুতা পোষণ এবং মোমেনদের ওপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালানোর প্রতিশোধ স্বরূপ । ইস্সজ্লাম মালা যখখন্ন আকাশে চড়ার মতো কঠিন _ এই পর্বের শেষ আয়াতটিতে দেখানো হয়েছে মোমেনদের অন্তরে হেদায়াত ও ঈমানের অবস্থার প্রকৃত চিত্র, “যে ব্যক্তিকে আল্লাহ তায়ালা হেদায়াত করতে ইচ্ছা করেন, তার বক্ষকে ইসলামের জন্যে * আয়াত ১২৫) অর্থাৎ হেদায়াত লাভে আগ্রহী এবং পরীক্ষা স্বরণ প্রদত্ত সীমিত স্বাধীন নির্বাচনী ক্ষমতা প্রয়োগ করে হেদায়াত লাভের জন্যে অগ্রসর হওয়া ব্যক্তিকে হেদায়াত প্রদানের যে স্থায়ী নীতি যায়, সে স্বতক্ফুর্তভাবে ও সাগ্রহে ইসলামকে স্বাগত জানায় এবং ইসলামকে পেয়ে তার হৃদয়মন প্রশান্ত ও পরিতৃপ্ত হয়। আর হেদায়াত থেকে মুখ ফিরিয়ে নেয়া এবং হেদায়াতকে গ্রহণের সহজাত ইচ্ছা ও যোগ্যতাকে ইচ্ছাকৃত ভাবে নিষ্কিয় করে দেয়া মানুষকে বিপথগামী করার যে স্থায়ী নীতি আল্লাহ তায়ালা অনুসরণ করেন, সেই নীতি অনুসারে আল্লাহ তায়ালা যাকে বিপথগামী করার সিদ্ধান্ত নেন, তার বুককে এতো সংকুচিত করে দেন যে, সে যেন অতি কষ্টে আকাশে আরোহণ করছে। অর্থাৎ তার মন ও বিবেক এমন বিকৃত ও বদ্ধ হয়ে যায় যে, ইসলাম গ্রহণ করা তার পক্ষে আকাশে আরোহণের মতোই কষ্টকর হয়ে দীড়ায়। এখানে একটি মানসিক অবস্থাকে একটি দৈহিক অবস্থার সাথে তুলনা করা হয়েছে। মনের সংকীর্ণতা ও বুকের সংকোচনকে আকাশে আরোহণের সাথে তুলনা করা হয়েছে। হাফসের কেরাত অনুসারে এখানে যে “ইয়াস্সায়াদু"' শব্দটি ব্যবহৃত হয়েছে, তার উচ্চারণ খুবই কষ্টকর। আর এই শব্দটি দ্বারা আকাশে আরোহণের কষ্ট এবং হৃদয়ের সংকীর্ণ তাকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতপর অত্যন্ত স্বাভাবিক ও সংগত মন্তব্য করা হয়েছে আয়াতের শেষাংশে, যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ এভাবেই লাঞ্কনার শিকার করেন । “এভাবেই' অর্থাৎ আল্লাহ্ যাকে হেদায়াত করতে চান, তার যেমন বুক খুলে দেন এবং যাকে গোমরাহ করতে চান তার জন্যে যেমন হেদায়াত লাভকে কষ্টকর করে দেন, তেমনিভাবে যারা ঈমান আনে না তাদেরকে লাঙ্কনা প্রদান করেন। সংশ্লিষ্ট শব্দ 'রিজ্স্*-এর এক অর্থ লাঞ্কনা এবং আরেক অর্থ শাস্তি। আযাব বা শাস্তির দৃশ্যের মধ্যে এই উভয় অর্থেরই সমাবেশ ঘটেছে। শাস্তির মধ্যে এই লাঞ্কনা ও অবমাননারও সমাবেশ ঘটেছে এবং তা কখনো তা থেকে দূর হয় না। বস্তুত এই উভয় অর্থের সমাবেশই এখানে কাংখিত । আলোচ্য ১২৫ আয়াতটি সম্পর্কে আরো কিছু কথা বাকী রয়েছে । কোরআনের এই আয়াত এবং অনুরূপ অন্যান্য আয়াত যা আল্লাহর ইচ্ছা এবং মানুষের ইচ্ছা ও চেষ্টার মাঝে সম্পর্ক ও
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।