Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) প্রিয় করে রেখেছিলো, তা সুস্পষ্ট । এই জিনিসগুলোতেই তাদের কাছে তাদের ইসলামের ও রসূলের শক্রতাকে মজার জিনিস বানিয়ে রেখেছিলো । আল্লাহ তায়ালা তাদের প্রলাপোক্তির জবাব দিয়েছেন। প্রথম জবাবে বলেছেন যে, রেসালাতের দায়িত্ পালন করার' জন্যে উপযুক্ত লোক নির্বাচন করার কাজটা আল্লাহর এ কথা জানার সাথে জড়িত যে, এই গুরুতৃপূর্ণ কাজের জন্যে অধিকতর উপযুক্ত ব্যক্তি কে। দ্বিতীয় জবাবে ধিক্কার দিয়েছেন এবং ভয়ংকর পরিণতির হুমকি দিয়েছেন, “আল্লাহই সবচেয়ে ভালো রেসালাত একটা শুরুতৃপূর্ণ দায়িত্ব । এটা একটা প্রাকৃতিক ঘটনা । পৃথিবীতে বিরাজমান আল্লাহর বহু সংখ্যক কাজের মধ্য হতে একজন বিশিষ্ট বান্দার তৎপরতার সাথে মহান আল্লাহর শাশ্বত ইচ্ছা ও সংকল্পের যখন সংযোগ ঘটে, সীমাবদ্ধ মনুষ্যজগতের সাথে আল্লাহর ঘনিষ্ঠতম ফেরেশতাদের যখন সংযোগ ঘটে, আখেরাতের সাথে দুনিয়ার যখন সংযোগ ঘটে, মানুষের হৃদয়ে, মানব সমাজে ও ইতিহাসের আবর্তনের বিশিষ্ট স্তরে যখন মহাসত্যের আবির্ভাব ঘটে, মানব সত্ত্ব এক অভাবিত সৌভাগ্যের পরশে যখন শুধু আল্লাহর জন্যে উৎসর্ণিত হতে সংকল্পবদ্ধ হয়, শুধু ইচ্ছায় ও কর্মে নয় বরং যে স্থানে এই গুরুতৃপূর্ণ দায়িত্ অর্পিত হবে সেই স্থানও যখন আল্লাহর জন্যে উৎসর্গীকৃত হতে চায়, কেবল তখনই রসূলের সত্ত্বা এই মহাসত্য ও তার উৎসের প্রত্যক্ষ ও পূর্ণাংগ যোগসূত্রে আবদ্ধ হয়। রসূলের সত্ত্বা স্বীয় জন্মগত উপাদানের দিক দিয়ে অবাধে ও অসংকোচে প্রত্যক্ষভাবে ও পরিপূর্ণভাবে এই মহাসত্যকে গ্রহণের যোগ্য না হলে তা এই সংযোগের আওতায় আসে না। একমাত্র আল্লাহ তায়ালাই জানেন কোথায় তিনি তার রেসালাতের এই গুরু দায়িত্্‌ স্থাপন করবেন এবং কার ওপর এই গুরুভার অর্পণ করবেন! একমাত্র তিনিই সেই ব্যক্তিত্বকে নির্বাচন করতে পারেন, যাকে কোটি কোটি মানুষের মধ্য হতে এই দায়িত্বরে যোগ্যতম বিবেচনা করেন এবং তাকে বলেন, এই গুরু দায়িতে তোমাকে নিয়োগ করা হলো। যারা রেসালাতের দায়িত্বের জন্যে উৎসুক হয় অথবা রসূলকে যা দেয়া হয়েছে তদ্রপ জিনিস নিজের জন্যেও কামনা করে, তারা প্রথমত স্বভাবগত ও জন্মগতভাবে এই দায়িত্রে- যোগ্য নয়। কারণ তারা তাদের সত্তাকে প্রাকৃতিক জগতের একটি অবিচ্ছেদ্য অংশ ও পার্থিব স্বার্থোদ্ধারের হাতিয়ার মনে করে। অথচ রসূলরা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ । তিনি রেসালাতের অর্পিত দায়িতৃকে গ্রহণ করেন মাত্র। এ জন্যে তিনি নিজের সত্ত্বীকে সমর্পণ করেন এবং নিজের স্বার্থকে ভুলে যান। তিনি নিজের ইচ্ছা ও কামনা বাসনা ছাড়াই এ দায়িত্ব লাভ করেন। যেমন আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, “তোমার ওপর কেতাব নাধিল হোক এটা তুমি আশা করোনি। এটা নিছক আল্লাহর রহমত হিসাবে এসেছে ।' তা ছাড়া যারা রেসালাতের পদ লাভের প্রত্যাশী হয়, তারা অজ্ঞ ও মূর্খ । এই দায়িত্রে গুরুত্ব তারা বোঝে না। তারা এও জানে না এ কাজের উপযুক্ত লোক নির্বাচনে যে জ্ঞানের প্রয়োজন, তা শুধু আল্লাহরই আছে এবং এ জন্যে নির্বাচনের ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহরই রয়েছে । এ জন্যেই আল্লাহ তায়ালা এই কঠোর জবাব দেন, “আল্লাহই ভালো জানেন, তার রেসালাতকে তিনি কোথায় রাখবেন ।' আল্লাহ তায়ালা এটাকে যেখানে রাখার যোগ্য বলে জানতেন, সেখানেই রেখেছেন । এর জন্যে তিনি তার সৃষ্টির সবচেয়ে মহৎ ও মহান এবং সবচেয়ে নিষ্ঠাবান ও সৎ ব্যক্তিদেরকেই নির্বাচন করেছেন। নবীদেরকে তিনি সেই মহত্তম মানব ৮৮ যার শেষ | রসুল হলেন সৃষ্টির সেরা মোহাম্মদ (স.)।

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।