110010://1519111801-$/0101017535-00|) আল্লাহর চিরন্তন স্বাভাবিক নিয়ম এই যে, তিনি তার রসূলদেরকে সত্য ও হেদায়াতের বাণী দিয়ে পাঠান । সেই: বাণী দুনিয়ার সমস্ত খোদায়ীর দাবীদার, প্রভূত্বের দাবীদার ও সার্বভৌম | ক্ষমতার দাবীদারদেরকে খোদায়ী থেকে, প্রভুত্ থেকে ও সার্বভৌমতৃ্ থেকে উৎখাত করতে চায়। এ জন্যে তারা আল্লাহর দ্বীন ও তার রসূলদের বিরুদ্ধে আদাপানি খেয়ে লেগে যায়। তারপর বড় বড় শহরে, বন্দরে ও রাজধানীতে শুরু করে তাদের ষড়যন্ত্রের তান্ডব । পরস্পরকে চক্রান্তপূর্ণ ও প্রতারণাপূর্ণ কথা দিয়ে বশীভূত করে রাখে । এই মানুষ শয়তানরা জ্বিন শয়তানদের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে সত্য ও হেদায়াতকে রুখে দীড়ায় ও তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে, বাতিল ও গোমরাহী প্রচার ও প্রসারে লিপ্ত হয় এবং এই সব গোপন ও প্রকাশ্য চক্রান্ত ছারা মানুষকে হেয় প্রতিপন্ন করে। এটা একটা চিরায়ত রীতি এবং একটা অনিবার্ধ যুদ্ধ। কেননা ইসলামের প্রাথমিক স্তুন্ত সার্বভৌমত্বকে আল্লাহর একক ও নিরংকুশ অধিকার ঘোষণার সাথে এই সব নগর মহানগর ভিত্তিক অপরাধীদের উচ্চাভিলাষ এমনকি তাদের অস্তিত্বের ঘোরতর বিরোধকে কেন্দ্র করেই এই অনিবার্য যুদ্ধের উদ্ভব। | এ যুদ্ধ থেকে হাত গুটানো তো দূরের কথা-এর শেষ পরিণতিতে না পৌছে রসূল (স.) ও মোমেনদের গত্যান্তর নেই। আল্লাহ তায়ালা তার প্রিয়জনদেরকে আশ্বাস দিয়েছেন যে, বড় বড় অপরাধীর ষড়যন্ত্র যত বড় এবং যতো মারাত্মক হোক না কেন, তা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদেরই ধ্বংস সাধন করবে । কেননা এ যুদ্ধে মোমেনরা একা নয়। এ যুদ্ধে তাদের সংগী ও তাদের পৃষ্ঠপোষক স্বয়ং আল্লাহ তায়ালা । তিনিই তাদের জন্যে এবং তাদের শত্রুদের চক্রান্ত বিনাশ করার জন্যে যথেষ্ট । তাদের ঘড়যন্ত্র তাদের নিজেদেরই বিরুদ্ধে কার্যকর হচ্ছে। অথচ তারা . জানে না। সুতরাং মোমেনদের বিচলিত হবার কিছু নেই । তাদের নিশ্চিন্ত থাকা উচিত । দুক্লাচার কাকফেক্সদেন্স এদ্দত্য পরবর্তী আয়াত আল্লাহর রসূল ও তার দ্বীনের দুশমনদের ওদ্ধত্য ও অহংকারের স্বরূপ উন্মোচন করেছে। তাই এই উঁদ্ধত্য ও অহংকার তাদেরকে ইসলাম গ্রহণ থেকে দূরে ঠেলে দেয়। তাদের আশংকা, ইসলাম গ্রহণ করলে অন্য সকল বান্দার মতো আল্লাহর সাধারণ বান্দা হয়ে যেতে হবে । তারা চায় তাদের অনুসারীদের মধ্যে তাদের বিশিষ্টতাকে ধরে রাখতে । এ জন্যে নবীর প্রতি ঈমান আনা তাদের পক্ষে কষ্টকর । সেটা হবে তীর কাছে সবিনয়ে আত্মসমর্পণের শামিল। অথচ তাদের অভ্যাস গড়ে উঠেছে আপন অনুসারীদের খোদার আসনে বসার, তাদের জন্যে আইন প্রণয়ন করার ও অনুসারীদের পক্ষ থেকে সেই আইন গ্রহণ করতে দেখার এবং তাদেরকে হুকুম দিয়ে তাৎক্ষণিক আনুগত্য লাভ করার। এ জন্যেই তারা এমন জঘন্য প্রলাপোক্তি করতে পেরেছিলো, “আল্লাহর রসূলদেরকে যা দেয়া হয়, আমাদেরকেও সেরূপ জিনিস না দেয়া পর্যন্ত আমরা কখনো ঈমান আনবো না ।” (আয়াত ১২৪) ওলীদ বিন মুগীরা বলেছিলো, নবুওত যদি সত্য হতো, তাহলে ওটা পাওয়ার ব্যাপারে তোমার চেয়ে আমারই অগ্রাধিকার থাকতো । কেননা তোমার চেয়ে আমার বয়সও বেশী, ধনসম্পদও বেশী ।' আর আবু জাহল বলেছিলো, “মোহাম্মদের কাছে যা আসে, আগে আমাদের প্রত্যেকের কাছে তা আসুক । তা না হলে আমরা তার ওপর সস্তৃষ্টও হবো না। তার অনুসারীও হবো না।' | অহংকার ও দান্তিকতা, অনুসারীদের মধ্যে বিশিষ্ট স্থান লাভ এবং তাদেরকে আদেশ দিতেই তাদের পক্ষ থেকে আদেশ পালন- এই জিনিসগুলোই যে তাদের কাছে কুফরীকে ভিত ও
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।