Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আচ্ছন্ন । ঈমানের আলোর পরশে তা এমন জীবিত ও প্রদীপ্ত হয়ে উঠলো যে, তা দিয়ে তারা মানৰ সমাজে চলাফেরা করে পথভ্রষ্ট মানুষকে সুপথ দেখাতে লাগলো, পংগু হয়ে পড়ে থাকা মানুষকে তুলে সবল করতে লাগলো, ভীত-সন্ত্স্ত মানুষকে ভীতিমুক্ত করতে লাগলো, পরাধীন মানুষকে স্বাধীন করতে লাগলো, মানব জাতির সামনে তাদের চলার পথ চিহ্নিত করতে লাগলো এবং পৃথিবীতে নতুন মানুষের আবির্ভীব ঘোষণা করতে লাগলো, যে মানুষ স্বাধীন, প্রদীপ্তমনা এবং আল্লাহর গোলামদের গোলামী থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামীতে নিয়োজিত । আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করছেন যে, যার আত্মায় আল্লাহ তায়ালা ঈমানী প্রাণশক্তি ফুঁকে দিয়েছেন এবং যার হৃদয়কে ঈমানী আলোয় উদ্ভাসিত করেছেন, সে কি সেই ব্যক্তির সমান হতে পারে, যে ঘোর অন্ধকারে নিমজ্জিত এবং তা থেকে তার বেরিয়ে আসার উপায়ও তার নেইঃ এই দুই ব্যক্তি সম্পূর্ণ দুই জগতের বাসিন্দা । এই দুই জগতের মাঝে অনেক ব্যবধান। _ এখন প্রশ্ন এই যে, চারিদিকে আলোর বন্যা বইতে থাকা সত্তেও অন্ধকারে আচ্ছত্নদেরকে কে আটকে রাখে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তায়ালা বলেন, “এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকান্ডকে সুশোভিত করে তুলে ধরা হয়ে থাকে । বস্তুত এটাই অন্ধকারকে আঁকড়ে ধরে রাখার মূল রহস্য। কুফর, অন্ধকার ও আত্মার মৃত্যুকে সুশোভিত করার প্রবণতা রয়েছে কোনো কোনো মহলে । এই সুশোভিতকরণের প্রথম উদ্যোক্তা হলো আল্লাহর ইচ্ছা । আল্লাহর এই ইচ্ছাই মানুষের জন্মগত স্বভাবকে আলো ও অন্ধকার উভয়কে ভালোবাসার যুগপৎ যোগ্যতা দান করে । এই যুগপৎ যোগ্যতা দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় সে আলোকে বেছে নেয়, না অন্ধকারকে । যখন সে অন্ধকারকে বেছে নেয়, তখন সেই অন্ধকারকে তার জন্যে সুশোভিত করা হয় এবং সে অন্ধকারের প্রতি অনুরক্ত ও আসক্ত হয়ে পড়ে, যাতে সে অন্ধকার থেকে বেরিয়ে না আসে। তা ছাড়া জ্বিন শয়তান ও মানুষ শয়তানরা পরস্পরের প্রতি কথার ফুলঝুরি ছিটিয়ে প্রতারিত করে এবং কাফেরদের কর্মকান্তকে বাহবা দিয়ে সুষমামভিত করে । আর যার মন ঈমান থেকে, আলো থেকে ও জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তা অন্ধকারে ডুবে গিয়ে হেদায়াত ও গোমরাহী বাছবিচারের ক্ষমতা হারিয়ে ফেলে এবং কুপ্ররোচনায় বিভ্রান্ত হয়। “এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকান্ড সুশোভিত করা হয়'-এ কথার মর্মার্থ এটাই। সপাশ্পিষ্ঠদের সাতে ঘমোমেনদের সংঘাত অনিবার্ধ একই পন্থায়, একই কারণে ও একই নিয়মে আল্লাহ তায়ালা প্রত্যেক শহরে তার বড় বড় অপরাধীকে সুযোগ করে দেন যেন তারা চক্রান্ত করে বেড়ায়, যাতে পরীক্ষা সম্পূর্ণ হয়, আল্লাহর সিদ্ধান্ত কার্যকরী হয়, আল্লাহর সৃক্ষ, প্রাজ্ঞ ও মহৎ উদ্দেশ্য সফল হয়, প্রত্যেকে সহজে নিজের সাধ্যমতো কাজ করতে পারে এবং শেষ পর্যন্ত নিজের নির্ধারিত পরিণতি ভোগ করে। ১২৪ আয়াতে আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন। বস্তুত এটাই আল্লাহর চিরন্তন রীতি। আল্লাহ তায়ালা প্রত্যেক বড় বড় শহর, বন্দর ও রাজধানীতে বড় বড় অপরাধীকে নিয়োগ করেন। তারা আল্লাহর দ্বীনের শক্রু হিসাবে অবস্থান করে। যে ক্ষমতা ও পদমর্ধাদার বলে তারা মানুষের ওপর ওদ্ধত্য প্রকাশ করে, মানুষের ওপর প্রভূত ফলায়, মানুষকে গোলাম বানায়, তা সবই আল্লাহর একান্ত অধিকার, সেই ক্ষমতা ও পদমর্যাদা হতে ইসলাম তাদেরকে উৎখাত করতে বদ্ধপরিকর । কেননা মানুষের আসল মনিব, বাদশাহ ও মাবুদ হচ্ছেন আল্লাহ তায়ালা ।

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।