110010://1519111801-$/0101017535-00|) আল্লাহর সাথে সম্পর্ক নশ্বর মানুষকে চিরস্থায়ী জীবনের সাথে সম্পৃক্ত করে । অতপর তাকে দৃশ্যমান জীবন ও ভৌত জগতের সাথেও সম্পৃক্ত করে। অতপর তাকে আবহমানকাল ব্যাপী জগত জুড়ে বিদ্যমান ঈমানী কাফেলার সাথে যুক্ত করে। ফলে তার অস্তিত্ব শধু তার সীমিত আয়ুক্কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঈমান আনয়নের ফলে মানুষের হৃদয় উল্লেখিত ঈমানী আলোয় উত্ভাসিত হয়। ফলে তার কাছে ইসলামের সকল তত্ব ও তথ্য সুস্পষ্ট হয়ে ধরা দেয়। আর বাস্তব জীবনের জন্যে ও তৎপরতার জন্যে তার বিধান বিস্ময়করভাবে প্রেরণার সঞ্চার করে । মানুষ যখন এই ঈমানী নূর বা আলো লাভ করে, তখন তার হৃদয়ে এক চমকপ্রদ ও নধিরবিহীন অবস্থার উত্তব হয়। তখন তার ইসলামী আকীদা, আদর্শ ও কর্মের মধ্যে চমৎকার সমন্বয় ঘটে । ইসলাম তখন তার কাছে শুধু কতিপয় আকীদা, এবাদাত, আইন ও উপদেশের সমষ্টি থাকে না, বরং সব কিছুর সাথে তার সুষ্ঠ সময় ও একাত্মতার সৃষ্টি হয়। এই নূর বা আলোতে যখন তার হৃদয় উদ্ভাসিত হয়, তখন জগত, জীবন, মানবমন্ডলী এবং বিশ্বজগতে ও মানব সমাজে সংঘটিত ঘটনাবলী সংক্রান্ত যাবতীয় তত্ব ও তথ্য তার সামনে প্রতিভাত হয়। তার সামনে প্রতিভাত হয় চমকপ্রদ দৃশ্য । প্রতিভাত হয় সৃষ্টিজগত পরিচালনা ংক্রান্ত আল্লাহর সুক্ষ নীতি- যার বিধিব্যবস্থা স্থিতিশীল, কিন্তু স্বাভাবিক ও সহজ সরল । প্রতিভাত হয় আল্লাহর প্রবল ও অপ্রতিরোধ্য ইচ্ছা, যা আল্লাহর উক্ত জগৎ পরিচালনা নীতির পরিচালকশক্তি হিসাবে সদা সক্রিয় রয়েছে এবং উক্ত নীতিকে পরিবেষ্টিত করে রেখেছে। তার সামনে আরো প্রতিভাত হয় আল্লাহর প্রাকৃতিক নীতি ও তীর ইচ্ছার অধীন মানব সমাজ ও তার ঘটনাবলীর প্রকৃত স্বরূপ । হৃদয় এই ঈমানী নূরে আলোকিত হলে মানুষ সব কিছুতে স্বচ্ছতা ও স্পষ্টতা দেখতে পায় । স্বচ্ছতা ও স্পষ্টতা দেখতে পায় নিজের ইচ্ছায়, মনের ভাবান্তরে, পরিকল্পনায় ও সকল কাজকর্মে । স্বচ্ছতা ও স্পষ্টতা দেখতে পায় তার আশপাশে যা যা সংঘটিত হয় তাতেও-চাই তা আল্লাহর জগত পরিচালনার নীতি সংক্রান্ত হোক, মানব সমাজের কার্যকলাপ ও চিন্তাধারা সংক্রান্ত হোক, অথবা তাদের গোপন ও প্রকাশ্য পরিকল্পনা সংক্রান্ত হোক । এই ঈমানী নূরের ঝলকানিতে সে তার নিজের সত্ত্বায়, বিবেক বুদ্ধিতে ও মনমানসে এবং পারিপার্থিকতায় সংঘটিত ঘটনাপ্রবাহ ও ইতিহাসের এমন ব্যাখ্যা লাভ করে, যেন সে কোনো পুস্তকে তা পাঠ করছে। মানুষের হৃদয় এই আলোতে উত্তাসিত হলে সে নিজের মনমগযে, আবেগ অনুভূতিতে ও ্রজ্ঞায় দীপ্তি ও ওজ্ঘবল্যের সন্ধান পায়। সে তার মন-মগযে, পরিস্থিতি-পরিবেশে ও পরিণতিতে শান্তি ও নিশ্চিন্ততা লাভ করে এবং সকল অবস্থায় ও সকল সময় শান্তি, তৃপ্তি, বিশ্বস্ততা, নির্ভরতা, উদারতা ও পেলবতা লাভ করে। এভাবে কোরআন তার অপূর্ব প্রকাশভংগিতে সেই তন্তুটিকে অত্যন্ত উদ্দীপনাময় করে তুলে ধরে। | “যে ব্যক্তি মৃত ছিলো, অতপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন আলো দিয়েছি, যা দ্বারা সে মানব সমাজে চলাফেরা করে, সে কি সেই ব্যক্তির সমান, যে এমন অন্ধকারে থাকে যা থেকে সে বেরুতে পারে না? (আয়াত ১২৩) ইসলাম গ্রহণের আগে মুসলমানরা এ রকমই ছিলো । তাদের আত্মায় ঈমানের প্রাণশক্তি ফুঁকে দিয়ে তাকে সজীব করার পূর্ব পর্যন্ত তাদের হৃদয় ছিলো মৃত এবং তাদের আত্মা ছিলো অন্ধকারে
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।