110010://1519111801-$/01010175395-00|) পর্যালোচনা । এ আলোচনার উপসংহারে ঈমানের অবস্থা ও কুফরীর অবস্থা এই দুটি অবস্থার চমকপ্রদ ছবি অংকন করা হয়েছে। এতে ঈমানকে বক্ষের প্রশস্ততা ও উন্যুক্ততা এবং কুফুরকে বক্ষের সংকীর্ণতা ও শ্বাসরুদ্ধতার আকারে চিত্রায়িত করা হয়েছে । আর এই আলোচনাটাকে যবাই করা জন্তুর হালাল ও হারাম হওয়া সংক্রান্ত আলোচনার সাথে এভাবে যুক্ত করা হয়েছে যে, একটিকে মূল এবং অপরটিকে শাখা হিসাবে দেখানো হয়েছে। সেই সাথে এ আয়াতে উক্ত শাখার |. গভীরতা ও বৃহৎ মূলের সাথে তার সম্পর্কের দৃঢ়তা প্রতিফলিত হয়েছে। (আয়াত ১২৩-১২৬) এ আয়াতগুলো হেদায়াত ও ঈমানের প্রকৃতি বর্ণনা প্রসংগে একটা বাস্তব অবস্থার বস্তুনিষ্ঠ . পর্যালোচনা করেছে। এ আয়াতে যে রূপক ও উপমা ব্যবহৃত হয়েছে, তা এই বাস্তব অবস্থাটাকেই অধিকতর উদ্দীপনাময় ও প্রেরণাদায়ক বানিয়ে দিয়েছে। কিন্তু মূল বক্তব্য ঠিকই রয়েছে। যে ধরনের বাস্তব অবস্থা এ আয়াতগুলোতে প্রতিফলিত হয়েছে, তাকে এভাবে মর্মস্পর্শী দৃশ্যের আকারে চিত্রায়িত করার যথার্থই প্রয়োজন ছিলো । অবস্থাটা বাস্তব হলেও আধ্যাত্মিক ও আদর্শিক । এ অবস্থাকে অনুভব করা যায়, কিন্তু বলে বুঝানো যায় না। অবশ্য অভিজ্ঞতালন স্বাদ ও অনুভূতিকে স্মরণ করিয়ে দিলে বুঝানো যায় বটে, তবে তা সেই ব্যক্তিকেই বুঝানো যায় যে ইতিপূর্বে বাস্তবিক পক্ষে তার স্বাদ গ্রহণ করেছে। কোরআন যে আকীদা ও মতাদর্শ পেশ করে, তা মানুষের হৃদয়ে নিজীবতার অবসান ঘটিয়ে নবজীবনের আবির্ভাব ঘটায়, অন্ধকারের অবসান ঘটিয়ে হৃদয়কে আলোকে উদ্ভাসিত করে । এমন জীবনের আবির্ভাব ঘটায়, যার আওতায় সব কিছুর নতুন স্বাদ অনুভব, নতুন রূপ দর্শন ও নতুন মূল্য উপলব্ধি করা হয়। অথচ এই নবজীবন লাভের আগে এরূপ উপলব্ধি করা হতো না। এমন আলোয় হৃদয়কে উদ্ভাসিত করে, যার রশ্মিতে ও আওতায় সব কিছু স্পষ্ট হয়ে দেখা দেয়। অথচ হৃদয় ঈমানের আলোঢ আলোকিত হওয়ার আগে এমন দিব্য দর্শনের সুযোগ কখনো ঘটেনি । এই বিষয়টি আসলে বলে বুঝানো সম্ভব নয়। যে ব্যক্তি নিজে তা অর্জন করে, কেবল সেই বুঝতে পারে । কোরআনের ভাষা এই অভিজ্ঞতার তথ্য হস্তান্তরের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ও বাহন। কেননা কোরআনের ভাষা এই তথ্যকে বহু বিচিত্র রূপে চিত্রিত করে। কুফুর সেই আসল শাশ্বত জীবনের সাথে মানুষের সম্পর্কচ্ছেদ ঘটায়, থে জীবনের কোনো শেষ নেই। এ সম্পর্কচ্ছেদ এক ধরনের মৃত্যু । মানুষের সহজাত শক্তি ও প্রতিভাকে বিকৃত ও নিষ্ক্রিয় করে বিধায় কুফুর এক ধরনের মৃত্যু । আর ঈমান হলো সংযোগ, কর্মপ্রস্তুতি ও দাওয়াতকে গ্রহণের নামান্তর ৷ তাই এটা হলো জীবন । কুফুর হচ্ছে আত্মা ও বিবেকের ওপর আবরণ ও আচ্ছাদণ বিশেষ । এর ফলে আত্মা ও বিবেক জ্ঞানার্জন করতে পারে না এবং জ্ঞানের জন্যে উৎসুক হয় না। তাই এটা এক ধরনের অন্ধকার এবং ইন্দ্রিয় ও অনুভূতির নিস্ক্রিয়তার সিল। ঈমান মানুষের সামনে নতুন নতুন দিগন্ত খুলে দেয় এবং নতুন দৃষ্টি, উপলব্ধি ও দৃঢ়তা দান করে! তাই এটা একটা পূর্ণাংগ আলো । কুফুর হচ্ছে এক ধরনের সংকোচন ও বিশুষ্কতা। তাই এটা সংকীর্ণতার নামান্তর । এটা সহজ স্বভাবিক পথ থেকে বিচ্যুতির নামান্তর ৷ সুতরাং এটা একটা জটিল ও কঠিন পথ । কুফর শাস্তি ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হওয়ার নাম । সুতরাং তা এক ধরনের উদ্বেগ ও উৎকষ্ঠা। আর ঈমান হলো বক্ষের প্রশস্ততা, হৃদয়ের প্রশান্তি, সহজ ও সরল পন্থা এবং দীর্ঘ সুশীতল ছায়া । কাফের কে? সে তো একটা শেকড়বিহনী শেওলা । বিশ্বসুষ্টার সাথে সম্পর্কহীন এবং সে জন্যে গোটা সৃষ্টি জগতের সাথে সম্পর্কহীন এক ব্যক্তি, এ জন্যে সে বাস করে এক সংকীর্ণ পরিসরে । এতো সংকীর্ণ পরিসরে, যা সাধারণ জীব জানোয়ারের বসবাসের যোগ্য ।
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।