Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175395-00|) হয়েছে। ইবনে জুরাইজ বলেন, এ আয়াতে দেব দেবীর বেদিতে কোরায়শরা যে জন্তু যবাই করতো এবং অগ্নি-উপাসকরা যে জন্তু যবাই করতো, তার কথা বলা হয়েছে। ইমাম শাফেয়ীর অনুসৃত এই মত যথেষ্ট শক্তিশালী । হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, তিনি 'যার ওপর আল্লাহর নাম নেয়া হয়নি, কথাটির ব্যাখ্যা প্রসংগে বলেছেন যে, এদ্বারা মৃত জন্তু বুঝানো হয়েছে । তিনি এই ব্যাখ্যার সপক্ষে একটি হাদীসও উল্লেখ করেছেন, যা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। রসূল (স.) বলেছেন, “মুসলমানের যবাই করা জন্তু মাত্রেই হালাল- চাই তাতে আল্লাহর নাম উচ্চারণ করুক বা না করুক । কেননা সে কারো নাম উচ্চারণ করলে আল্লাহর নামই উচ্চারণ করবে- আর কারো নয়।' দারাকুতনীতে বর্ণিত এই হাদীসটি দ্বারা এর সমর্থন পাওয়া যায় যে, হযরত ইবনে আব্বাস বলেছেন, কোনো মুসলমান যখন আল্লাহর নাম উচ্চারণ না করেই কোনো জন্তু যবাই করে, তখন তা খাওয়া উচিত। কারণ মুসলমানের ভেতর আল্লাহর কোনো না কোনো নাম থাকেই ।' তৃতীয় মত এই যে, জন্তু যাই করার সময় বিসমিল্লাহ বলতে ভূলে গেলে ক্ষতি নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে তা বাদ দিলে জন্তু হালাল হবে না। এই মতটা ইমাম মালেক ও আহমদ ইবনে হাস্বলের মত হিসাবে ইতিপূর্বে উল্লেখিত মতের চেয়ে অধিক প্রসিদ্ধ । আর ইমাম আবু হানীফা ও তার শিষ্যগণের মতও এটাই। ইবনে জারীর বলেন, এই আয়াতে বর্ণিত বিধিটির কোনো অংশ পরে রহিত হয়েছে কিনা, সে সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ বলেন, হয়নি। মোজাহেদসহ সংখ্যাগরিষ্ঠ মনীধীর অভিমত |]. এটাই । কিন্তু হাসান বসরী ও ইকরামা'বলেন, আল্লাহ তায়ালা প্রথমে তোমরা মোমেন হয়ে থাকলে | আল্লাহর নামে যবাই করা জন্তু খাও এবং আল্লাহর নামে যবাই করা হয়নি এমন জন্তু খেওনা এবং ওটা পাপের কাজ, বলে নিষেধাজ্ঞা জারি করলেন, অতপর তা থেকে আহলে কেতাবের যবাই করা জন্তুকে ব্যতিক্রমী ঘোষণা করে বললেন, 'আহলে কেতাবের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্যে হালাল । অনুরূপভাবে মাকহুল থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আল্লাহ তায়ালা প্রথমে কোরআনে নাযিল করলেন “আল্লাহর নাম নিয়ে যবাই করা হয়নি এমন জন্তু খেয়ো না” অতপর মুসলমানদের ওপর দয়াপরবশ হয়ে ওই আয়াতের বিধি রহিত করলেন এবং বললেন, আজ তোমাদের জন্যে যাবতীয় পবিত্র খাদ্য হালাল করা হলো, আর আহলে কেতাবের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্যে হালাল। শেষোক্ত এই আয়াত দ্বারা পূর্বোক্ত আয়াতকে রহিত করলেন এবং আহলে কেতাবের খাদ্যকে হালাল করা হলো। অতপর ইবনে জারীর মন্তব্য করেন যে, আহলে কেতাবের খাদ্য হালাল হওয়া এবং আল্লাহর নাম না নিয়ে যবাই করা জন্তু হারাম হওয়া এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। ইবনে জারীরের এই উক্তি যথার্থ । যারা প্রাচীন মনীষী ও ইমামদের পক্ষ থেকে উক্ত আয়াতদ্বয়ের ॥ একটি দ্বারা অপরটি রহিত হওয়ার পক্ষে মত দেন, তারা আসলে একথাই বলতে চান যে, আল্লাহর নাম উচ্চারণ ব্যতিরেকে যবাই করা জন্তুর গোশত বাদে আহলে কেতাবের অন্য সব খাদ্য হালাল। ঈমান ও কুফুবেন হক্প এরপর শুরু হচ্ছে একটি পূরণাগ জালোচনা। এতে রয়েছে ঈমান ও কুফরের প্রকৃতি, বড় বড় অপরাধীকে প্রত্যেক জনপদে ষড়যন্ত্র করে বেড়ানোর সুযোগ প্রদান সম্পর্কে আল্লাহর নীতি এবং এই সমস্ত বড় বড় অপরাধীর ঈমান আনার পথে বাধা হয়ে দীড়ানো পুঞ্জীভূত অহংকারের

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।