110010://1519111801-$/0101017535-00|) মনগড়া কোনো আইন অনুসারে কাজ করে, চাই তা একটি ক্ষুদ্র উপবিধিই হোক না কেন, সে মোশরেক | সে যদি শুরুতে মুসলমান থেকে থাকে এবং পরে এই কাজ করে, তাহলেও সে এই কাজের দরুন ইসলাম থেকে বের হয়ে যাবে এবং মোশরেক হয়ে যাবে, চাই এর পরে সে যত দীর্ঘকালই মুখে মুখে সাক্ষ্য দিতে থাকুক যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। অথচ সে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের হুকুম গ্রহণ ও অনুসরণ করে চলেছে। উল্লেখিত কঠোর বক্তব্যের আলোকে যখন আজকের পৃথিবীর অবস্থার দিকে তাকাই, তখন চারদিকে শেরক ও. জাহেলিয়ীত ছাড়া আর কিছুই: দেখি না। কেবল মুষ্টিমেয় কিছু লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ তায়ালা এই জাহেলিয়াত ও শেরক থেকে রক্ষা করেছেন। তারা দুনিয়ার কোনো ব্যক্তির আইন প্রণয়নের ক্ষমতা স্বীকার করে না এবং কারো প্রণীত আইন বা নির্দেশ জোরপূর্বক চাপিয়ে দেয়া ছাড়া তাকে মানে না। আল্লাহ্র লাম বাই শ্রসৎশ্গে বিস্তারিত আতক্লোচলা এবার যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন, তাহলো 'যে সব জন্তুকে আল্লাহর নাম না নিয়ে যবাই করা হয়েছে, তা তোমরা খেয়ো না। এটা পাপ।* আল্লাহর এই উক্তি থেকে যে আইনগত বিধি বেরিয়ে আসে, তা ইবনে কাসীর তার তাফসীরে সংক্ষেপে নিম্নরূপ বর্ণনা করেছেন, “যাদের অভিমত এই যে, যবাইকারী যদি মুসলমানও হয়, তবু আল্লাহর নাম উচ্চারণ না করে যবাই করলে সেই জন্তুর গোশত খাওয়া হারাম, তারা এই আয়াত থেকে প্রমাণ দর্শান | এই বিধি সম্পর্কে ইমামদের তিনটি ভিন্ন ভিন্ন অভিমত পাওয়া যায়। প্রথম মতটি এই যে, যবাই করার সময় আন্মাহর নাম উচ্চারণ বাদ পড়ে গেলে তা খাওয়া হালাল হবে না, চাই ইচ্ছাকৃতভাবেই বাদ পড়ুক কিংবা ভুলক্রমে । ইমাম মালেক, দাউদ যাহেরী এবং শাফেয়ী মাযহাবের কিছু ইমাম এই মতের প্রবক্তাদের অন্তর্ভুক্ত রয়েছেন। তারা এই মতের সপক্ষে এই আয়াতকে প্রমাণ হিসাবে পেশ করেন। অনুরূপভাবে তারা সূরা মায়েদার আয়াত “শিকার ধরা জন্তু | যে শিকার ধরবে তা খাও ও তার ওপর আল্লাহর নাম উচ্চারণ করো", এই আয়াতকে প্রমাণ হিসাবে পেশ করে থাকেন । আলোচ্য আয়াতে “এটা পাপ * এই কথাটা দ্বারা এই বিধির গুরুতু আরো বাড়িয়ে দেয়া হয়েছে। 'এটা" এই সর্বনাম দ্বারা খাওয়া_ মতান্তরে, আল্লাহ ছাড়া “অন্যের নামে' যবাই করা বুঝানো হয়েছে এই মতের সমর্থনে যবাই করা ও শিকার করার সময় আল্লাহর নাম উচ্চারণের আদেশ সম্বলিত কতিপয় হাদীসকেও পেশ করা হয়ে থাকে । তন্মধ্যে দুটো হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রথমটি বোখারী ও মুসলিম শরীফে আদী ইবনে হাতেম ও আবু সা'লাবা থেকে বর্ণিত । “রসুল (সে.) বলেন, “যখন তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকার ধরতে পাঠাবে এবং তার ওপর আল্লাহর নাম উচ্চারণ করবে, তখন সে যা ধরে আনবে তা খাও” দ্বিতীয় হাদীসটিও বোখারী ও মুসলিম শরীফে রয়েছে এবং তা রাফে ইবনে খাদীজ থেকে বর্ণিত। রসূল (স.) বলেন, “যার রক্ত ঝরেছে ও যার ওপর আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, তা খাও। দ্বিতীয় মতটি হলো, যবাই করার সময় আন্মাহর নাম উচ্চারণ করা শর্ত নয়। এটা মোস্তাহাব। তাই ইচ্ছাকৃত ভাবেই হোক বা ভুলক্রমেই হোক, আল্লাহর নাম উচ্চারণ বাদ পড়লে কোনো ক্ষতি নেই। এটি প্রধানত ইমাম শাফেয়ীর অভিমত । ইমাম শাফেয়ী আলোচ্য আয়াতের ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে, এতে শুধু আল্লাহর নাম উচ্চারণ বাদ পড়া বুঝানো*হয়নি বরং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবাই করা বুঝানো হয়েছে । এ ব্যাপারে তিনি কোরআনের অন্য আয়াতের বরাত দেন, যাতে “আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবাই করা জন্তু খাওয়া নিষিদ্ধ বলা
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।