Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সমাজতান্ত্রিক মূল্যবোধ ও চরিত্র ভিন্ন রকম, এমন কি এই সব সমাজের পরিভাষা অনুসারে মানুষের মূল্যবোধও পাল্টে যায়। ্‌ অথচ ইসলাম এই বিভিন্নতা স্বীকার করে না। সে যে মূল্যবোধ নির্ধারণ করে তা সকল সমাজে সর্বাবস্থায় বহাল থাকে । যে সমাজ এই মূল্যবোধ পরিত্যাগ করে তা ইসলামী নামধারী হলেও অনৈসলামী সমাজ, জাহেলী সমাজ এবং মোশরেক সমাজ । কেননা সে সমাজ আল্লাহ তায়ালা ছাড়া অন্যদেরকে তথা গায়রুল্লাহকে আল্লাহর নির্ধারিত মূল্যবোধ, আদর্শ, চরিত্র ও সমাজ ব্যবস্থা পাল্টানোর ক্ষমতা ও সুযোগ দেয়। সকল সমাজ, আখলাক ও মূল্যবোধকে ইসলাম মাত্র দুইভাগে বিভক্ত করে, ইসলামী ও অনৈসলামী, ইসলামী ও জাহেলী বা ইসলাম বিরোধী, চাই তার আকৃতি যতোই বিভিন্ন হোক না কেন। জন্তু জানোয়ার যবেহ সংক্রান্ত আইন এই দীর্ঘ ভূমিকার পর জন্তু জানোয়ার. সংক্রান্ত বিধি নিয়ে আলোচনা আসছে। এই বিধি উক্ত ভূমিকায় স্থির করে দেয়া হয়েছে। “অতএব তোমরা খাও যার ওপর আল্লাহর নাম নেয়া হয়েছে তা থেকে.... (আয়াত ১১৮-১২১) | এই আয়াতগ্ুলোতে যে সমস্ত আইনগত বিধি আলোচিত হয়েছে, তা নিয়ে আলোচনা করার আগে এতে বর্ণিত মৌলিক আকীদাগত নীতিমালা নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি। এতে আল্লাহর নাম পাঠ বা উচ্চারণ করে যবাই করা হয়েছে এমন জন্তু খাওয়ার আদেশ দেয়া হয়েছে। এই পাঠ বা উচ্চারণ মানুষের মনকে স্থির ও দৃষ্টিভংগিকে নিয়ন্ত্রিত করে আর মানুষের ঈমানকে আল্লাহর পক্ষ থেকে আগত এই আদেশের অনুগত হতে উদ্বুদ্ধ করে । “অতএব, তোমরা খাও ..... ॥' (আয়াত ১১৮) এরপর তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে, যে সব জন্তুকে আল্লাহর নাম নিয়ে যবাই করা হয়েছে, সেগুলোকে তো আল্লাহ তায়ালা হালাল করেছেন, তথাপি তোমরা তা খাওনা কেন? তিনি তো হারাম খাদ্য কী কী তাও সবিস্তারে বর্ণনা করেছেন, যা অনন্যোপায় অবস্থায় ছাড়া তোমরা খেতে পারো না? এ পর্যন্ত এসে আপাতত হালাল ও হারাম খাবার সম্পর্কে এবং তা খাওয়া ও না খাওয়া সম্পর্কে বক্তব্য শেষ হলো । ১১৯ আয়াতের প্রথমাংশ দেখুন, “তোমাদের কী হয়েছে যে, তোমরা খাওনা ........... ? আয়াতটির শেষাংশ তৎকালীন সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। সেটি এই যে, মোশরেকরা আল্লাহর হালাল করা জন্তুর গোশত খেতো না এবং তার হারাম করা জন্তুর গোশত খেতো, আর দাবী করতো যে, এটাই আল্লাহর বিধান। আল্লাহর নামে এই সব মিথ্যা অপপ্রচারকারীদের মুখোশ খুলে দিয়ে বলা হচ্ছে যে, তারা কোনো কিছু না জেনে শুনে নিছক মনগড়া হালাল হারামের ফিরিস্তি দিয়ে থাকে, নিজেদের খেয়ালখুশীমতো আইন প্রণয়ন করে থাকে, তা দ্বারা মানুষকে বিপথগামী করে এবং বান্দা হয়েও আল্লাহর প্রভূত ও সার্বভৌমতে হস্তক্ষেপ করে। “আর অনেকেই নিজেদের খেয়ালখুশী দ্বারা মানুষকে গোমরাহ করে ........ অতপর ১২০নং আয়াতে তাদেরকে আদেশ দিচ্ছেন গোপন ও প্রকাশ্য যাবতীয় গুনাহকে পরিত্যাগ করার জন্যে । মনগড়া আদেশ নিষেধ দ্বারা মানুষকে বিপথগামী করাও এর আওতাভুক্ত । যা আল্লাহর আইন নয় তাকে আল্লাহর আইন বলে ভীাওতা দেয়ার ভয়ংকর পরিণতি সম্পর্কে সাবধান করা হয়েছে।

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।