Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://1519111801-$/0101017535-00| জীবন ব্যবস্থা শুধু প্রথম যুগের মুসলিম সমাজের জন্যে রচিত হয়েছিলো, তা নয়, বরং এ ব্যবস্থা সবল যুগের সকল মানুষের জন্যে এবং যে কোনো মানবগোষ্ীর সুখ শাস্তি ও সমৃদ্ধির জন্যে এর থেকে ভালো আর কোনো ব্যবস্থাই হতে পারে না। ইসলামের কাজ মোটেই এটা ছিলো না যে, কিছু লোকের ধশমীয়ি বিশ্বাসকে পরিবর্তন করে দিয়েই থেমে যাবে, বরং ইসলাম মানুষের চিন্তা পদ্ধতিকে পরিবর্তন করে, পরিবর্তিত চিন্তার সাথে বাস্তব জীবনের কাজের মিল দেখিয়ে দিতে চেয়েছে। অর্থাৎ বাস্তব জীবনে যা প্রয়োজন তা যে একমাত্র ইসলামী চিন্তাধারার কারণে পূরণ হতে পারে তাই প্রমাণ করতে চেয়েছে এবং এ চিন্তাধারা যে মানব রচিত যে কোনো চিন্তাধারা থেকে অধিক বাস্তবমুখী ও ফলপ্রসূ তা বুঝিয়ে দিয়েছে। - আল্লাহ রাব্বুল ইযযতের পরিকল্পনা যে কী তা বলার ক্ষমতা আমাদের নাই এবং আল্লাহমুখী জীবন যে কী তাও আমরা ভালভাবে বুঝি না। তবে যে পদ্ধতিতে তিনি আমাদের চিন্তা করতে বলেছেন এবং চিন্তার পরিশুদ্ধির জন্যে তিনি যে নির্দেশ দিয়েছেন, আর যে সব জিনিসের ভিত্তিতে চিন্তা ভাবনা করে জীবনে কাজগুলো করতে বলেছেন তা অনুসরণ করাই আমাদের কর্তব্য । কিন্তু আমরা যখন ইসলামের কাছে আশা করবো যে, ইসলাম আমাদেরকে নতুন নতুন মতবাদ পড়াশুনা করার স্বাধীনতা দিক তখন আমরা প্রকৃতপক্ষে আল্লাহর জীবন ব্যবস্থার শৃংখলা থেকে বেরিয়ে আসার পর্যায়েই চলে যাবো এবং এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত পদ্ধতি বহির্ভূত চিন্তা । এর অর্থ দীড়াবে ইসলামকে মানব নির্মিত মতবাদসমূহের কাছে হেয় প্রতিপন্ন করা অর্থাৎ ইসলামের বিধান যেন মানুষের দেয়া বিধান থেকে নিকৃষ্ট । অন্য কথায় এর অর্থ দীড়ায়, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবে চলার মতো নয়, এর কার্যক্রম তাবিজ তুমার করা পর্যস্তই সীমাবদ্ধ, বাস্তব ব্যবস্থা এই মানুষ নামক ক্ষুদ্র দাসই দিতে পারে। ইসলাম সম্পর্কে এই ধরনের কদর্য চিন্তা করা অবশ্যই মারাত্মক অপরাধ এবং এ হচ্ছে এক বিপজ্জনক কাজ এবং মানুষের দেয়া বিধানের কাছে এইভাবে পরাজয় স্বীকার করার পরিণাম ধ্বংস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ প্রদত্ত কর্মপদ্ধতি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে তা হচ্ছে আমরা সকলেই ইসলামী দাওয়াতদানকারী । আমাদের কাছে রয়েছে বিশেষ এক চিন্তাধারা । এ চিন্তাধারা বাস্তবায়ন করে আমরা সকলেই পৃথিবীতে প্রচলিত মানব নির্মিত বিভিন্ন চিন্তাধারা থেকে মুক্ত হবো, যা প্রকৃতপক্ষে জাহেলী যামানার চিন্তাধারা অনুসারে গড়ে উঠেছে। এসব বাতিল চিন্তাধারা আমাদের মন মগযের ওপর অবিরত চাপ সৃষ্টি করে চলেছে এবং এর প্রভাব পড়ছে আমাদের সাহিত্য সাংস্কৃতি দৈনন্দিন জীবনধারার প্রতিটি পদক্ষেপ । এমতাবস্থায় যখন সমাজের সর্বত্র বিদ্যমান জাহেলী চিন্তাধারার আলোকে আমরা হীনমন্য মনোভাব নিয়ে ইসলামী জীবন ব্যবস্থার যৌক্তিকতা ও প্রয়োগ সম্পর্কে চিন্তা করি, তখন প্রকৃতপক্ষে, মানবমন্ডলীর কাছে ইসলামী দাওয়াত পৌছে দেয়ার দায়িত্ব থেকে আমরা সরে দীড়াই এবং আমরা নিজেরাই আমাদের দেশ থেকে এবং আমাদের মন মগয থেকে সেই বাতিল মতবাদকে উৎখাত করার সুযোগ হারাই, যা আজ সর্বত্র বিজয় কেতন উড়িয়ে চলেছে। এই দিক দিয়ে যখন বর্তমান অবস্থার দিকে আমরা তাকাই, তখন আমাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক মনে হয় এবং এর ক্ষতি যে কত ধ্বংসাত্মক তা চিন্তা করে শেষ করা যায় না। . চিন্তা ও কাজের পদ্ধতি ইসলাম যা দিয়েছে তার মূল্য একজন মুসলমানের কাছে কোনো অংশে কম মনে করার কোনো সুযোগ নেই এবং এর পাশাপাশি অন্য বিশ্বাসগত চিন্তা পদ্ধতিগুলো জীবন্ত এটা মনে করা হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। তুলনামূলক অধ্যয়নের চিন্তায় যখন

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।