110010://1519111801-$/0101017535-00|) “তিনি সর্বশ্োতা, সবজ্ঞ।' অর্থাৎ তার বান্দাদের কথা শোনেন, লা তাদের জন্যে কী কী উপকারী তাও জানেন। স্ৎখতীশুকত জলসসষ্টিরি অনুসরণ এক ধরনে গোমরাহী আল্লাহর নাযিল করা কেতাবে যা কিছু আছে সবই নির্ভুল, ভিডি বলা হচ্ছে যে, মানুষের প্রণীত.সব কিছুই আন্দাজ অনুমান ভিত্তিক এবং তার অনুসরণে গোমরাহী ছাড়া আর কোনো লাভ হয় না। নির্ভুল জ্ঞানের উৎস এই কেতাবের আলোকে মানুষ যা বলে তা ছাড়া মানুষের আর সবই বাতিল ও ভুল। রসূল (স.)-কে সতর্ক করা হয়েছে যেন তিনি মানুষের রচিত কোনো কিছুর অনুসরণ না করেন, যতোক্ষণ তা কোরআন ও ওহীভিত্তিক না হয়, চাই এ] ধরনের মানব রচিত জিনিসের পক্ষে যতো বেশী জনসমর্থন থাক না কেন। জাহেলিয়াত জাহেলিয়াতই, চাই তার ভ্রষ্ট অনুসারীদের সংখ্যা যতোই হোক না কেন। “তুমি যদি অধিকাংশ দুনিয়াবাসীর অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত । (আয়াত ১১৬) - তৎকালে বিশ্বের অধিকাংশ মানুষই জাহেলিয়াতপন্থী ছিলো । এ যুগেও প্রকৃত অবস্থা একই রকম। তারা তাদের জীবনের সকল ব্যাপারে শুধু আল্লাহর বিধানের অনুসারী হতে হবে- এ কথা মানতো না। আল্লাহর আইনকে তারা নিজেদের আইনে পরিণত করেনি । তাদের চিন্তাধারা ও জীবন ব্যবস্থাকে তারা আল্লাহর হেদায়াত ও নির্দেশ থেকে গ্রহণ করেনি। এ জন্যেই তারা জাহেলিয়াতের ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলো এবং আজও আছে। যারা তাদের অনুসরণ করতো, তাদেরকে তারা বিপথগামীই করতো । তারা নির্ভুল জ্ঞান পরিত্যাগ করে আন্দাজ-অনুমানের ভিত্তিতে চলতো । আর আন্দাজ অনুমান দ্বারা গোমরাহী ছাড়া আর কিছু কপালে জোটে না। আল্লাহ তায়ালা তাই রসূলকে তাদের অনুসরণ থেকে সতর্ক করেছেন। এটা করেছেন সামগ্রিক ভাবে ।. নচেত সে সময়ে এ আলোচনার উপলক্ষ ছিলো কিছু কিছু জন্তুকে হালাল ও কিছু কিছু জন্তুকে হারাম ঘোষণা করা । যেমন একটু পরেই এ বিষয়ে আলোচনা আসছে। | অতপর ১১৭ আয়াতে বলা হয়েছে যে, কে গোমরাহ, কে সুপথপ্রাপ্ত সেটার স্থির করার অধিকারী শুধু আল্লাহ। কেননা তিনিই বান্দাদের সঠিক অবস্থা জানেন এবং গোমরাহী ও হেদায়াত কী জিনিস তা তিনিই স্থির করেন, য়ভ (আয়াত ১১৭) সুতরাং মানুষ যাতে খেয়ালখুশীমত কাউকে গোমরাহ, কাউকে হেদায়াতপ্রাপ্ত না বলতে পারে, সে জন্যে তাদের আকীদা বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, ধ্যান ধারণা, কর্মতৎপরতা ইত্যাদি সম্পর্কে মতামত স্থির করা ও রায় দেয়ার জন্যে একটা বিধির প্রয়োজন। কোনটা হক, কোনটা বাতিল , তা স্থির করতে হবে। তা ছাড়া এই সব বৈশিষ্ট্য সম্পর্কে মানদন্ড স্থাপনের একটা কর্তৃপক্ষ থাকা চাই এবং সেখান থেকেই বান্দাদের ও মুল্যবোধসমূহের মান নির্ণয়ের সুযোগ থাকা চাই। এখানে আল্লাহ তায়ালা বলছেন যে, হেদায়াত ও গোমরাহী স্থির করার অধিকার কেবল আল্লাহর । তিনি বলবেন কে হেদায়াতপ্রাপ্ত, কে পথত্রষ্ট। প্রচলিত পরিবর্তনশীল পরিভাষার আলোকে এ সব বিষয় নির্ণয় করার দায়িত্ব সমাজের ওপর ছেড়ে দেয়া যায় না। সমাজের আকৃতি, প্রকৃতি, মূল্যবোধ, নিয়ম বিধি নিত্য পরিবর্তনশীল । যেমন কৃষিভিত্তিক সমাজের নৈতিকতা ও মূল্যবোধ এক রকম, শিল্পভিত্তিক সমাজের চরিত্র ও মূল্যবোধ অন্য রকম । অনুরূপ পুঁজিবাদী ও
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।