110010://1519111801-$/0101017535-00| যে, দাও রানা জলের কেতাব সম্পর্কে বেশী অভিজ্ঞ । আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন, “যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা জানে যে, এ কেতাব আল্লাহর কাছ থেকেই নাধিল হয়েছে। মক্কায় ও আরব উপদ্বীপে এ যুক্তিটি অত্যন্ত লাগসই ছিলো । আহলে কেতাব স্বীকার করুক বা না করুক তারা যে জানতো এ কেতাব আল্লাহর পক্ষ থেকেই নাযিল হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই কথাটাই আল্লাহ তায়ালা মোশরেকদেরকে জানিয়েছেন। বস্তুত আল্লাহর কথা যে অকাট্য সত্য, তাতেও কোনো সন্দেহ নেই।. আজও ইহুদী খৃষ্টানরা জানে যে, এই কেতাব আন্রাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এবং ইসলামের সমস্ত শক্তির উৎসও এই কেতাব, আর জানে বলেই তারা ইসলামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এ লড়াই কখনো থামবার নয় । এ লড়াই-এর সবচেয়ে জঘন্য অধ্যায় হলো এই কেতাবের আইনের কাছ থেকে দেশ শাসনের অধিকার ছিনিয়ে নিয়ে তা মানব রচিত আইনের কাছে সোপর্দ করা এবং মানুষকে আইন প্রণেতা বানানো যাতে আল্লাহর কেতাব ও ইসলামের কোনো অস্তিত্ না থাকে । এই লড়ায়ের মধ্য দিয়ে তারা সেই সব দেশে ইসলাম বিরোধী আইন ও শাসন প্রতিষ্ঠা করেছে, যেখানে এক সময় শুধুমাত্র আল্লাহর কেতাব, আল্লাহর আইন ও শরীয়ত ও শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ও প্রভূত প্রতিষ্ঠিত ছিলো। এই পরিবর্তনের পেছনে আহলে কেতাব তথা ইহুদী খৃষ্টানদেরই ষড়যন্ত্র সক্রিয় ছিলো। এই কেতাব আল্লাহর কাছ থেকেই নাধিল হয়েছে এবং সে কথা ইহুদী খৃষ্টানদেরও জানা আছে একথা বলার পর আন্নাহ তায়ালা রসূল সে.)-কে বলছেন, “অতএব তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভূক্ত হয়ো না।' এ কথাটা রসূল (স.)-কে বলার সাথে সাথে মোমেনদেরকেও বলা হলো । আর এর মাধ্যমে প্রকৃতপক্ষে এ কথাই বুঝানো হলো যে, সত্য সম্পর্কে সন্দেহ পোষণ করা ও অস্বীকার করা বা জেনে শুনে গোপন ও অস্বীকার করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। প্রথম দুটো মোশরেকদের এবং শেষের দুটো ইহুদী খৃষ্টানদের কাজ। বস্তুত রসূল (সে.) কখনো সন্দেহ পোষণ করেননি । হাদীসে আছে যে, যখন সূরা ইউনুসের এই আয়াতটি নাযিল হয় যে, “তুমি যদি সন্দেহ পোষণ করো ... তাহলে আহলে কেতাবকে জিজ্ঞাসা করো ....... । তখন রসূল (সে.) তাৎক্ষণিকভাবে বললোন, “আমি সন্দেহও পোষণ করি ' তবে এ ধরনের নির্দেশ থেকে বুঝা যায় যে, টি রহ রকমের বিরোধিতা প্রত্যাখ্যান, একগুঁয়েমি ও চক্রান্তের সম্মুখীন ছিলেন এবং এই নির্দেশ দ্বারা আল্লাহ রসুল (স.) ও মোমেনদের ওপর কত অনুগহ করেছেন । পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, আল্লাহর বাণী অটল ও অকাট্য । তা কেউ বদলাতে পারবে না। তা সে যতো ষড়যন্ত্রই করুক। “তোমার প্রভুর বাণী পূর্ণতা লাভ করেছে সত্যতা ও. ন্যায়পরায়ণতার দিক দিয়ে......। আয়াত ১১৫) অর্থাৎ বর্ণনা হিসাবে আল্লাহর বাণী সত্য এবং আইন ও ফয়সালা হিসাবে তা ন্যায়বিচার নিশ্চিতকারী। তাই এর পরে আর কারো কোনো সুযোগ নেই কোনো আকীদা, আদর্শ, মতবাদ, মূল্যবোধ, মানদণ্ড আইন কানুন বা রীতিনীতি প্রদানের ৷ তার হুকুমকে কেউ প্রভাবিত করার ক্ষমতা রাখে না। ৃঁ
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।