Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) হাজ্লাল তাকান “একমাত্র আল্লাহর এখতিম়াল ভূমিকার পর হালাল ও হারাম সংক্রান্ত আলোচনা শেষ করার আগেই উক্ত দুটি বিষয়ের মাঝে অন্য কয়েকটি নির্দেশ ও মন্তব্য তুলে ধরা হয়েছে । এতে অত্যন্ত জোরদার ভাষায় আদেশ নিষেধ ও হুশিয়ারী ব্যক্ত করা হয়েছে। এরপর ১২১ আয়াতে পুনরায় হালাল হারামের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং তাকে সরাসরি ইসলাম ও শেরকের সাথে সম্পৃক্ত করা হয়েছে, “তোমরা খেয়ো না যে জানোয়ারের ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা থেকে " এরপর আবার ঈমান ও কুফর সম্পর্কে এমনভাবে নীতিগত কথাবার্তা বলা হয়েছে, যা দেখে হালাল ও হারাম ঘোষণা সংক্রান্ত নির্দেশের উপসংহার বলে মনে হয়। এই ধারাবাহিক বিস্তৃত আলোচনা থেকে বুঝা যায় আইন প্রণয়ন ও সার্বভৌমত এই দুটি জিনিসকে দৈনন্দিন জীবনের কর্মকান্ডে কতো গুরুত্পূর্ণ বলে ইসলাম মনে করে। প্রকৃতপক্ষে রসূল (স.)-এর মুখ দিয়ে প্রশ্নের আকারে একটি অস্বীকৃতি ব্যক্ত করানো হয়েছে। জীবনের কোনো ব্যাপারেই আল্লাহ তায়ালা ছাড়া আর কারো বিচার ফয়সালা যে গ্রহণযোগ্য নয়, সেটাই এ প্রশ্নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে ইতিবাচকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে, বিচার ফয়সালা ও আইন প্রণয়নের সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ । আয়াতের প্রথমাংশে শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকা হয়েছে যে, পরক্ষণেই এই বিষয়ে আরো বিশদ বক্তব্য এবং আল্লাহ ছাড়া আর কাউকে বিচারক ও আইন প্রণেতা হিসাবে না মানার যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তায়ালা কোনো বিষয়কেই অস্পষ্ট রাখেননি এবং বান্দাদেরকে অন্য কোনো উৎসের মুখাপেক্ষী বানিয়ে রাখেননি বা আল্লাহ পার বাল ররর ররর ঠেলে দেননি । আল্লাহ তায়ালা বলেন, ভিলা ভারা রিউ কিরেন প্রকৃতপক্ষে কোরআন নাধিল হওয়ার উদ্দেশ্যে ছিলো এই যে, তা মানব জাতির মধ্যকার যাবতীয় মতভেদের নিরসন করে দেবে এবং তাতে আল্লাহর সার্বভৌমত্ব ও আল্লাহর ইলাহসুলভ গুণবৈশিষ্ট্য বিশ্লেষণ করবে । এই কেতাব বিস্তারিত বিবরণ সন্বলিত। এতে আছে সেই মৌলিক্‌ নীতিমালার বিবরণ, যার ওপর গোটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত । তা ছাড়া এতে সেই সব বিষয়ের বিস্তারিত ও. খুঁটিনাটি আলোচনাও রয়েছে, যা আল্লাহ তায়ালা মানব সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, চাই তার অর্থনৈতিক, বাস্তব ও বৈজ্ঞানিক স্তরে যতোই পার্থক্য থাক না কেন। এ জন্যে এই কেতাব নাযিল হওয়ার পর জীবনের কোনো ব্যাপারেই আল্লাহ তায়ালা ছাড়া আর কারো নির্দেশ, বিধান ও বিচার ফয়সালার প্রয়োজন থাকে না। এ হচ্ছে আল্লাহর এই কেতাব সম্পর্কে আল্লাহর নিজের বক্তব্য । এখন কেউ যদি বলতে চায় যে, মানব জাতি এই কেতাবে তার জীবনের সব সমস্যার সমাধান পায় না, তবে তা সে বলতে পারে । তবে সেই সাথে তাকে এ কথাও বলতে হবে যে, নাইযুবিন্লাহ, সে আন্মাহর বক্তব্যকে মিথ্যা প্রতিপন্নকারী এবং সে আল্লাহর দ্বীনকে অস্বীকারকারী কাফের । আরো একটি কারণ হচ্ছে, যার জন্যে আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে বিচারক ও আইন প্রণেতা হিসাবে মানা যায় না, সেটি এই যে, যারা ইতিপূর্বে আসমানী কেতাব পেয়েছে তারা জানে

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।