Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519171801-$/010101535-00| এবার আমরা সেই বিষয়টির প্রসংগে আসছি, যার জন্যে উল্লেখিত যাবতীয় আলোচনা ভিত্তি হিসাবে বিরাজ করছে। এই বিষয়টি হলো আল্লাহর নাম নিয়ে ও আল্লাহর নাম ছাড়া যবাই করা জন্তুর বৈধতা ও অবৈধতা । ইসলামের সর্বপ্রধান মূলনীতির দৃষ্টিকোণ থেকে এ বিষয়টি খুবই গুরুতৃপূর্ণ। সেই মূলনীতিটি হলো আল্লাহর নিরংকুশ ও সর্বাত্বক শাসন ক্ষমতা ও সার্বভৌমত্বের অধিকার এবং এই অধিকারের দাবী করা বা কোনো না কোনো উপায়ে তা প্রয়োগ করা থেকে মানুষের সম্পূর্ণরূপে বিরত থাকা । যেহেতু বিষয়টি এই মূলনীতির আওতাভুক্ত, তাই এই মূলনীতির বাস্তবায়ন বা লংঘনের কারণে ক্ষুদ্র জিনিসও বিরাট জিনিসে পরিণত হয় । বিষয়টি কোনো যবাই করা জন্তু খাওয়ার যোগ্য বা অযোগ্য হওয়া সংক্রান্ত কিনা, কিংবা কোনো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা সংক্রান্ত কিনা, তাতে কিছু এসে যায় না। নীতিগত দৃষ্টিকোণ থেকে উভয়টি একই রকম। উভয়টির অর্থ দীড়ায় আল্লাহকে একমাত্র ইলাহ তথা মাবুদ ও হুকুমদাতা হিসাবে মেনে নিতে অথবা প্রত্যাখ্যান করতে হবে। কোরআনের বর্ণনা ভংগির একটা বৈশিষ্ট্য এই যে, তা প্রত্যেকটি প্রসংগে এই মূলনীতিকে প্রতিষ্ঠিত করার জন্যে এর ওপর অনেক বেশী জোর দেয়। ছোট কিংবা বড় যে কোনো ধরনের আইন প্রণয়নের জন্যে যেখানেই এ প্রসংগটি এসে পড়ে এই মূলনীতিটার পুনরাবৃত্তি করতে কখনো কুষ্ঠিত হয় না। কারণ এ মূলনীতিটাই হলো আসল আকীদা-বিশ্বাস, এটাই দ্বীন এবং এটাই ইসলাম । এর বাইরে যা কিছু আছে, তা খুঁটিনাটি বিধি বা নীতি মাত্র । _ আমরা সুরার এই অংশে এবং এরপর সুরার শেষ পর্যন্ত নানাভাবে এই মূলনীতির পুনরাবৃত্তি দেখতে পাই । জাহেলী রীতিনীতি ও রসম-রেওয়াযের উল্লেখ প্রসংগে এ মূলনীতির উল্লেখ বারবার করা হয়েছে। আর ওই সমস্ত জাহেলী রীতিনীতি ও রসম রেওয়াষের সংযোগ রয়েছে শেরক ও ইসলাম বিমুখতার সাথে এবং ওই সমস্ত জাহেলী রীতিপ্রথার উদ্ভব ঘটেছে আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের প্রভূত কায়েমের ধারণা থেকে । এজন্যেই কোরআন তার বিরুদ্ধে এত তীব্র ও এতো রকমারি আক্রমণ পরিচালনা করে থাকে এবং তাকে ইসলামের মৌল আকীদা বিশ্বাসের সাথে শ্রিষ্ট করে। পরবর্তী আয়াত থেকে শুরু করা হয়েছে মানব জীবনের সমগ্র দিক ও বিভাগের ওপর সার্বভৌমত্বের বিশ্লেষণ । এটি করা হয়েছে যবাই করা জন্তু জানোয়ারের কোনটি হালাল এবং কোনটি হারাম, সে ব্যাপারে আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের সার্বভৌম ক্ষমতার মালিক কে, তা স্থির করার জন্যে। কেননা এই ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা মোশরেকরাই প্রয়োগ করে থাকে। আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ ও তীর ক্ষমতায় অনধিকার হস্তক্ষেপের উদ্দেশ্যেই তারা এই ক্ষমতা প্রয়োগ করে। পরবর্তী আয়াতগুলোতে আমরা এ সম্পর্কে সুদীর্ঘ ভূমিকা দেখতে পাই। (১১৪, ১১৫, ১১৬ ও ১১৭ আয়াত দ্রষ্টব্য) এই ভূমিকার পুরোটাই মূল আলোচ্য বিষয়ের অবতারণার পূর্বেই এসেছে। অতপর একে প্রত্যক্ষভাবে ঈমান ও কুফরীর সাথে সংশ্লিষ্ট করেছে। যেমন, | “অতএব, যে জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, তা থেকে খাও... (আয়াত ১১৮ - ১২০)

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।