11019://1512111701-/01010955.001া7 অর্থাৎ ধোকা ও জালিয়াতের যাবতীয় কৌশল ও উপকরণ প্রয়োগ করা এবং একই সাথে একে অপরকে বিপথগামী করা । এটা হক ও সত্যের নিশানবাহীদের বিরুদ্ধে লড়াইতে বাতিলপন্থী ও অসৎ লোকদের এঁক্যবদ্ধ হওয়ার যে কোনো প্রচেষ্টার বৈশিষ্ট্য । শয়তানরা পরস্পরের মধ্যে গোমরাহীর জন্যে সাহায্য ও সহযোগিতার আদান প্রদান করে । তারা কখনো পরস্পরকে সত্য ও ন্যায়ের পথ দেখায় না। বরং সত্যের বিরুদ্ধে শত্রুতা, লড়াই ও দীর্ঘস্থায়ী ছন্দু-সংঘাতকে উপভোগ্য ও আকর্ষণীয় করে তোলে। উরেরইাজরনোলিল ওতে রীন ওভাল জিডির ইচ্ছা, সিদ্ধান্ত ও পরিকল্পনা তথা ভাগ্যের অক্টোপাসে তারা বন্দী । আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার ছকের বাইরে এখানে শয়তানেরও কিছু করার নেই। তাই এ ষড়যন্ত্র যতো বড়ই হোক এবং সারা বিশ্বের অপশক্তিগুলো যতোই তার ওপর এক্যবদ্ধ হোক তা শৃংখলিত। তারা যা ইচ্ছে তা অবাধে করতে সক্ষম নয় এবং যাকে যেমন খুশী আঘাত হেনে পার পেয়ে যেতে পারে না। দুনিয়ার তাবৎ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিগুলো তাদের উপাসনাকারী ও বন্দনাকারী মানুষদের মনে এই ধারণা ঢুকিয়ে ত্রাসের স্যার করতে চায় যে, তারা যা ইচ্ছে তাই করতে পারে, যাতে সবাই তাদের ইচ্ছাকে ও সিদ্ধান্তকে তোয়াজ করে ও ভয় পায় । তাদের ইচ্ছা ও সিদ্ধান্ত কখনো. পুরোপুরি স্বাধীন ও লাগামহীন নয়। তার গর্দানে আল্লাহর ইচ্ছার শেকল পরানো রয়েছে। তাদের শক্তি আল্লাহ তায়ালাকর্তৃক নিয়ন্ত্রিত ও সীমিত। আল্লাহ তায়ালা কেবল পরীক্ষার সীমার মধ্যে যতোটুকু নিপীড়ন তার প্রিয়জনদেরকে করার অনুমতি দেন, ততোটুকু ছাড়া তাদের আর কোনো ক্ষতি সাধন করতে কেউ সক্ষম নয়। আর এটুকুরও শেষ ফল আল্লাহর হাতে ন্যস্ত। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে শয়তানী শক্তিগুলোর এঁক্যের যে দৃশ্য তুলে ধরা হলো, তা হকপন্থীদের উপলব্ধি করা প্রয়োজন। বাতিল শক্তির ষড়যন্ত্র ও এঁক্যের স্বরূপ ও তার উপায় উপকরণগুলো তাদের চিনে রাখা জরুরী । সেই সাথে শয়তানী শক্তির চক্রান্ত ও এঁক্য যে আল্লাহর ইচ্ছা ও ফয়সালা দ্বারা নিয়ন্ত্রিত ও শৃংখলিত, সে কথা তাদের অন্তরে বদ্ধমূল হওয়া দরকার । যাতে তাদের মন দৃঢ় প্রত্যয়, সান্তনা ও আশাবাদে উজ্জীবিত থাকে, তাদের হৃদয় ও দৃষ্টি যাতে আল্লাহর অপরাজেয় শক্তি, অপ্রতিরোধ্য সিদ্ধান্ত ও বিশ্ব প্রকৃতিতে তার আসল ও অপ্রতিদ্বন্দী ক্ষমতার কাছে আশানিত থাকে । যাতে তাদের বিবেক ও চেতনা শয়তানী শক্তিগুলোর ইচ্ছা অনিচ্ছার বন্ধন থেকে মুক্ত ও স্বাধীন থাকে এবং প্রথমে নিজেদের মন মানসে ও বাস্তব জীবনে ও পরে পৃথিবীতে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে তারা যেন বেপরোয়া ও আপোষহীনভাবে কাজ চালিয়ে যেতে পারে । শয়তানদের চক্রান্ত ও শত্রুতা নিয়ে ভাবনার প্রয়োজন নেই । এ দুটো জিনিসকে আল্লাহর সর্বব্যাপী ইচ্ছা ও অপ্রতিরোধ্য সিদ্ধান্ত তথা অদৃষ্টের হাতে ছেড়ে দেয়া উচিত। কেননা আল্লাহ তায়ালা তো নিজেই বলেছেন, | “তোমার প্রতিপালক যদি চাইতেন তবে তারা এটা করতো না। কাজেই তাদেরকে ও তাদের মিথ্যাচারকে অগ্রাহ্য করো ।' (আয়াত ১১৪-১২৭)
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।