110010://1519111801-$/0101017535-00|7 যেতে পারে না। যে মোমেন জানে যে, তার প্রতিপালকই সব ক্ষমতার মালিক এবং সব কিছুর অনুমতি দানের অধিকারী, সে শয়তান গোষ্টীতুক্ত তার শত্রদেরকে পরোয়া করে না। তা তাদের বাহ্যিক ক্ষমতা ও পরাক্রম যতোই বেশী হোক না কেন। এই দৃষ্টিভংগি থেকেই আল্লাহ তায়ালা “সুতরাং তাদেরকে ও তাদের মিথ্যাচারকে অগ্রাহ্য করো ।' অর্থাৎ তাদের ও তাদের মিথ্যাচারের পরোয়া করো না, কেননা আমি তাদেরকে পাকড়াও করতে সক্ষম এবং তাদের কর্মফল তাদের জন্যে সংরক্ষণ করে রেখেছি । স্পক্সভাল সৃষ্টিল হুল শয়তানদের পরীক্ষা ও মোমেনদের পরীক্ষা ছাড়া এর পেছনে আরো একটা মহৎ উদ্দেশ্য | নিহিত রয়েছে। আল্লাহ স্থির করে রেখেছেন যে, তীর নবীদের বিরুদ্ধে এই শক্রতা, শয়তানদের মধ্যে পরস্পরকে প্ররোচনাদানের এই অভিযান এবং এই পরস্পরকে প্রতারণার অপচেষ্টা চলবেই এবং তার পেছনে ভিন্ন একটা উদ্দেশ্য থাকবে । সেই উদ্দেশ্য হলো, “যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের মন যাতে এদিকে আকৃষ্ট হয় ... আয়াত ১১৩) অর্থাৎ আখেরাতে যারা বিশ্বাস করে না তাদের মন যেন এই সব প্রতারণাপূর্ণ ও প্ররোচনাপূর্ণ কথাবার্তা শ্রবণ করে । আখেরাতে অবিশ্বাসীরা তাদের যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করে দুনিয়ার ওপর। অথচ তারা দেখতে পায় শয়তানরা প্রত্যেক নবীর পেছনে ওৎ পেতে আছে এবং নবীর অনুসারীকে কষ্ট দেয় ও নির্যাতন করে। তারা একে অপরের সামনে কথা ও কাজ সাজিয়ে পেশ করে। ফলে তারা শয়তানদের অনুগত হয় শয়তানদের প্রবর্ধনাপূর্ণ কথায় ও প্রভাব-প্রতিপক্তিতে তারা অভিভূত হয়ে যায় । অতপর গুনাহ, না-ফরমানী ও দুষ্কৃতিতে ব্যাপকভাবে লিপ্ত হয়ে যায়। তাদের মন এদিকে আকৃষ্ট হওয়া ও পরম্পরকে প্ররোচনা দেয়াই এর কারণ । এটাও আন্রাহর ইচ্ছা ও সিদ্ধান্তের ফল। পরীক্ষা করে যোগ্য লোক বাছাই করাই এর উদ্দেশ্য । তাছাড়া প্রত্যেককে তার উপযুক্ত কাজ করার সুযোগ দান এবং তার যথোচিত কর্মফল প্রদানও এর অন্যতম উদ্দেশ্য । এই প্রক্রিয়ার আরো উদ্দেশ্য হলো, প্রতিরোধের মাধ্যমে জীবনকে বিশুদ্ধ করা, সত্য ও বাতিলের মাঝে বিচ্ছেদ সৃষ্টির মাধ্যমে সত্যকে ভেজালমুক্ত করা, ধৈর্যের মাধ্যমে নিটল সততা সৃষ্টি করা, কেয়ামতের দিন শয়তানদের ওপর সমস্ত পাপের বোঝা অর্পণ করা এবং বন্ধু ও শত্রু নির্বিশেষে সকলের ব্যাপারে আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত করা। এটাই আল্লাহ তায়ালা চান এবং আল্লাহ তায়ালা যা চান তা সফল করেন। জিন শয়তান ও মানুষ শয়তানদের গোষ্ঠী একপক্ষ, নবীরা ও তীদের অনুসারীগণ দ্বিতীয় পক্ষ এবং আরেক দিকে আল্লাহর ইচ্ছা ও তার কার্যকর ও অপ্রতিরোধ্য সিদ্ধান্ত তৃতীয় পক্ষ- এই তিন পক্ষের মধ্যে সংঘটিত ছন্দ্ব ও সংঘাতের যে চিত্র কোরআন অংকন করে, আমি তার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা পেশ করতে চাই। এই দ্বন্দ্ব ও সংঘাতে সারা বিশ্বের সমস্ত অসৎ ও দু্কৃতিপরায়ণ শক্তি তথা জ্বিন শয়তানরা ও মানুষ শয়তানরা এঁক্যবদ্ধ হয়। নবীদের বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে তারা পূর্ণ সহযোগিতা ও সমন্বয় গড়ে তোলে । এই পরিকল্পনা বাস্তবায়নে তারা যে কৌশল অনুসরণ ও যে উপায় উপকরণ ব্যবহার করে তা হলো এক কথায় “পরস্পরকে প্রবঞ্থনা করা ও পরস্পরকে আকর্ষণীয় কথা দ্বারা প্ররোচিত করা ।'
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।