Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) করতে না পারে, সে ব্যবস্থা তিনি করতে পারতেন । তিনি তাদেরকে জোর করে হেদায়াতের পথে আনতে পারতেন, হেদায়াতের দিকে মনোযোগী হলে হেদায়াত করতে পারতেন এবং নবী, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু আল্লাহ তায়ালা তা না করে তাদেরকে এতোটুকু স্বাধীনতা দিলেন, আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে নির্যাতন করার শক্তি দিলেন এবং ইসলামের দুশমনদের নির্যাতন দ্বারা নিজের প্রিয়জনদেরকে এবং নির্যাতনের ক্ষমতা দিয়ে দুশমনদেরকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। মোদ্দা কথা এই যে: আল্লাহর দেয়া ক্ষমতা ও আল্লাহর সিদ্ধান্ত ছাড়া তারা আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে কোনো রকম কষ্ট দিতে সক্ষম নয়। আল্লাহ তায়ালা এ একথাই বলেছেন এভাবে, “আল্লাহ তায়ালা চাইলে তারা এ সব করতে পারতো | না। এ আয়াতগুলো থেকে আমরা কী শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা এই যে, যারা নবীদের শক্রতায় নিয়োজিত থাকে এবং নবীর অনুসারীদের ওপর যুলুম নির্যাতন চালায়, তারা শয়তান। তা সে জিন জাতীয় শয়তান হোক কিংবা মানুষ জাতীয় । উভয় শ্রেণীর শয়তান একই কাজ করে। সে কাজ হলো, কুপ্ররোচনা দেয়া, ধোকা দেয়া, বিভ্রান্ত করা, খোদাদ্রোহিতা ও দর্মদ্রোহিতা করা, হাতির উর্বর অনার ভিমের শক্রতা করা! দ্বিতীয় শিক্ষা এই যে, এই শয়তান তাদের নিজস্ব শক্তি বলে নবীদের শক্রতা ও তাদের অনুসারীদেরকে নির্যাতন করতে পারে না এবং করেও না। কেননা তারা. আল্লাহর কঠোর নিয়ন্ত্রণের অধীন। এ দ্বারা আসলে তিনি তীর প্রিয়জনদেরকে পরীক্ষা করতে চান। এই পরীক্ষার বিশেষ বিশেষ উদ্দেশ্য থাকে! তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, তার এই প্রিয়জনদের ঈমানী দৃঢ়তা পরীক্ষা করা, তাদের অন্তরকে পবিত্র করা এবং যে সত্যের রক্ষক ও আমানতদার তাদেরকে বানানো হয়েছে সেই সত্যের ওপর তাদের ধৈর্য পরীক্ষা করা । পরীক্ষায় পাস করলেই পরীক্ষা বন্ধ করবেন এবং তাদের শক্রদেরকে প্রতিহত করবেন । এই শক্ররা তখন আর তাদেরকে আল্লাহর নির্ধারিত | সীমা ও পরিমাণের অতিরিক্ত কষ্ট দিতে পারবে না। আল্লাহর দুশমনরা দুর্বল ও পরাজিত হবে এবং আল্লাহর প্রিয় বান্দাদের নির্ধাতন করার দায় বহন করতে বাধ্য হবে ইনশাআন্মাহ। তৃতীয় শিক্ষা এই যে, আল্লাহর নির্ভেজাল প্রজ্ঞা, দূরদর্শিতা ও বিচক্ষণতার দাবী ছিলো এই যে, তিনি জন শয়তান ও মানুষ শয়তানদেরকে শয়তানী করার ক্ষমতা দেবেন এবং তাদেরকে দেয়া ক্ষমতা ও স্বাধীনতার এই গন্ডির মধ্যে তাদেরকে পরীক্ষা করবেন, নির্দিষ্ট সময়ের জন্যে তার প্রিয়জনদেরকে কষ্ট দেয়া ও নির্যাতন করার সুযোগ দেবেন এবং দেখবেন, তারা ধৈর্যধারণ করে |. 55757885817 1998 বাতিল শক্তি তাদের ওপর দীর্ঘস্থায়ী নিপীড়ন চালাতে পারে । আল্লাহ তায়ালা দেখতে চান যে, তারা আল্লাহর পথে নিজেদের জানমাল বিক্রির যে চুক্তি আল্লাহর সাথে করেছে, বিপদে-আপদে ও সুখে-শান্তিতে একইভাবে তার ওপর বহাল থাকে | কিনা । নচেত এসব বিপদ-আপদ ও পরীক্ষা নিরীক্ষা তাদের ওপর থেকে সম্পূর্ণরূপে হটিয়ে দেয়ার ক্ষমতা আল্লাহর ছিলো । চতুর্থ শিক্ষা হলো, জিন শয়তান ও মানুষ শয়তানদের দুর্বলতা এবং তাদের চক্রান্ত ও | নির্যাতনেরও ব্যর্থতা । একদিকে যেমন তারা নিজস্ব শক্তির বলে উদ্ধতা দেখায় না, অপরদিকে ই তেমনি আল্লাহ তায়ালা যে সব ঘটনা তাদের হাতে ঘটানোর সিদ্ধান্ত নেন, তা তারা এড়িয়েও |

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।