Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 বিভ্রান্ত করে যে, তারা এর সুদূর প্রসারী গভীর ক্ষতির দিকে নিজেদের অজান্তেই এগিয়ে যায় এবং এইভাবে তারা জাড়িয়ে পড়ে বিভ্রান্তির মায়াজালে । ইসলামী চিন্তাধারা মানুষের মন মগযকে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের চেতনা দেয়, জ্ঞান দান করে সৃষ্টি রহস্য সম্পর্কে, মানুষ ও তার জীবন সম্পর্কে । এ পূর্ণাংগ ধারণা বিশ্বাসের সাথে . ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কর্মযোগ। ইসলামী বিশ্বাস শুধু মন মগযে ও চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ থাকুক, এ মহান জীবন ব্যবস্থার মালিক আনল্রাহ তায়ালা তা কিছুতেই চান না। কারণ এহেন আচরণ মানুষের প্রকৃতি ও তার জীবন লক্ষ্য বিরোধ । ইসলামী বিশ্বাসের দাবী হচ্ছে, মানুষ যেন এ বিশ্বাসের ভিত্তিতে তার সুপ্ত মানবতাকে জাগিয়ে তোলে, ফুটিয়ে তোলে এ মানবতাকে জীবন্ত সংগঠনের মাধ্যমে এবং বাস্তব আন্দোলনমুখী তৎপরতায় । এইভাবে এ আকীদা যেন তার বাস্তব জীবন পরিচালনার ক্ষেত্রে তাকে সঠিক অবদান রাখতে সাহস ও শক্তি যোগায় । আর প্রতিটি উন্নত চিন্তাধারা বাতিলকে উৎখাত করে আল্লাহ্‌র প্রভুত্‌ প্রতিষ্ঠার আন্দোলনকে যেন আরো বেগবান করে । কারণ এ আন্দোলন স্তিমিত হওয়ার অর্থ হচ্ছে বাতিলের অগ্ৰাভিযানকে এগিয়ে নেয়া যা রুখবার জন্যেই আল কোরআনের অবতার্ণা। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বলেন, “আর, আমি মহান আল্লাহ, কোরআনকে পৃথক পৃথক ভাবে বর্ণনা করেছি যাতে করে (হে রসূল) তুমি মানুষকে পড়ে শোনাও থেমে থেমে এবং আমিও নাধিল করেছি এ মহান কেতাবকে ধীরে ধীরে | এতে বুঝা যাচ্ছে, আল্লাহ তায়ালা চান পৃথক পৃথক করে প্রতিটি শব্দ এমনভাবে যেন পড়া হয়, যেন যে কোনো শ্রোতা তা সঠিকভাবে বুঝতে পারে । আবার তিনি আরও চান যেন প্রতিটি আয়াত থেমে থেমে পড়া হয়, যেন পাঠক ও শ্রোতা উভয়ে ওই কথাগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে চিন্তা করতে পারে । তাহলেই যে মত ও পথের সন্ধান আয়াতগুলোতে এসেছে তা মানুষ বুঝতে পারবে এবং সেই অনুসারে কাজ করতে পারবে। আল্লাহ তায়ালা চান, এই দ্বীনের ধারক ও বাহকরা যেন জানতে পারে যে, এই জীবন ব্যবস্থা দানকারী একমাত্র আল্লাহ তায়ালা । সুতরাং এর মধ্যে যে পথের সন্ধান দেয়া হয়েছে তা আল্লাহরই দেয়া এবং তা মানুষের প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ । এটা সম্ভব নয় যে, মানুষের জীবনের জন্যে কোনো প্রয়োজনীয় কর্ম পদ্ধতির সাথে আল্লাহ-প্রদত্ত ব্যবস্থার মিল থাকবে না। এ জন্যে মানুষকে বুঝতে হবে যে, আল্লাহ প্রদত্ত এ জীবন ব্যবস্থা যেমন মানুষের জীবনকে সুন্দর করতে এসেছে, এসেছে তাকে নিয়ন্ত্রণ করতে এবং সঠিক পথে পরিচালনা করতে, তেমনি এসেছে মানুষের মধ্যে বিরাজমান নানা প্রকার ভুল চিন্তাধারা থেকে তাকে মুক্ত করতে এবং তার সেই সকল তৎপরতা থেকে তাকে বিরত রাখতে যা ওই সব ভুল চিন্তার কারণে তার মধ্যে গড়ে উঠেছে। বরং ইসলাম মানুষকে দিয়েছে. এক নতুন চিন্তাধারা, যার আলোকে সে এক নতুন জাতি হিসাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে । তারপর এ ব্যবস্থা এনেছে তার চিস্তাধারার মধ্যে এক অভিনব বিপ্লব, যার ফলে সে হয়েছে এক বিশেষ চিন্তার অধিকারী, যা দুনিয়াকেন্দ্রিক মানুষের চিন্তা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। নতুন এ চিন্তাধারা যুক্তির কষ্টিপাথরে পরীক্ষিত, জীবন সঞ্চারী এবং বাস্তব মুখী । কাজেই তার চিন্তাধারা, ধারণা ও বিশ্বাস এবং এর ভিত্তিতে গড়ে ওঠা জীবনধারা এগুলো কখনই পরস্পর ভিন্নমুখী নয়। বরং এসব কিছু এক রশিতে এমনভাবে গাথা যে, একটি বাদ দিলে আর একটির কোনো মূল্য থাকে না। সুতরাং ওপরে বর্ণিত মতে আমরা ইসলামের জীবন পদ্ধতি যখন জানতে পারলাম, তখন আমাদের এটা অবশ্যই বুঝা দরকার যে, আসলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাই মানুষের জীবনের জন্যে সত্যিকারে সঠিক ও কার্যকর ব্যবস্থা । এ

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।